বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ কোরআনে উল্লেখিত ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের নাম ১. আ'দ, ২. সামুদ, ৩. লৃত, ৪. নৃহ, ৫. সাবা, ৬. তুব্বা, ৭. বনী ইসরাঈল. ৮. আসহাবে কাহফের সাথে সংশ্লিষ্ট, ৯. আসহাবুস সাবত, ১০. আসহাবুল কারিয়াহ, ১১. আসহাবুল আইকা, ১২. আসহাবুল উদুদ, ১৩. আসহাবুর রাস, ১৪. আসহাবুল ফিল। কুরান শরীফে শব্দ ও আয়াতের পুনরাবৃত্তির রহস্য কুরান শরীফের সুরা 'আল ফজর'-এর ৭ নম্বর আয়াতে 'ইরাম' নামক একটি গোত্র কিংবা শহরের কথা বলা হয়েছে। কিন্তু 'ইরাম'-এর নাম কোনো ইতিহাসে পাওয়া যায় না। তাই কুরান শরীফের তাফসীরকারকরাও সুস্পষ্টভাবে এ শব্দটির অর্থ বলতে সক্ষম হননি। ১৯৭৩ সালে সিরিয়ার 'এরলুস' নামক একটি পুরনো শহরে খনন কার্ষের সময় কিছু পুরনো লিখন পাওয়া যায়। এ সমর্কে লিখন পরীক্ষা করে সেখানে চার হাজার বছরের একটি পুরনো সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এ লিখনগুলোর মধ্যে দেখা গেছে 'ইরাম' শহরের উল্লেখ আছে। এক সময় এরলূস অঞ্চলের লোকজন 'ইরাম' শহরের লোকজনের সংগে ব্যবসা-বাণিজ্য করতো। এ সত্যটা আবিষ্কৃত হলো মাত্র সেদিন অর্থাৎ ১৯৭৩ সালে। প্রশ্ন হচ্ছে, দেড় হাজার বছর আগে নাযিল করা কুরান শরীফে এই শহরের নাম এলো কি করে? আসলে কুরান শরীফ হচ্ছে আল্লাহর বাণী, আর আল্লাহ তা”আলা এখানে 'ইরাম' শহরের উদাহরণ দিয়েছেন। কুরান শরীফে হযরত মোহাম্মদ -সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম--এর একজন দুশমনের নাম উল্লেখ করা হয়েছে, সে হচ্ছে আবু লাহাব। ওহী নাধিল হওয়ার পর যদি আবু লাহাব ইসলাম কবুল করতো তাহলে কুরান শরীফের আয়াতটি মিথ্যা প্রমাণিত হতো, কিন্তু আবু লাহাব ইসলাম কবুল করেনি এবং কুরান শরীফের বাণী চিরকালের জন্য সত্য হয়েই রয়েছে। কুরান শরীফে সুরা 'আর রোম'-এ পারস্য সাম্রাজ্য ধ্বংসের ভবিষ্যদ্বাণী করা হয়েছে এবং যে সময় এই ওহী নাযিল হয় তখন মানুষের প ক্ষে বিশ্বাস করা অকল্পনীয় ছিলো যে, রোমকদের যারা পরাজিত করলো তারা অচিরেই তাদের হাতে ধ্বংস হতে পারে, কিন্তু কুরান শরীফ এ বিষয়ে ভবিষদ্ববাণী করেছে এবং তা এ আয়াত নাধিল হবার ৭ বছর সময়ের মধ্যে, অর্থাৎ ৬২৭ শ্বীষ্টাব্দে এসে সত্য প্রমাণিত হয়েছে। এ আয়াতে 'ফী আদনাল আরদ' বলে আল্লাহ তা'আলা গোটা ভূ-মন্ডলের যে স্থানটিকে 'সর্বনিন্ন অঞ্চল' বলেছেন তা ছিলো সিরিয়া, ফিলি স্তিন ও জর্দানের পতিত 'ডেড সী' এলাকা। এ ভূখন্ডেই ৬২৭ খুস্টাব্দে রোমানরা ইরানীদের পরাজিত করে। মাত্র কিছুদিন আগে আবিষ্কৃত ভূ-জরিপ অনুযায়ী এটা প্রমাণিত হয়েছে যে, এই এলাকাটা সারা দুনিয়ার মধ্যে আসলেই নিম্নতম ভূমি। 'সী লেবেল' থেকে ৩৯৫ মিটার নীচে। এ জায়গাটা যে গোটা ভূ-খন্ডের 00121791/09.00) পৃষ্ঠাঃ 9

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।