বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ১০৬. যে ব্যক্তি একবার ঈমান আনার পর কুফরী করে, যদি তাকে (কুফরী বাক্য উচ্চারণ করতে) বাধ্য করা হয়, অথচ তার অন্তর ঈমানের ওপরই সন্তুষ্ট থাকে (তাহলে আল্লাহ তায়ালা তা হয়তো মাফ করে দেবেন), কিন্তু যে তার অ ন্তরকে কুফরীর জন্যে (সদা) উন্মুক্ত করে রাখে তাদের ওপর আল্লাহর গযব, তাদের জন্যেই রয়েছে মর্মন্তদ শাস্তি। ১০৭. এটা এ জন্যে যে, তারা ছুনিয়ার জীবনকে আখেরাতের ওপর প্রাধান্য দিয়েছে, আল্লাহ তায়ালা কখনো কাফের সম্প্রদায়কে হেদায়াত দান করেন না। ১০৮. এরাই হচ্ছে সেসব লোক যাদের অ ন্তরে, (যাদের) কানে ও (যাদের) চেখের ওপর আল্লাহ তায়ালা সিল এঁটে দিয়েছেন, (আসলে) এরা সবাই (ভয়াবহ আযাব সম্পর্কে ) গাফেল। ১০৯. নিশ্চয়ই ওরা আখেরাতে (ভীষণ) ক্ষতিগ্রস্ত হবে। ১১০. (এর বিপরীত) যারা (ঈমানের পথে) নির্যাতিত হওয়ার পর হিজরত করে, অতপর (আল্লাহর পথে) জেহাদ করে এবং (বিপদে) ধৈর্য ধারণ করে (হে নবী), অবশ্যই তোমার মালিক এ (পরীক্ষা)-র পর তাদের প্রতি অসীম ও পরম দয়ালু (হবেন)। ১১১. (স্মরণ করো,) যেদিন প্রত্যেক ব্যক্তিই আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করতে (এগিয়ে) আসবে, প্রত্যেক ব্যক্তিকেই (কানাকড়ি হিসাব করে) তার কৃতকর্মের প্রতিফল আদায় করে দেয়া হবে এবং তাদের (কারো) ওপর কোনো রকম অবিচার করা হবে না। ১১২. আল্লাহ তায়ালা এমন একটি জনপদের উদাহরণ (তোমাদের সামনে) উপস্থাপন করছেন, যা ছিলো নিরাপদ ও নিশ্চিন্ত, (সেখানে) চারদিক থেকে তাদের কাছে প্রচুর পরিমাণ রেষেক আসতো, অতপর (এক পর্যায়ে) তারা আল্লাহর নেয়ামত অস্বীকার করলো, ফলে তারা যে আচরণ করে বেড়াতো তার শাস্তি হিসেবে আল্লাহ তায়ালা তাদের ক্ষুধা ও ভীতির পোশাক পরিয়ে শাস্তি দিলেন। ১১৩. অবশ্যই তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন রসূল এসেছিলো, অতপর তারা তাকে অস্বীকার করলো, (পরিশেষে আল্লাহর) আযাব তাদের যুলুম করা অবস্থায় পাকড়াও করলো! ১১৪. আল্লাহ তায়ালা তোমাদের জন্যে যা কিছু পবিত্র ও হালাল রেষেক দিয়েছেন তোমরা তা আহার করো, যদি তোমরা একান্তভাবে তাঁরই গোলামী করো, তাহলে (এ জন্যে) আল্লাহ তায়ালার নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ১১৫. তিনি তো তোমাদের ওপর (শুধু) মৃত (জন্ত), রক্ত এবং শুয়োরের গোশতই হারাম করেছেন, (আরো হারাম করেছেন) এমন জানোয়ার যার ওপর (যবাই করার সময়) আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো নাম নেয়া হয়েছে, কিন্তু যদি কাউকে (এর কোনো একটার জন্যে) বাধ্য করা হয়- সে যদি বিদ্রোহী কিংবা সীমালংঘনকারী না হয়, তাহলে (সে যেন জেনে রাখে), আল্লাহ তায়ালা অসীম ও পরম দয়ালু। ১১৬. তোমাদের জিহবা আল্লাহ তায়ালার ওপর মিথ্যা আরোপ করে বলেই কখনো একথা বলো না যে, এটা হালাল ও এটা হারাম, (জেনে রেখো,) যারাই আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে, তারা কখনোই সাফল্য লাভ করতে পারবে না। 00191721/810.00]) পৃষ্ঠাঃ শন

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।