বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৪৩. তোমরা দু'জনে (অবিলম্বে) ফেরাউনের কাছে চলে যাও, কেননা সে মারাঅআবকভাবে সীমালংঘন করেছে, 8৪. (হেদায়াত পেশ করার সময়) তোমরা তার সাথে নত্র কথা বলবে, হতে পারে সে তোমাদের উপদেশ কবুল করবে অথবা সে (আমায়) ভয় করবে| ৪৫. তারা বললো, হে আমাদের মালিক, আমরা ভয় করছি সে আমাদের সাথে বাড়াবাড়ি করবে, কিংবা সে (আরো বেশী) সীমালংঘন করে বসবে। ৪৬. আল্লাহ তায়ালা বললেন, তোমরা (কোনোরকম) ভয় করো না, আমি তো তোমাদের সংগেই আছি, আমি (সব কিছু) শুনি, (সব কিছু) দেখি| ৪৭. সুতরাং তোমরা উভয়ই তার কাছে যাও এবং বলো, আমরা তোমার মালিকের পাঠানো দুজন রসুল, অতএব (এ নিপীড়িত) বনী ইসরাঈলের লোকদের তুমি আমাদের সাথে যাবার (অনুমতি) দাও, তুমি তাদের (আর) কষ্ট দিয়ো না, আমরা তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে (নবুওতের) নিদর্শন নিয়ে এসেছি; এবং যারা এই হেদায়াতের অনুসরণ করবে তাদের জন্যে (রয়েছে অনাবিল) শাস্তি ৪৮. আমাদের ওপর (এ মর্মে) ওহী নাযিল করা হয়েছে, যে ব্যক্তি (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করবে এবং যে ব্যক্তি তোর আদেশ থেকে) মুখ ফিরিয়ে নেবে, তার ওপর আল্লাহর আযাব (পড়বে)। ৪৯. (এসব শোনার পর) ফেরাউন বললো, হে মুসা (বলো), কে (আবার) তোমাদের দু'জনের মালিক? ৫০. সে বললো, আমাদের মালিক তিনি, যিনি প্রতিটি জিনিসকে তার (যথাযোগ্য) আকৃতি দান করেছেন, অতপর (সবাইকে তাদের চলার পথ) বাতলে দিয়েছেন, ৫১. সে বললো, তাহলে আগের লোকদের অবস্থা কি হবে? ৫২. সে বললো, সে বিষয়ের জ্ঞান আমার মালিকের কাছে (সংরক্ষিত বিশেষ) গ্রন্থে মজুদ আছে, আমার মালিক কখনো ভূল পথে যান না তিনি (কারো) কোনো কথা ভুলেও যান না| ৫৩. তিনি এমন (এক সত্তা), যিনি তোমাদের জন্যে যমীনকে বিছানা বানিয়ে দিয়েছেন, ওতে তোমাদের (চলার) জন্যে বহু ধরনের পথঘাটের ব্যবস্থা করে দিয়েছেন, তিনিই আকাশ থেকে বৃষ্টির পানি প্রেরণ করেন; অতপর তা দিয়ে আমি (যমীন থেকে) বিভিন্ন ধরনের উভভিদ বের করে আনি ৫৪. তোমরা (তা) নিজেরা খাও এবং (তাতে) তোমাদের পশুদেরও চরাও; অবশ্যই এর (মাঝে) বিবেকসম্পন্ন মানুষদের জন্যে (শিক্ষার) অনেক নিদর্শন রয়েছে। ৫৫. (এই যে যমীন) তা থেকেই আমি তোমাদের পয়দা করেছি, তাতেই আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যাবো এবং পরিশেষে তা থেকেই আমি তোমাদের দ্বিতীয় বার বের করে আনবো] ৫৬. (ফেরাউনের অবস্থা ছিলো,) আমি তাকে আমার যাবতীয় নিদর্শন দেখিয়েছি, কিন্তু (এ সত্তেও) সে (একে) মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অবিশ্বাস করেছে। 00181121/10.00]া পৃষ্ঠাঃ &

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।