কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৭৬. (আমি তাকে বললাম,) হে ইবরাহীম, এ (যুক্তিতর্ক) থেকে তুমি বিরত হও, (এদের ব্যাপারে) তোমার মালিকের সিদ্ধান্ত এসে গেছে, (এখন) এদের ওপর এমন এক ভয়ানক শাস্তি আসবে, যেটা (কারো পক্ষেই) রোধ করা সম্ভব হবে না। ৭৭. যখন আমার প্রেরিত ফেরেশতারা লুতের কাছে এলো, সে (এদের অকস্মাৎ আগমনে কিছুটা) বিষন্ন হলো, তাদের কারণে তার মনও (কিছুটা) খারাপ হয়ে গেলো এবং সে (নিজে নিজে) বললো, আজকের দিন (দেখছি) সত্যিই বড়ো (কঠিন) বিপদের (দিন)| ৭৮. (এই অপরিচিত লোকদের দেখে) তার জাতির লোকেরা তার কাছে দৌড়ে আসতে লাগলো; আর তারা তো আগে থেকেই কুকর্মে লিপ্ত ছিলো; (তাদের কুমতলব বুঝতে পেরে) সে বললো, হে আমার সম্প্রদায়, এরা হচ্ছে আমার (জাতির) মেয়ে, (বিয়ে ও দৈহিক সম্পর্কের জন্যে) এরাই হচ্ছে তোমাদের জন্যে বেশী পবিভ্র, সুতরাং (তোমরা) আল্লাহ তায়ালাকে ভয় করো এবং আমার (এ) মেহমানদের মধ্যে আমাকে তোমরা অপমানিত করো না; তোমাদের মধ্যে (এ কথাগুলো শোনার মতো) একজন ভালো মানুষও কি (অবশিষ্ট) নেই? ৭৯. তারা বললো, তুমি ভালো করেই (একথাটা) জানো, তোমার (জাতির) মেয়েদের আমাদের কোনোই প্রয়োজন নেই, তুমি জানো, আমরা সত্যিকার অর্থে কি চাই! ৮০. সে (এদের অশালীন কথাবার্তা শুনে) বললো, (কতো ভালো হতো) যদি আজ তোমাদের ওপর আমার কোনো ক্ষমতা চলতো, কিংবা যদি (তোমাদের মোকাবেলায়) আমি কোনো একটি শক্তিশালী সন্ভের আশ্রয় গ্রহণ করতে পারতাম! ৮১. (অবস্থা দেখে) তারা বললো, হে লৃত (তুমি ভেবো না), আমরা তো হচ্ছি তোমার মালিকের (পাঠানো) ফেরেশতা, (আমাদের কথা দূরে থাক) এরা তো তোমার কাছেও পৌঁছতে পারবে না, তুমি (বরং এক কাজ করো,) রাতের কোনো এক প্রহরে তোমার পরিবার-পরিজনসহ (ঘর থেকে) বেরিয়ে পড়ো, তবে তোমাদের কোনো ব্যক্তিই যেন (যাবার সময়) পেছনে ফিরে না তাকায়, কিন্তু তোমার স্ত্রী ব্যতীত; (কেননা) যা কিছু (আযাবের তান্ডব) তাদের (ওপর) ঘটবে, তা তার (ওপর)-ও ঘটবে; তাদের (ওপর আযাব আসার) ক্ষণ নির্ধারিত হয়েছে সকাল বেলা; সকাল হতে আর কতোই বা দেরী! ৮২. অতঃপর যখন (সত্যিই) আমার (আযাবের নির্ধারিত) হুকুম এলো, তখন আমি সেই জনপদগুলো উল্টিয়ে দিলাম এবং তার ওপর ক্রমাগত পাকা মাটির পাথর নিক্ষেপ করতে শুরু করলাম, ৮৩. যা (অপরাধী ব্যক্তিদের নাম-ধামসহ) তোমার মালিকের কাছে চিহিতি ছিলো, আর (গযবের) এ স্থান তো এ যালেমদের কাছ থেকে দুরেও নয়! ৮৪. মাদইয়ান (বাসী)এর কাছে (ছিলো) তাদেরই (এক) ভাই শোয়ায়ব; সে (তাদের) বলেছিলো, হে আমার জাতি, তোমরা আল্লাহর এবাদাত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই; (আর সে মাবুদেরই নির্দেশ হচ্ছে,) তোমরা মাপ ও ওযন কখনো কম করো না, আমি তো তোমাদের (অর্থনৈতিকভাবে খুব) ভালো অবস্থায়ই দেখতে পাচ্ছি, (এ সত্তেও এমনটি করলে) আমি কিন্তু তোমাদের জন্যে এক সর্বগ্রাসী দিনের আযাবের আশংকা করছি। 00121791/09.00) পৃষ্ঠাঃ 9
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।