বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ মক্কায় অবতীর্ণ আয়াত ৯৮, রুকু ৬ ১. কাফ-হা-ইয়া-আইঈন-ছোয়াদ| ২. (হে নবী, এ হচ্ছে) তোমার মালিকের অনুগ্রহের (কথাগুলো) স্মরণ (করা), যা তিনি তাঁর এক অনুগত বান্দা যাকারিয়ার ওপর (প্রেরণ) করেছিলেন, ৩. যখন সে একান্ত নীরবে তার মালিককে ডাকছিলো | ৪. সে বলেছিলো, হে আমার মালিক, আমার (শরীরের) হাড় ছুর্বল হয়ে পড়েছে এবং (আমার) মাথা শুভ্রোজ্ভবল হয়ে গেছে (তুমি আমার দোয়া কবুল করো), হে আমার মালিক, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি! ৫. আমার (মৃত্যুর পর) আমি আমার পেছনে পড়ে থাকা আমার ভাই বন্ধুদের (দীনের ব্যাপারে) আশংকা করছি, (অপরদিকে) আমার স্ত্রীও হচ্ছে বন্ধ্যা, (সন্তান ধারণে সে সক্ষম নয়, তাই) তুমি একান্ত তোমার কাছ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো, ৬. যে আমার উত্তরাধিকারিত্ব করবে উত্তরাধিকত্ব করবে ইয়াকুবের বংশের, হে (আমার) মালিক, তুমি তাকে একজন সন্তষভাজন ব্যক্তি বানাও | ৭. (আল্লাহ তায়ালা বললেন,) হে যাকারিয়া, আমি তোমাকে একটি ছেলে (হওয়া)-র সুখবর দিচ্ছি, তার নাম (হবে) ইয়াহইয়া, এর আগে এ নামে আমি কোনো মানুষের নামকরণ করিনি| ৮. সে বললো, হে আমার মালিক, আমার ছেলে হবে কিভাবে, আমার স্ত্রী তো বন্ধ্যা এবং আমি নিজেও (এখন) বার্ধক্যের শেষ সীমানায় এসে উপনীত হয়েছি। ৯. আল্লাহ তায়ালা বললেন (হাঁ), এটা এভাবেই (হবে), তোমার মালিক বলছেন, এটা আমার জন্যে নিতান্ত সহজ কাজ, আমি তো এর আগে তোমাকেও সৃষ্টি করেছিলাম (তখন) তুমিও তো কিছু ছিলে না! ১০. সে বললো, হে আমার মালিক, আমাকে (এ জন্যে কিছু) একটা নিদর্শন (বেলে) দাও; তিনি বললেন (হাঁ), তোমার নিদর্শন হচ্ছে, (সুস্থ থেকেও) তুমি (ক্রমাগত) তিন রাত মানুষদের সাথে কোনোরকম কথাবার্তা বলবে না। ১১. অতপর সে কামরা থেকে বেরিয়ে তার জাতির লোকদের কাছে এলো এবং ইশারা ইংগিতে তাদের বুঝিয়ে দিলো, তারা যেন সকাল সন্ধ্যা আল্লাহ তায়ালার পবিভ্রতা ও মহিমা ঘোষণা করে। 001191181/10.0011 পৃষ্ঠা পা ।

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।