বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ১৬. (আসলে) এরাই হচ্ছে সে সব (দুর্ভাগা) লোক, যাদের জন্যে পরকালে (জাহান্নামের) আগুন ছাড়া আর কিছুই থাকবে না, (দুনিয়ার) জীবনে সেখানে যা কিছু তারা বানিয়েছে তা সব হবে বেকার, যা কিছু তারা (ছুনিয়ায়) করে এসেছে তা সবই হবে নিরর্৫থক।| ১৭. অতঃপর যে ব্যক্তি তার মালিকের পক্ষ থেকে নাযিল করা সুস্পষ্ট (কোরআনের) প্রমাণের ওপর প্রতিষ্ঠিত রয়েছে এবং তা সে তেলাওয়াত করে, (যার ওপর স্বয়ং) তাঁর পক্ষ থেকে সে (মোহাম্মাদ) সাক্ষী (হিসেবে মজুদ) রয়েছে, (তদুপরি রয়েছে) তার পুর্ববর্তী মুসার কেতাব, (যা তাদের জন্যে) পথপ্রদর্শক ও রহমত; এরা এর ওপর ঈমান আনে; (মানব) দলের মধ্যে যে অতঃপর একে অস্বীকার করবে তার প্রতিশ্রুত স্থান হচ্ছে জোহান্নামের) আগুন, সুতরাং তুমি সে ব্যাপারে কোনো রকম সন্দিপ্ধ হয়ো না, এ সত্য হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে নাধিল করা, কিন্তু অধিকাংশ মানুষই ঈমান আনে না| ১৮. আল্লাহ তায়ালা সম্বন্ধে যে মিথ্যা রচনা করে, তার চাইতে বড়ো যালেম আর কে হতে পারে? এ লোকদের যখন কেয়ামতের দিন তাদের মালিকের সামনে হাযির করা হবে এবং তাদের (বিপক্ষীয়) সাক্ীরা যখন বলবে (হে আমাদের মালিক), এরাই হচ্ছে সে ব্যক্তি, যারা তাদের মালিকের বিরুদ্ধে মিথ্যা কথা রচনা করেছিলো, হ্যাঁ, আজ যালেমদের ওপর আল্লাহ তায়ালার অভিসম্পাত, ১৯. (সে যালেমদের ওপরও আল্লাহর লানত) যারা (অন্য মানুষদের) আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং আল্লাহর পথে দোষক্রটি খুঁজে বেড়ায় (সর্বোপরি) যারা শেষ বিচারের দিনকেও অস্বীকার করে। ২০. এরা এ যমীনের বুকেও (আল্লাহ তায়ালাকে) কখনো ব্যর্থ করে দিতে পারেনি, না আল্লাহর মোকাবেলায় তাদের (সেখানে) কোনো অভিভাবক ছিলো, এদের জন্যে আযাব হবে দ্বিগুণ; এরা কখনো (ছ্বীন-ঈমানের কথা) শুনতে সক্ষম হতো না, না এরা (সত্য দ্বীন নিজেরা) দেখতে পেতো! ২১. এরাই হচ্ছে সেসব লোক, যারা নিজেদের দারুণ ক্ষতি সাধন করলো, (দুনিয়ায়) যতো মিথ্যা তারা রচনা করেছিলো, (আখেরাতে) তা সবই তাদের কাছ থেকে হারিয়ে যাবে| ২২. অবশ্যই এরা হবে আখেরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত মানুষ| ২৩. পক্ষান্তরে) যারা আল্লাহর ওপর নিশ্চিত ঈমান এনেছে এবং নেক আমল করেছে, (উপরন্তু) নিজেদের ২৪. জোহান্নামী আর জান্নাতী এ) দুটো দলের উদাহরণ হচ্ছে এমন, যেমন (একদল হচ্ছে) অন্ধ ও বধির, (আরেক দল হচ্ছে) চক্ষুম্মান ও শ্রবণশক্তিসম্পন্ন; এ ছুটো দল কি সমান? তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না? ২৫. আমি অবশ্যই নুহকে তার জাতির কাছে পাঠিয়েছি (সে তাদের বললো), আমি হচ্ছি তোমাদের জন্যে একজন সুস্পষ্ট সতর্ককারী, ২৬. (আমার দাওয়াত হচ্ছে,) যেন তোমরা আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো এবাদাত না করো, (অন্যথায়) আমি আশংকা করছি তোমাদের ওপর এক ভয়াবহ দিনের আযাব এসে পড়বে। 00121791/09.00) পৃষ্ঠাঃ 3

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।