বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ইতিমধ্যে আমাদের অগণিত পাঠক শুভাকাংখী আমাদের বলেছেন, আমরা যেন সবার হাতের কাছে রাখার মতো এই গ্রন্থের একটি ক্ষুদ্র সংস্করণ প্রকাশ করি। দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী, অফিস আদালত, কল কারখানায় শ্রম ও পেশাজীবী মানুষরা এ থেকে তাদের দীর্ঘ দিনের একটি প্রয়োজন পুরণ করতে পারবেন বলেই আমাদের বিশ্বাস। সাইয়েদ কুতুব শহীদ তাঁর তাফসীরের পটভূমিকার বর্ণনা দিতে গিয়ে এক জায়গায় বলেছেন, কুরান অধ্যয়ন করার সময় মাঝে মাঝে আমার মনে হয়েছে কুরান নিজেই বুঝি এক এক করে আমার সামনে নিজের জটিল গ্রহ্থীগুলো খুলে ধরছে। আসলে এ হচ্ছে কুরানের মালিকের সাথে কুরানের একজন নিবেদিত প্রেমিকের পারস্পরিক সম্পর্কের ব্যাপার! এ পরিবেশের সাথে শুধু সে ব্যক্তিই পরিচিত হতে পেরেছে যে নিজের জীবনটাকে কুরানের ছায়াতলে কাটাবার সিদ্ধান্ত নিয়েছে। আমি জানি, শহীদ কুতুবের কুরানের ছায়াতলে জীবন কাটানো, আর আমার মতো এক গুনাহগার বান্দার সেই কুরানের ছায়াতলে আশ্রয় নেয়ার সংকল্পের মাঝে আসমান যমীন ফারাক, কিন্তু আমাদের উভয়ের মাঝে এই বিশাল ফারাক সত্তেও জানি না, আমরা উভয়ে একই অনন্ত যাত্রার যাত্রী হবার সুবাদে কিনা কুরানের অনুবাদ করার সময় আমিও বহুবার এটা অনুভব করেছি, আমি কোনো আয়াতের সামনে তার বক্তব্য অনুধাবনের জন্যে স্থবির হয়ে দাঁড়িয়েছি, নিজের জ্ঞানবুদ্ধি ও ভাষাজ্ঞান যখন আর আমাকে সাহায্য করতে পারছিলো না, তখনি দেখেছি কে যেন আমাকে বলে দিচ্ছে, ওহে দ্বিধাগ্রস্ত পথিক, এই নাও তোমার কাংখিত বস্তু আলহামছু লিল্লাহ, আজ আমি একান্ত নিঝিষ্ট চিত্তে একথাটা বলতে পারছি, কুরানের এই অনুবাদকর্মটি যেমনি আমার দিবস রজনীর পরিশ্রম, তেমনি তা আল্লাহর গায়বী মদদ নিসৃত নিষ্ঠারই বহিঃপ্রকাশ। তারপরও আমার অনুবাদে ভুল থাকবে না এমন কথা বলার ওদ্ধত্য আমি কখনোই দেখাবো না। সে ধরনের ভুলের দিকে আমি যেমন তীম্ষ্ম নযর রাখবো তেমনি সুধী পাঠকদের- বিশেষ করে সম্মানিত ওলামায়ে কেরামদের তাঁদের কর্তব্যের কথাও আমি স্মরণ করিয়ে দেবো। যখনি এধরনের কোনো ভুলক্রটি আমাদের কাছে ধরা পড়বে আমরা ইনশাআল্লাহ সাথে সাথেই তা সংশোধনের চেষ্টা করবো। আল্লাহর লাখ লাখ শোকর, এই গ্রন্থের পাতায় আমরা পাঠকদের আরেকটি দীর্ঘ দিনের দাবীও পুরণ করতে পেরেছি। সারা বিশ্বের বাংলা ভাষাভাষী কুরান পাঠকদের সবাই জনপ্রিয় কলকাতা হরফেই কুরান দেখতে ও পড়তে চান। আল্লাহ তা'আলার অশেষ রহমতে এই উদ্দেশ্য সামনে রেখে আমরা এর পূর্ণাংগ সফটওয়্যারও ডেভেলপ করিয়েছি। এখন থেকে আমাদের প্রকাশিত সব কয়টি কুরান মাজীদ, কুরানের অনুবাদ ও তাফসীর গ্রন্থসহ অন্যান্য সব পুস্তকে কুরানের উদ্ধৃতির জন্যে আমরা এই কলকাতা হরফ ব্যবহার করতে পারবো। যাদের সান্নিধ্য ও ভালোবাসা আমাকে কুরানের সাধনা ও কুরানকেন্দ্রিক জীবন গঠনে দিবানিশি প্রেরণা দিয়েছে, তাঁরা হলেন আমার মহান আব্বা মরহুম মাওলানা মানসূর আহমদ ও জান্নাতবাসিনী মা জামিলা খাতুন। আজ তারা তাঁদের উভয়কে জান্নাতুল ফেরদাউসে স্থান করে দিন। আমার স্ত্ী, খ্যাতিমান লেখিকা খাদিজা আখতার রেজায়ী, যে মহীয়সী নারী তার হৃদয়ের সবটুকু ভালোবাসা শুধু কুরানের জন্যে উজাড় করে দিয়েছেন তার কথা বাদ দিয়ে কুরানের এই অনুবাদ গ্রন্থের ভূমিকা লিখবো কি করে? বলতে দ্বিধা নেই, তিনি পাশে আছেন বলেই আল্লাহর নামে মাঝে মাঝে ছেড়া পালেও আমি সাগর পাড়ি দেয়ার সাহস করি। হে আল্লাহ, আমাদের সাগরে যে অপূর্ণতা রয়েছে তাকে তুমি তোমার দয়া ও মাগফেরাত দিয়ে পূর্ণ করে দিয়ো। 00191721/810.00]) পৃষ্ঠাঃ 7

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।