বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৭৭. অবশ্যই এর মাঝে ঈমানদারদের জন্যে (আল্লাহর) নিদর্শন (মজুদ) রয়েছে; ৭৮. (লূতের জাতির মতো) 'আইকা'র অধিবাসীরাও যালেম ছিলো। ৭৯. অতপর আমি তাদের কাছ থেকেও (তাদের নাফরমানীর) প্রতিশোধ নিলাম, আর (আজ এ) উভয় (জনপদই আযাবের চিহ্ন বহন করে) প্রকাশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে; ৮০. (একইভাবে) 'হেজর'বাসীরাও নবীদের অস্বীকার করেছিলো, ৮১. আমি আমার নিদর্শনসমূহ তাদের কাছে প্রেরণ করেছিলাম, অতপর তারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলো, ৮২. তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্যে ঘর বানাতো (এ আশায় যে), তারা (সেখানে) নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে। ৮৩. অতপর (নাফরমানীর জন্যে একদিন) প্রতুত্যষে তাদের ওপর মহানাদ এসে আঘাত হানলো, ৮৪. সুতরাং তারা (জীবনভর) যা কিছু কামাই করেছে, (আল্লাহর গযবের সামনে) তা কোনোই কাজে আসেনি। ৮৫. (জেনে রেখো,) আকাশমালা, যমীন এবং এ ছু'য়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই আমি অযথা পয়দা করিনি; অবশ্যই (সব কিছুর শেষে) একদিন কেয়ামত আসবে (এবং এ সৃষ্টিলীলা ধ্বংস হয়ে যাবে), অতএব হে নবী, তুমি পরম ওঁদাসীন্যের সাথে (ওদের) উপেক্ষা করো। ৮৬. নিশ্চয়ই তোমার মালিক হচ্ছেন এক মহাস্রষ্টা, মহাজ্ঞানী। ৮৭. অবশ্যই আমি তোমাকে সাত আয়াত (বিশিষ্ট একটি সূরা) দিয়েছি, যা (নামাযের ভেতর ও বাইরে) বার বার পঠিত হয়- আরো দিয়েছি জৌবন বিধান হিসাবে) মহান গ্রন্থ) কোরআন। ৮৮. আমি এ (কাফেরদের) মাঝে কিছু লোককে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি, তার প্রতি তুমি কখনো তোমার দু'চোখ তুলে তাকাবে না, তাদের (অবস্থার) ওপর তুমি কোনো লোভ করবে না, (ওদের কথা বাদ দিয়ে) বরং তুমি ঈমানদারদের দিকেই ঝুঁকে থেকো। ৮৯. (সবাইকে) বলে দাও, আমি হচ্ছি (জাহান্নামের) সুস্পষ্ট সতর্ককারী মাত্র, ৯০. যারা বিভিন্ন দলে বিভক্ত তাদের ওপরও আমি এভাবেই (কেতাব) নাযিল করেছিলাম, ৯১. (এরা হচ্ছে সেসব লোক) যারা কোরআনকে টুকরো টুকরো করেছে। ৯২. সুতরাং (হে নবী,) তোমার মালিকের শপথ, ওদের আমি অবশ্যই প্রশ্ন করবো, ৯৩. (প্রশ্ন করবো) সেসব বিষয়ে যা কিছু (আচরণ) তারা (কোরআনের সাথে) করেছে। 00121791/09.00) পৃষ্ঠাঃ 6

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।