বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ২৯. আমার আপনজনদের মধ্য থেকে (একজনকে) আমার সাহায্যকারী বানাও, ৩০. হারূন হচ্ছে আমার ভাই (তাকেই বরং তুমি আমার সহযোগী বানিয়ে দাও), ৩১. তার দ্বারা তুমি আমার শক্তি বৃদ্ধি করো, ৩২. তাকে আমার কাজের অংশীদার বানিয়ে দাও, ৩৩. যাতে করে আমরা (উভয়ে মিলে) তোমার অনেক পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি, ৩৪. তোমাকে বেশী বেশী স্মরণ করতে পারি; ৩৫. নিশ্চয়ই তুমি আমাদের (কার্যক্রমের) সম্যক দ্রষ্টা| ৩৬. তিনি বললেন, হে মুসা, তুমি যা কিছু চেয়েছো তা (সবই) তোমাকে দেয়া হলো।| ৩৭. আমি তো এর আগেও (অদলৌকিকভাবে তোমার প্রতিপালনের ব্যবস্থা করে) তোমার ওপর আরেকবার অনুগ্রহ 5 ৩৮. যখন আমি তোমার মায়ের কাছে একটি ইংগিত পাঠিয়েছিলাম, (আসলে) সে (বিষয়টি) ইংগিত করে বলে দেয়ার মতো (গুরুত্বপূর্ণ) বিষয়ই ছিলো, ৩৯. (সে ইর্গিত ছিলো,) তুমি তাকে (ফেরাউনের লোকদের কাছ থেকে বাঁচানোর জন্যে জন্মের পর একটি) সিন্দুকের ভেতরে রেখে দাও, অতপর তাকে (সিন্দুকসহ) নদীতে ভাসিয়ে দাও, যেন নদী তাকে (ভাসাতে ভাসাতে) তীরে ঠেলে দেয়, (আমি জানি,) একটু পরই তাকে উঠিয়ে নেবে (এমন এক ব্যক্তি, যে) আমার দুশমন এবং তারও দুশমন; (হে মুসা,) আমি আমার কাছ থেকে (ফেরাউন ও অন্য মানুষদের মনে) তোমার জন্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম, যেন তুমি আমার চোখের সামনেই বড়ো হতে পারো। ৪০. যখন তোমার বোন চলতে থাকলো এবং (এখানে এসে ফেরাউনের লোকজনদের) বললো, আমি কি তোমাদের একথা বলে দেবো যে, কে এর লালন পালনের ভার নিতে পারবে (তারা রাষী হয়ে গেলো)। এভাবেই আমি তোমাকে পুনরায় তোমার মায়ের কাছে তোর কোলেই) ফিরিয়ে আনলাম, যাতে করে তার চোখ জুড়িয়ে যায় এবং (তোমাকে হারিয়ে) সে যেন চিস্তাকুষ্টি না হয়; স্মরণ করো, যখন তুমি একজন মানুষকে হত্যা করলে, তখন আমি (হত্যাজনিত সেই) মানসিক যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিলাম, (এ ছাড়াও) তোমাকে আমি আরো বিভিন্নভাবে পরীক্ষা করেছি। অতপর তুমি বেশ কয়েকটি বছর মাদইয়ানবাসীদের মাঝে কাটিয়ে এলে! এরপর হে মুসা, একটা নির্ধারিত সময় পরেই তুমি (আজ) এখানে এসে উপস্থিত হলে ৪১. আমি (এই দীর্ঘ পরীক্ষা দ্বারা) তোমাকে আমার নিজের (কাজের) জন্য প্রস্তুত করে নিয়েছি। ৪২. আমার নিদর্শনসমুহ নিয়ে তুমি ও তোমার ভাই (এবার ফেরাউনের কাছে) যাও, (তবে) কখনো আমার যেকেরের মাঝে শৈথিল্য প্রদর্শন করো না, 00121791/09.00) পৃষ্ঠাঃ 3

— পৃষ্ঠা ৩০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।