কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ২৮. অতঃপর (এ মুলনীতির ভিত্তিতে) সে (গৃহস্বামী) যখন দেখলো, তার জামা পেছন দিক থেকে ছেড়া, তখন সে (আসল ঘটনা বুঝতে পেরে নিজের সত্ীকে) বললো, কোনো সন্দেহ নেই, এটা তোমাদের (নারীদের) ছলনা, আর সত্যিই তোমাদের (মতো নারীদের) ছলনা বড়ো জঘন্য! ২৯. হে ইউসুফ, তুমি (এ নিয়ে বাড়াবাড়ি করা) ছেড়ে দাও এবং (হে নারী,) তুমি তোমার অপরাধের জন্যে (আল্লাহর কাছে) ক্ষমা প্রার্থনা করো, কেননা তুমিই হচ্ছো (আসল) অপরাধী ৩০. (বিষয়টা জানাজানি হয়ে গেলে) শহরের নারীরা (নিজেদের মধ্যে) বলতে লাগলো, আযীযের স্ত্রী তার (যুবক) গোলামের প্রতি আসক্ত হয়ে পড়েছে, তাকে (তার গোলামের) প্রেম উন্মত্ত করে দিয়েছে, আমরা সত্যিই দেখতে পাচ্ছি সে সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত হয়েছে। ৩১. সে (মহিলা) যখন ওদের (কানাকানি ও) ষড়যন্ত্রের কথা শুনলো, তখন সে ওদের (সবাইকে নিজের ঘরে) ডেকে পাঠালো এবং তাদের জন্যে একটি মাহফিলের আয়োজন করলো, (রীতি অনুযায়ী) প্রত্যেক মহিলাকে (খাবার গ্রহণের জন্যে) এক একটি ছুরি দিলো, অতঃপর (যখন তারা খাবার গ্রহণ করার জন্যে ছুরির ব্যবহার শুরু করলো তখন) সে (ইউসুফকে) বললো, (এবার) তুমি এদের সামনে বেরিয়ে এসো, যখন মহিলারা তাকে দেখলো তখন তারা তার (রূপ যৌবনের) মাহাত্মে অভিভূত হয়ে গেলো (এবং নিজেদের অজান্তেই ছুরি দিয়ে খাবার গ্রহণের পরিবর্তে) নিজেদের হাত কেটে ফেললো, তারা বললো, কি অদ্ভূত (সৃষ্টি!) এ তো কেনো মানুষ নয়; এ তো হচ্ছে এক সম্মানিত ফেরেশতা! ৩২. (এবার বিজয়িনীর ভংগিতে) সে (মহিলা) বললো, (তোমরা দেখলে; তো?) এ হচ্ছে সে ব্যক্তি, যার ব্যাপারে তোমরা আমাকে ভতর্এসনা তিরস্কার করছিলে, (এটা ঠিক) আমি তার কাছ থেকে অসৎ কিছু কামনা করেছিলাম, অতঃপর সে নিজেকে বাঁচিয়ে রেখেছে; (কিন্ত) আমি তাকে যা করতে আদেশ করি সে যদি তা না করে তাহলে অবশ্যই সে কারাগারে নিক্ষপ্তি হবে এবং অপমানিত হবে। ৩৩. (মহিলার দন্তোক্তি শুনে) সে দোয়া করলো, হে আমার মালিক, এরা আমাকে যে (পাপের) দিকে আহ্বান করছে তার চাইতে কারাগার আমার কাছে অধিক প্রিয়, যদি তুমি আমাকে এদের ছলনা থেকে রক্ষা না করো তাহলে হয়তো আমি ওদের প্রতি আকৃষ্ট হয়ে যাবো এবং এভাবে আমিও জাহেলদের অন্তর্ভূক্ত হয়ে পড়বো! ৩৪. অতঃপর তার মালিক তার ডাকে সাড়া দিলেন, তার কাছ থেকে তিনি মহিলাদের চক্রান্ত সরিয়ে নিলেন, নিশ্চয়ই তিনি (মানুষের সব ডাক) শোনেন এবং (তাদের ষড়যন্ত সম্পর্কেও) তিনি সম্যক অবগত। ৩৫. (আযীযসহ অন্যান্য) লোকদের কাছে অতঃপর এটাই (তখনকার মতো) সঠিক (সিদ্ধান্ত) মনে হলো যে, তাকে কিছু নির্দিষ্ট সময়ের জন্যে হলেও) কারাগারে নিক্ষেপ করতে হবে, অথচ তারা ইতিমধ্যে (তার সঙ্চরিত্রতার) যাবতীয় নিদর্শন (ভালো করেই) দেখে নিয়েছে। ৩৬. (ঘটনাক্রমে সে সময়) তার সাথে আরো দু'জন যুবকও (একই) কারাগারে প্রবেশ করলো, (একদিন) ওদের একজন (ইউসুফকে) বললো, অবশ্যই আমি (স্বপ্নে) দেখেছি, আমি আংগুর নিংড়ে (তার) রস বের করছি, অপর জন বললো, আমি দেখেছি আমি আমার মাথায় রুটি বহন করছি এবং (কিছু) পাখী তা (খুঁটে খুঁটে) খাচ্ছে (উভয়ই ইউসুফকে বললো); তুমি আমাদের এর ব্যাখ্যা বলে দাও, আমরা দেখতে পাচ্ছি তুমি (আসলেই) ভালো মানুষদের একজন। 00181121/10.00]া পৃষ্ঠাঃ &
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।