বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ সুরা ত্বাহা মক্কায় অবতীর্ণ আয়াত ১৩৫, রুকু ৮ ১. ত্বা-হা, ২. (হে নবী,) আমি (এ) কোরআন এ জন্যে নাযিল করিনি যে, তুমি (এর দ্বারা) কষ্ট পাবে, ৩. এ (কোরআন) তো হচ্ছে বরং (কষ্ট থেকে মুক্তি পাওয়ার) একটি (উপায় ও) নসীহত মাত্র সে ব্যক্তির জন্যে, যে (আল্লাহ তায়ালাকে) ভয় করে, ৪. (এ কেতাব) তাঁর কাছ থেকে অবতীর্ণ, যিনি যমীন ও সমুচ্চ আকাশসমুহ সৃষ্টি করেছেন; ৫. দয়াময় আল্লাহ তায়ালা মহান আরশে সমাসীন হলেন ৬. আসমানসমুহ ও যমীনে যা কিছু আছে, যা কিছু আছে এ দুয়ের মাঝখানে এবং যমীনের অনন্ত গভীরে, তা (সবই) তাঁর জন্যে ৭. (হে মানুষ,) তুমি যদি জোরে কথা বলো তা (যেমন) তিনি শুনতে পান, (তেমনি) গোপন কথা (বরং তার চাইতেও গোপন যা) তাও তিনি জানেন] ৮. আল্লাহ তায়ালা ছাড়া অন্য কোনো মাবুদ নেই, যাবতীয় উত্তম নাম তাঁর জন্যেই (নিবেদিত)। ৯. (হে নবী,) তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে? ১০. (বিশেষ করে সে ঘটনাটি) যখন সে (দুরে) আগুন দেখলো এবং তার পরিবারের লোকজনদের বললো, তোমরা (এখানে অপেক্ষায়) থাকো, আমি সত্যিই কিছু আগুন দেখতে পেয়েছি, সম্ভবত তা থেকে কিছু আগুনের টুকরো আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো, কিংবা তা দ্বারা আমি (পথঘাট সংক্রান্ত) কোনো নির্দেশ পেয়ে যাবো! ১১. অতপর সে যখন সে স্থানে পৌঁছুলো তখন তাকে আহ্বান করে বলা হলো, হে মুসা; ১২. নিশ্চয়ই আমি, আমিই হচ্ছি তোমার মালিক, তুমি তোমার জুতো দুটো খুলো ফেলো, কেননা তুমি এখন পবিত্র তুয়া' উপত্যকায় (দাঁড়িয়ে) আছো; 001191181/10.0011 পৃষ্ঠা পা ।

— পৃষ্ঠা ৩০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।