বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ করেছেন এবং তা থেকেই তিরিশ পারার প্রচলন হয়েছে, কিন্তু নির্ভরযোগ্য কোন সূত্রে তা প্রমাণিত হয়নি। আল্লামা বদরুদ্দীন যারকাশীর মতে তিরিশ পারার এ নিয়ম বহু আগে থেকেই চলে আসছে। বিশেষত এ ত্রিরিশ পারার রেওয়াজ কুরানের ছাত্রদের মাঝেই বেশী প্রচলিত হয়েছে। তিরিশ পারার এ বিভক্তি মনে হয় সাহাবায়ে কেরামের যুগেই চালু হয়েছে। শিক্ষাদান কার্ধের সুবিধার জন্যে হয়তো এটা করা হয়েছে। মনযিলসমূহ ও এর বিভক্তিকরণ মনযিল কিভাবে এলো তার আলোচনা প্রসংগে অনেকেই এ ঘটনাটি উল্লেখ করেন। আবু দাউদ, ইবনে মাজাহ ও মোসনাদে আহমদের বর্ণনা অনুযায়ী একদিন বনী সাফাবী গোত্রের এক প্রতিনিধি দল রসূল -সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর খেদমতে হাযির হলে রসূল -সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর তাদের কাছে আসতে কিছু বিলম্ব হয়। এই দেরী হওয়ার কারণ উল্লেখ করে রসূল -সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম- বলেন, আমি কুরান তেলাওয়াতে ছিলাম, আজকের দিনের নির্ধারিত অংশ পুরো করতে একটু দেরী হয়ে গেছে। প্রথম মনযিল সূরা আল ফাতেহা থেকে সূরা আন নেসা, দ্বিতীয় মনযিল সূরা আল মায়েদা থেকে সুরা আত তাওবা, তৃতীয় মনযিল সুরা ইউনুস থেকে সূরা আন নাহল, চতুর্থ মনযিল সুরা বনী ইসরাঈল থেকে সুরা আল ফোরকান, পঞ্চম মনযিল সূরা আশ শোয়ারা থেকে সুরা ইয়াসীন, ষষ্ঠ মনযিল সুরা আস সাফফাত থেকে সূরা আল হুজুরাত, সপ্তম মনযিল সুরা কাফ থেকে সুরা আন নাস। কোরআনে বর্ণিত দশ জন মহিলর ক্রমিক নং কোরআনে যেভাবে এসেছে সূরার নাম ১. আয়েশার বর্ণনা কোরআনে আছে, তবে সুরা আন নূরে সরাসরি তার নাম উল্লেখ করা হয়নি ২. উম্মে মুসা সূরা আল কাছাছ ৩. উম্মে মুসা সুরা আল কাছাছ ৪. ইমরাতে ফেরাউন সুরা আল কাছাছ ৫. ইমরাতে ইমরান সুরা আলে ইমরান ৬. ইমরাতে ইবরাহীম সূরা হুদ, সূরা আয যারিয়াত ৭. ইমরাতুহু (আবু লাহাবের স্ত্রী) সূরা লাহাব ৮. ইমরাতাইনে সূরা আন নামল ৯. ইমরাত সূরা আন নামল ১০. ইমরাত্ল আযীয সুরা ইউসুফ 00121791/09.00) পৃষ্ঠাঃ 5৪

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।