বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ 8৪. (এ সব নবীকে) আমি সুস্পষ্ট দলীল প্রমাণ ও কেতাব সহকারে পাঠিয়েছি, (একইভাবে আজ) তোমার কাছেও কেতাব নাযিল করেছি, যাতে করে যে (শিক্ষা) মানুষদের জন্যে তাদের কাছে পাঠানো হয়েছে, তুমি তা তাদের সুস্পষ্টভাবে বোঝাতে পারো, যেন তারা (নিজেরাও একটু) চিন্তা ভাবনা করে। ৪৫. যারা (আল্লাহ তায়ালা ও তাঁর রসূলের বিরুদ্ধে হীন চক্রান্ত করে, তারা কি এ বিষয়ে নিশ্চিত (ও নিরাপদ) হয়ে গেছে যে, আল্লাহ তায়ালা (এ জন্যে) তাদের ভূগর্ভে ধসিয়ে দেবেন না, কিংবা এমন কোনো দিক থেকে তাদের ওপর আযাব এসে আপতিত হবে না, যা তারা কখনো চিন্তাও করতে পারেনি! ৪৬. কিংবা তাদের তিনি (এমন সময়) পাকড়াও করবেন, যখন তারা চলাফেরা করতে থাকবে, এরা কখনোই তাঁকে (তাঁর কোনো কাজে) অক্ষম করে দিতে পারবে না, ৪৭. অথবা (এমন হবে যে, প্রথমে) তিনি তাদের (কিছুদূর) চলার (অবকাশ) দেবেন, অতপর পাকড়াও করবেন, অবশ্যই তোমার মালিক একান্ত স্লেহশীল ও পরম দয়ালু। ৪৮. এরা কি আল্লাহ তায়ালা যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি লক্ষ করে না যে, তার ছায়া আল্লাহর সামনে সাজদাবনত অবস্থায় (কখনো) ডান দিক থেকে (কখনো) বাঁ দিক থেকে (তাঁরই উদ্দেশে) ঢলে পড়ে, এরা সবাই তাঁর সামনে অক্ষমতা প্রকাশ করে যাচ্ছে। ৪৯. যা কিছু আছে আসমানসমূহে এবং এ যমীনে বিচরণশীল যা কিছু আছে, আছে যতো ফেরেশতাকুল, তারা সবাই আল্লাহকে সাজদা করে যাচ্ছে, এদের কেউই (নিজেদের) বড়াই (যাহির) করে না। ৫০. (উপরন্তু) তারা ভয় করে তাদের মালিককে, যিনি (তাদের ওপর) পরাক্রমশালী, তাঁর পক্ষ থেকে তাদের যা আদেশ করা হয় তা তারা (বিনীতভাবে) পালন করে। ৫১. (হে মানুষ,) আল্লাহ তায়ালা বলছেন, তোমরা (আনুগত্যের জন্যে) দু'জন মাবুদ গ্রহণ করো না, মাবুদ তো শুধু একজন, সুতরাং তোমরা আমাকেই ভয় করো। ৫২. আকাশমন্ডলী ও যমীনের (যেখানে) যা কিছু আছে তা সবই তাঁর জন্যে, জীবন বিধানকে তাঁর অনুগত করে দেয়াই কর্তব্য; (এরপরও কি) তোমরা আল্লাহ তায়ালা ছাড়া অন্য কাউকে ভয় করবে। ৫৩. নেয়ামতের যা কিছু তোমাদের কাছে আছে তা তো আল্লাহ তায়ালার কাছ থেকেই এসেছে। অতপর তোমাদের যদি কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন (তা দূর করার জন্যে) তাঁকেই তোমরা বিনীতভাবে ডাকতে শুরু করো, ৫৪. অতপর আল্লাহ তায়ালা যখন তা দূরীভূত করে দেন, তখন তোমাদেরই এক দল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরীক বানিয়ে নেয়, ৫৫. যাতে করে আমি তাদের যা (নেয়ামত) দান করেছি তারা তা অস্বীকার করতে পারে; সুতরাং (কিছুদিনের জন্যে এ জীবনটা) তোমরা ভোগ করে নাও, অচিরেই তোমরা (এ অকৃতজ্ঞতার পরিণাম) জানতে পারবে। 081281781/10.00]) পৃষ্ঠাঃ 5

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।