বাংলা কুরআন,Quran translation in BENGALI-বাংলা,Bengali Quran, translation of Quran in Bengali language
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ কুরান শরীফের ইতিহাস ও ব্রমবিকাশঃ প্রথম ওহী 'পড়ো তোমার মালিকের নামে যিনি সব কিছু পয়দা করেছেন। (সূরা আজালাক ১-৫) 'সর্বশেষ ওহী' সে দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেয়া হবে।' (সুরা আল বাকারা ২৮১), 'আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্ণাংগ করে দিলাম, তোমাদের ওপর আমার নেয়ামত পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্যে জীবন বিধান হিসেবে আমি ইসলামের ওপর সন্তুষ্ট হলাম।' (সূরা আল মায়েদা ৩) কুরান নাযিলের মোট সময় প্রায় ২২ বছর ৫ মাস। কুরান নাযিলের শুরু কুরান নাযিলের ছয় মাস আগে থেকেই আল্লাহ তা”আলা মোহাম্মদ -সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম--কে স্বপ্নের মাধ্যমে এ মহান কাজের জন্যে প্র স্তত করে নিচ্ছিলেন। ইতিহাসের প্রমাণ অনুযায়ী প্রথম ওহী এসেছিলো রমযান মাসের ২১ তারিখ সোমবার রাতে। মোহাম্মদ -সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর বয়স ছিলো তখন ৪০ বছর ৬ মাস ১২ দিন। হযরত আয়শা -রাছিয়াল্লাহু “আনহা- থেকে বর্ণিত আছে, প্রিয় নবী -সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামএর ওপর ওহী নাযিলের সূচনা হয়েছিলো স্বপ্নের মাধ্যমে । তিনি যে স্বপ্ন দেখতেন তা দিনের আলোর মত তাঁর জীবনে প্রতিভাত হতো। এক টুকরো দৃশ্যমান ছবি তাঁর অন্তরে সদা ভাস্বর হয়ে থাকতো। জিবরাঈল -“আলাইহিস সালাম- এর মাধ্যমে ওহী প্রাপ্তির আগে আস্তে আস্তে তিনি নির্জনতাপ্রিয় হয়ে ওঠেন, হেরা গুহায় নিভূতে আল্লাহ তা”আলার ধ্যানে তিনি মশগুল হয়ে পড়েন এবং বিশাল সৃষ্টি ও তার উদ্দেশ্য স মর্কে গভীর চিন্তা ভাবনা করতে থাকেন। এভাবেই হেরা গুহায় তাঁর রাত আর দিন কাটে। খাবার ও পানি শেষ হয়ে গেলে সেসব নেয়ার জন্যেই তিনি শুধু বাড়ি ফিরেন। মাঝে মাঝে প্রিয় স্ত্রী খাদিজাও হেরা গুহায় তাঁকে খাবার দিয়ে আসেন। এমনি করে একদিন তাঁর মোহাম্মদ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। উদ্বেলিত কণ্ঠে বললেন 'আমি তো পড়তে জানি না'। ফেরেশতা তাঁকে বুকে চেপে ধরে আবার বললেন, পড়ুন। তিনি পুনরায় বললেন, আমি তো পড়তে জানি না। ফেরেশতা আবার তাঁকে বুকে জড়িয়ে চেপে ধরলেন এবং বললেন, পড়ুন। তৃতীয় বার যখন ফেরেশতা তাঁকে বুকে আলিংগন করে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন, এবার মোহাম্মদ -সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম- ওহীর প্রথম পাঁচটি আয়াত পড়লেন। অতঃপর তিনি ঘরে ফিরলেন। প্রিয়তমা সংগীকে বললেন, 'আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আমাকে চাদর দিয়ে ঢেকে দাও'। হযরত খাদিজা - রাছিয়াল্লাহু “আনহা- প্রিয় নবীকে চাদর দিয়ে জড়িয়ে দিলেন। এরপর তাঁকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? আপনি এমন কাঁপছেন কেন? রসুল -সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম- বললেন, একজন অভিনব ব্যক্তি আমার কাছে এসে আমাকে বললেন, 00191721/810.00]) পৃষ্ঠাঃ শন

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।