বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ সবচেয়ে নীচু জায়গা এটা ১৪শ বছর আগের মানুষরা কি করে জানবে। বিশেষ করে এমন একজন মানুষ, যিনি ভূ- তত্ব প্রাণীতত্ত ইত্যাদি কোনো তত্তেরই ছাত্র ছিলেন না। কুরান শরীফের এক জায়গায় সমুদ্রের তরংগ সম্বন্ধে বলা হয়েছে, ঢেউ যখন অগ্রসর হয় তখন ছুটি ঢেউয়ের মধ্যবর্তী স্থান অন্ধকার থাকে। আমরা জানি হযরত মোহাম্মদ -সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম- মরুভূমি অঞ্চলের সন্তান ছিলেন, তিনি সমুদ্র কখনো দেখেননি। সুতরাং সমুদ্র তরংগের ছুটি ঢেউয়ের মধ্যবর্তী স্থান যে অন্ধকার হয় তা তিনি জানবেন কি করে? এতে প্রমাণিত হয়, হযরত মোহাম্মাদ -সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম- নিজে কুরান রচনা করেননি। আসলেই প্রচন্ড ঝড়ের সময় সমুদ্র যখন বি ক্ষুব্ধ হয় তখন দ্রুতগতিসম্পন্ন তরংগগডলোর মধ্যবর্তী অংশ সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন মনে হয়। কুরানের আরেকটি বিস্ময়কর বিষয় হচ্ছে, লোহা ধাতুটির বিবরণ। কুরানের সূরা 'আল হাদীদ'-এ আল্লাহ তা"আলা বলেছেন, 'আমি লোহা নাযিল করেছি, যাতে রয়েছে প্রচুর শক্তি ও মানুষদের জন্যে প্রভূত কল্যাণ।' লোহা নাযিলের বিষয়টি তাফসীরকাররা নানাভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন; কিন্তু যেখানে আল্লাহ তা”আলার স্পষ্ট 'নাযিল' শব্দটি রয়েছে সেখানে এতো ব্যাখ্যা বিশ্লেষণের দিকে না গিয়ে আমরা যদি কুরানের আ ক্ষরিক অর্থের দিকে তাকাই তাহলে দেখতে পাবো, আধুনিক বিজ্ঞানের উদ্ভাবনীও ঠিক একথাটাই বলেছে। পদার্থবিজ্ঞানীরা বলেন, লোহা উৎপাদনের জন্যে যে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন তার কোনো উপকরণ আমাদের পৃথিবীতে নেই। এটা একমাত্র সূর্যের তাপমাত্রা দ্বারাই সম্ভব। হাজার হাজার বছর আগে সূর্যদেশে প্রচন্ড বিস্ফোরণের ফলে লোহা নামের এ ধাতু মহাশূন্যে ছিটকে পড়ে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে তা পৃথিবীতে 'নাযিল' হয়। লোহা সমর্কে আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত তথ্য ঠিক একথাটাই প্রমাণ করেছে। দেড় হাজার বছর আগের আরব বেদুইনরা বিজ্ঞানের এ জটিল সুত্র জানবে কি করে? এই সুরার আরেকটি অংকগত মোজেযাও রয়েছে। ক্রমিক নম্বর অনুযায়ী 'সূরা আল হাদীদ' কুরানের ৫৭তম সূরা। আরবীতে 'সুরা আল হাদীদ' এর সংখ্যাগত মান হচ্ছে ৫৭। শুধু 'আল হাদীদ' শব্দের অংকগত মান হচ্ছে ২৬, আর লোহার আণবিক সংখ্যা মানও হচ্ছে ২৬। কোরআনে অনেক জায়গায়ই একের সংগে অন্যের তুলনা উপস্থিত করা হয়েছে। এ তুলনা উপস্থিত করার ব্যাপারে একটি অবিশ্বাস্য মিল অবলম্বন করা হয়েছে এবং তা হচ্ছে, সে ছু'টি নাম অথবা বস্তৃকে সমান সংখ্যাতেই আল্লাহ তাআলা তাঁর কেতাবে উল্লেখ করেছেন। যেমন, কুরান শরীফে সুরা 'আলে ইমরান'-এর ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, 'আল্লাহ তাআলার কাছে ঈসার তুলনা হচ্ছে আদমের মতো।' এটা যে সত্য তা আমরা বুঝতে পারি। কারণ, মানবজন্মোর স্বাভাবিক প্রক্রিয়ায় এদের কারোরই জন্ম হয়নি। আদম -আলাইহিস সালাম-এর মাতাও ছিলো না, পিতাও ছিলো না এবং ঈসা -আলাইহিস সালাম-এর ও পিতা ছিলো না। এখন এই তুলনাটি যে কতো সত্য তার প্রমাণ পাওয়া যায় যখন আমরা কুরান শরীফে এ দু'টি নামের মোট সংখ্যা অনুসন্ধান করি। দেখা যাচ্ছে, কুরান শরীফে ঈসা -আলাইহিস সালাম- নামটি যেমন পঁচিশ বার এসেছে, তেমনি আদম -“আলাইহিস সালাম- নামটিও এসেছে পঁচিশ বার। কুরানের বাণীগুলো যে মানুষের নয় তা বোঝা যায় এ ছু'টি নামের সংখ্যার সমতা দেখে। আল্লাহ তা”আলা যেহেতু বলেছেন, এ দুটো একই রকম। তাই সেগুলোর সংখ্যা গণনাও ঠিক একই রকমের রাখা হয়েছে। এই তুলনার ক্ষেত্রে আরেকটি অলৌকিক বিষয় হলো, যেখানে তুলনাটি অসম সেখানে সংখ্যা দুটিকেও অসম বলা হয়েছে। যেমন, কোরআনে বলা হয়েছে, 'সুদ' এবং 'বাণিজ্য' এক নয়। আমরা দেখতে পাচ্ছি, এ শব্দ দু'টির একটি কোরআনে এসেছে ছয় বার এবং অন্যটি এসেছে সাত বার। 00121721/19.00]া) পৃষ্ঠাঃ 2)

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।