বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ জাতির) মানুষের কাছে তাদের রসুলরা আল্লাহ তায়ালার পক্ষ থেকে সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিলো, (নবী না পাঠিয়ে কাউকে আযাব দেবেন, এমন) অবিচার তো আল্লাহ তায়ালা তাদের ওপর কখনো করতে পারেন না, বস্তুত তারা নিজেরাই নিজেদের ওপর যুলুম করেছে। ৭১. (অপরদিকে) মোমেন পুরুষ ও মোমেন নারীরা হচ্ছে একে অপরের বন্ধু| এরা (মানুষদের) ন্যায় কাজের কাজে) আল্লাহ তায়ালা ও তাঁর রসুলের (বিধানের) অনুসরণ করে, এরাই হচ্ছে সে সব মানুষ; যাদের ওপর আল্লাহ তায়ালা অচিরেই দয়া করবেন; অবশ্যই আল্লাহ তায়ালা পরাক্রমশালী, কুশলী| ৭২. (এ ধরনের) মোমেন পুরুষ ও মোমেন নারীদের আল্লাহ তায়ালা এমন এক সুরম্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যার তলদেশ নিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে, সেখানে তারা চিরদিন অবস্থান করবে, (চিরস্থায়ী) জান্নাতে তাদের জন্যে সুন্দর সুন্দর বাসন্থানের ব্যবস্থা থাকবে; (সেদিনের) সবচাইতে বড়ো (নেয়ামত) হবে (বান্দার প্রতি) আল্লাহ তায়ালার সন্তুষ্টি, এটাই হবে (সেদিনের) সবচেয়ে বড়ো সাফল্য| ৭৩. হে নবী, কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে জেহাদে অবতীর্ণ হও; ওদের প্রতি কঠোরতা অবলম্বন করো, (কেননা) এদের (দুড়ান্ত) আবাসম্থল হবে জাহান্নাম; এটি বড়োই নিকৃষ্ট স্থান] ৭৪. এরা আল্লাহর নামে কসম করে বলে, (কুফরী শব্দ) এরা বলেনি; (আসলে) এরা কুফরী শব্দ বলেছে এবং তাদের ইসলাম গ্রহণের পরই তারা তা অস্বীকার করেছে, এরা এমন এক কাজের সংকল্প করেছিলো যা তারা করতে পারেনি, (এরপরও) তাদের প্রতিশোধ নেয়ার এ ছাড়া আর কি কারণ থাকতে পারে, আল্লাহ তায়ালা ও তাঁর রসুল নিজ অনুগ্রহ দিয়ে তাদের ধনশালী করে দিয়েছিলেন, এখনও যদি এ লোকেরা আল্লাহ তায়ালার কাছে তাওবা করে, তাহলে এটা তাদের জন্যেই ভালো হবে, আর যদি তারা (সত্য থেকে) মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তায়ালা ছুনিয়া-আখেরাত উভয় স্থানেই তাদের কঠিন আযাব দেবেন এবং (উপরনত্থু এ) যমীনে তাদের কোনো বন্ধু কিংবা সাহায্যকারী থাকবে না| ৭৫. ওদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিলো, যদি আল্লাহ তায়ালা নিজ অনুগ্রহে আমাদের সম্পদ দান করেন তাহলে আমরা অবশ্যই (তার একাংশ আল্লাহর পথে) দান করবো এবং অবশ্যই আমরা নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবো| ৭৬. অতঃপর যখন আল্লাহ তায়ালা নিজ অনুগ্রহ (-এর ভান্ডার) থেকে তাদের ধন-সম্পদ দান করলেন, তখন তারা (দানের বদলে) কার্পণ্য (করতে শুরু) করলো এবং (আল্লাহ তায়ালাকে দেয়া ওয়াদা থেকে) তারা (গোড়ামীর সাথেই) ফিরে এলো। ৭৭. অতঃপর আল্লাহ তায়ালা তাদের অন্তরে মোনাফেকী বদ্ধমূল করে দিলেন সেদিন পর্যন্ত, যেদিন তারা আল্লাহ তায়ালার সাথে সাক্ষাত করবে। এটা এ কারণে, এরা আল্লাহ তায়ালার কাছে যে ওয়াদা করেছিলো তা ভংগ করেছে এবং এরা মিথ্যা আচরণ করেছে। ৭৮. এ লোকেরা কি একথা জানতো না, তাদের সব গোপন কথা ও সব সলাপরামর্শ সম্পর্কে আল্লাহ তায়ালা জানেন এবং অবশ্যই আল্লাহ তায়ালা গায়েব সম্পর্কেও বিশেষভাবে অবহিত, 04121791/10.001) পৃষ্ঠা 29

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।