বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। তারপর তিনি তিন তিন বার আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে চাপ দিলেন, অতঃপর তার সাথে আমি পড়তে শুরু করলাম। তার কথা শুনে খাদিজা -রাদ্দিয়াল্লাহু “আনহা- বললেন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা আপনি মানুষের উপকার করেন, মানবতার সেবা করেন, এতীমদের আশ্রয় দেন, মহান আল্লাহ আপনার কি কোন ক্ষতি করতে পারেন! খাদিজা -রাদিয়াল্লাহু “আনহা- প্রিয় নবীকে তাঁর চাচাত ভাই ওরাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন। ওরাকা ইবনে নওফেল ছিলেন ঈসায়ী ধর্মের আলেম এবং হিব্ু ভাষার পন্ডিত ব্যক্তি। সে সময় তিনি বয়সের ভারে আক্রান্ত এবং দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন। হযরত খাদিজা -রাছিয়াল্লাহু “আনহা- বললেন, ভাইজান, আপনার ভাতিজার কথা শুনুন। রসূল -সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম- তাকে হেরা গুহার সব ঘটনার কথা বর্ণনা করলেন। শুনে ওরাকা বললেন, তিনি সে-ই দূত জিবরাঈল, যিনি হযরত মুসা -আলাইহিস সালাম--এর কাছে ওহীর বাণী নিয়ে আসতেন। হায়, আমি যদি সে সময় পর্যন্ত বেঁচে থাকতে পারতাম যখন তোমার কওমের লোকেরা তোমাকে জন্মভূমি থেকে বের করে দেবে। রসূল -সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- অবাক হয়ে বললেন, কেন আমাকে তারা মাতৃভূমি থেকে বের করে দেবে? ওরাকা বললেন, তুমি যে ওহী লাভ করেছো, এ ধরনের ওহী যখনই কোন নবী পেয়েছেন তাঁর সাথে এভাবেই স্বজাতির পক্ষ থেকে শত্রতা করা হয়েছে। যদি আমি সে দিন পর্যন্ত বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি তোমার সাহায্যে এগিয়ে আসবো। কুরান লিপিবদ্ধকরণঃ যখন থেকে কুরান নাধিল শুরু হয়, সেদিন থেকেই আল্লাহর রসূল তা লিপিবদ্ধ করে রাখার জন্য পারদ শী সাহাবীদের নিযুক্ত করতে আরম্ভ করেন। হযরত যায়দ বিন সাবেত -রাদিয়াল্লাহু “আনহ- ছাড়া আরো ৪২ জন সাহাবী এ কাজে নিযুক্ত ছিলেন। এ সম্পর্কে রসূল -সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম- বলেন, তোমরা কুরান ছাড়া আমার কাছ থেকে অন্য কিছু লেখো না। কুরানের বিভিন্ন পরিসংখ্যান কোরআনে মোট একশ চৌদ্দটি সূরা রয়েছে, প্রথম খলীফা হয়রত আবু বকর (রা)-এর যুগে হযরত যায়দ ইবনে সাবেত -রাছিয়াল্লাহু “আনহ- এ সংখ্যা নির্ণয় করেন। কোনো কোনো সুরার আয়াত সম্বলিত তথ্য স্বয়ং রাসূল - সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- থেকেই পাওয়া যায়। যেমন 'সুরা ফাতেহার ৭ আয়াত-এর যে কথা রয়েছে তা রসূল -সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম- নিজেই বলেছেন। সূরা মূলক-এ ত্রিশ আয়াতের কথাও হাদীসে বর্ণিত হয়েছে। কুরানের ধারাবাহিকতা প্রসংগে একটি বর্ণনা এমন রয়েছে যে, হযরত জিবরাঈল -“আলাইহিস সালাম- রসূল - সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-কে বলেছেন, অমুক আয়াতটি সূরা বাকারার ২৮০ নং আয়াতের পর লিপিবদ্ধ করুন। অন্য এক রেওয়ায়াতে তিনি রসুল -সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-কে সূরা কাহফের প্রথম দশটি আয়াত তেলাওয়াত করার মাহাত্ বর্ণনা করেছেন। এ ধরনের আরো কিছু কিছু রেওয়ায়াত পাওয়া যায়, কিন্তু সামগ্রিকভাবে রসূল -সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর যুগে কুরানের সুরা ও আয়াতের সংখ্যাস মর্কে আর তেমন কোনো বর্ণনা পাওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দীক -রাদিয়াল্লাহু “আনহ-এর যুগেও কুরানের আয়াতের গণনা হয়েছে এমন কোন রেওয়ায়াত 00101191/10.00]া) পৃষ্ঠাঃ 52

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।