বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৮৫. হে আমার জাতি, তোমরা মাপ ও ওযনের কাজ ইনসাফের সাথে আঞ্জাম দেবে, লোকদের তাদের জিনিসপত্রে (কম দিয়ে তাদের) ক্ষতি করো না, আর যমীনে বিশৃংখলা সৃষ্টি করো না| ৮৬. যদি তোমরা সঠিক অর্থে আল্লাহর ওপর ঈমান এনে থাকো, তাহলে (জেনে রেখো,) আল্লাহ তায়ালা প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে অবশিষ্ট থাকবে, তাই তোমাদের জন্যে উত্তম (আমার কাজ শুধু তোমাদের বলা) আমি তো তোমাদের ওপর পাহারাদার নই ৮৭. তারা বললো, হে শোয়ায়ব, তোমার নামায কি তোমাকে এই আদেশ দেয় যে, আমরা আমাদের দেবতাদের এবাদাত ছেড়ে দেবো (বিশেষ করে এমন সব দেবতাদের) যাদের এবাদাত আমাদের পিতৃপুরুষরা করতো, (তোমার নামায কি তোমাকে এ আদেশ দেয় যে,) আমরা আমাদের ধন-সম্পদ নিয়ে যা করতে চাই তা (আর) করতে পারবো না? (আমরা জানি) নিশ্চয়ই তুমি একজন ধৈর্যশীল নেককার মানুষ! ৮৮. সে বললো, হে আমার জাতি, তোমরা কি কখনো (একথা) ভেবে দেখেছো, যদি আমি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট দলীলের ওপর প্রতিষ্ঠিত থাকি, অতঃপর তিনি যদি আমাকে তাঁর কাছ থেকে উত্তম রেষেকের ব্যবস্থা করেন; তোহলে কি আমি তোমাদের তাঁর পথে ডাকবো না?) আমি (কখনো) এটা এরাদা করি না, যে কথা) থেকে আমি তোমাদের বারণ করি, নিজে (তার বিরুদ্ধে চলে) তোমাদের বিরোধিতা করবো; (আসলে) আমি তো এর বাইরে আর কিছুই চাই না যে, যদ্দুর আমার পক্ষে সম্ভব আমি তোমাদের সংশোধন করে যাবো; আমার পক্ষে যতোটুকু কাজ আজ্জাম দেয়া সম্ভব তা তো একান্তভাবে আল্লাহ তায়ালার (সাহায্য) দ্বারাই (সম্ভব); আমি তো সম্পূর্ণত তাঁর ওপরই নির্ভর করি এবং (সব ব্যাপারে) আমি তাঁরই দিকে ধাবিত হই। ৮৯. হে আমার জাতি, আমার বিরুদ্ধে (তোমাদের) জেদ (এবং শক্রতা) যেন তোমাদের জন্যে এমন এক (আযাবজনিত) বিষয়ের কারণ না হয়ে দাঁড়ায় যে, তোমাদের ওপরও সে ধরনের কিছু আপতিত হবে, যেমনটি নুহ কিংবা হুদ অথবা সালেহের জাতির ওপর আপতিত হয়েছিলো; আর লুতের সম্প্রদায়ের (পাথর বর্ষণের সে) স্থানটি তো তোমাদের থেকে খুব বেশী ছুরেও নয়| ৯০. তোমরা তোমাদের মালিকের কাছে (নিজেদের গুনাহের জন্যে) ক্ষমা প্রার্থনা করো, অতঃপর (তাওবা করে) তাঁর দিকেই ফিরে এসো; অবশ্যই আমার মালিক পরম দয়ালু ও স্লেহময়| ৯১. তারা বললো, হে শোয়ায়ব, তুমি যা (ভালো ভালো কথাবার্তা) বলো তার অধিকাংশ কথাই আমাদের (ঠিকমতো) বুঝে আসে না (আসল কথা হচ্ছে), আমরা তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাদের মাঝে খুবই ছুর্বল, (আমাদের মাঝে) তোমার (আপন) গোত্রের লোকজন না থাকলে আমরা (অবশ্যই) তোমাকে পাথর নিক্ষেপ (করে হত্যা) করতাম, (তা ছাড়া) তুমি তো আমাদের ওপর খুব শক্তিশালীও নও (যে, অতঃপর আমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারবে)| ৯২. সে বললো, হে আমার জাতি, তোমাদের কাছে আমার গোত্রীয় ভাই-বন্ধু কি আল্লাহ তায়ালার চাইতে বেশী প্রভাবশালী (যে, তোমরা ওদের দোহাই দিচ্ছো)? আল্লাহ তায়ালাকে কি তোমরা তোমাদের পেছনে ফেলে রাখলে? (জেনে রেখো,) তোমরা (এখন) যা কিছু করছো, আমার মালিকের জ্ঞানের পরিধি দ্বারা তা পরিবেষ্টিত হয়ে আছে। ৯৩. হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের জায়গায় যা কিছু করতে চাও করে যাও; আমিও (আমার জায়গায় যা করার) করে যাবো; অচিরেই তোমরা (একথা) জানতে পারবে, কার ওপর এমন আযাব আসবে যা তাকে 00121791/09.00) পৃষ্ঠাঃ 0

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।