বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ শিথিল করে) তোমাদের ওপর দয়া করলেন এবং তোমাদের মাফ করে দিলেন, এখন তোমরা চাইলে তাদের সাথে সহবাস করতে পারো এবং (এ ব্যাপারে) আল্লাহ পাক তোমাদের জন্যে যা (বিধি বিধান কিংবা সন্তান সন্ততি) লিখে রেখেছেন তা সন্ধান করো | (রোযার সময় পানাহারের ব্যাপারে আল্লাহর নির্দেশ হচ্ছে), তোমরা পানাহার অব্যাহত রাখতে পারো যতোক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখার ভেতর থেকে ভোরের শুভ্র আলোক রেখা তোমাদের জন্যে পরিষ্কার প্রতিভাত না হয়, অতপর তোমরা রাতের আগমন পর্যন্ত রোযা পুর্ণ করে নাও, (তবে) মাসজিদে যখন তোমরা এতেকাফ অবস্থায় থাকবে তখন নারী সম্ভোগ থেকে বিরত থেকো; এই হচ্ছে আল্লাহ তায়ালার নির্ধারিত সীমারেখা, অতএব তোমরা কখনো এর কাছেও যেয়ো না; এভাবেই আল্লাহ তায়ালা তাঁর যাবতীয় নিদর্শন মানুষদের জন্যে বলে দিয়েছেন, যাতে করে তারা (এ আলোকে) আল্লাহ তায়ালাকে ভয় করতে পারে। ১৮৮. তোমরা একে অন্যের অর্থ সম্পদ অন্যায় অবৈধভাবে আত্মসাত করো না, (আবার) জেনে বুঝে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করার জন্যে এর একাংশ বিচারকদের সামনে ঘুষ (কিংবা উপট্ৌকন) হিসেবেও পেশ করো না। ১৮৯. (হে নবী,) তারা তোমাকে নতুন চাদগ্ডলো (ও তাদের বাড়া কমা) সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি তাদের বলে দাও, (মুলত) এগুলো হচ্ছে মানব জাতির জন্যে (একটি স্থায়ী) সময় নির্ঘন্ট (]1যার মাধ্যমে মানুষরা দিন তারিখ সম্পর্কে জানতে পারে), তাছাড়া (এর মাধ্যমে লোকেরা) হজ্জের সময়সুচীও (জেনে নিতে পারে| এহরাম বঁগধার পর) পেছন দরজা দিয়ে (ঘরে) প্রবেশ করার মাঝে কোনো সওয়াব নেই, আসল সওয়াব হচ্ছে কে আল্লাহ তায়ালাকে ভয় করলো (তা দেখা, এখন থেকে) ঘরে ঢোকার সময় (সামনের) দুয়ার দিয়েই তোমরা আসা যাওয়া করো, তোমরা একমাত্র আল্লাহ তায়ালাকে ভয় করবে, আশা করা যায় তোমরা কামিয়াব হতে পারবে। ১৯০. তোমরা আল্লাহ তায়ালার পথে সেসব লোকের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে, (কিন্তু কোনো অবস্থায়ই) সীমালংঘন করো না; কারণ আল্লাহ তায়ালা কখনো সীমালংঘনকারীদের পছন্দ করেন না| ১৯১. (সীমালংঘনের পর অতপর) যেখানেই তোমরা তাদের পাও সেখানেই তোমরা তাদের হত্যা করো, যে সব স্থান থেকে তারা তোমাদের বহিষ্কার করে দিয়েছে তোমরাও তাদের সেসব স্থান থেকে বের করে দাও (জেনে রেখো), ফেতনা ফাসাদ (দাঙ্গা হাঙ্গামা) নরহত্যার চাইতেও বড়ো অপরাধ, তোমরা কাবা ঘরের পাশে কখনো তাদের সাথে যুদ্ধে লপ্তি হয়ো না, যতোক্ষণ পর্যন্ত তারা সেখানে তোমাদের আক্রমণ না করে, তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো; (মুলত) এভাবেই কাফেরদের শা সিত্ব (নির্ধারণ করা হয়েছে)। ১৯২. তবে তারা যদি (যুদ্ধবিগ্রহ থেকে) ফিরে আসে তাহলে (মনে রেখো), আল্লাহ তায়ালা বড়োই ক্ষমাশীল ও দয়ার আধার। ১৯৩. তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো, যতোক্ষণ না (যমীনে) ফেতনা অবশষ্টি থাকে এবং (আল্লাহর যমীনে আল্লাহর দেয়া) জীবন ব্যবস্থা ( পুর্ণাংগভাবে) আল্লাহর জন্যে নির্দষ্টি হয়ে যায়; যদি তারা (যুদ্ধ থেকে) ফিরে আসে তবে তাদের সাথে আর কোনো বাড়াবাড়ি নয়, তেবে) যালেমদের ওপর (এটা প্রযোজ্য নয়) | ১৯৪. একটি সম্মানিত মাসের বদলেই একটি সম্মানিত মাস (আশা করা যাবে, প্রয়োজনে) এ সম্মানিত মাসসমুহেও প্রতিশোধ (ব্যবস্থা) বৈধ হবে; (এ সময়) যদি কেউ তোমাদের ওপর হ সত্ম প্রসারিত করে তাহলে তোমরাও তাদের ওপর তেমনি হ সত্ম প্রসারিত করে (জবাব) দাও, তবে (সর্বদাই) আল্লাহকে ভয় করতে থাকো, মনে রেখো, যারা (সীমালংঘন থেকে) বঁ্ডেচে থাকে আল্লাহ তায়ালা তাদের সাথে রয়েছেন।| 00101191/0.00]া) পৃষ্ঠাঃ 2].

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।