কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ দীর্ঘদিন ধরে যাদের সর্বময় আধিপত্য বিরাজমান তারাই যে কথাটা ছড়িয়েছে তাতে সন্দেহ নেই। দুঃখ লাগে যখন দেখি আমাদের এ অঞ্চলের ছু'একজন কুরানের মুদ্রাকর ও প্রকাশকও তাদের সাথে সুর মিলিয়ে নিজেদের ব্যবসায়িক স্বার্থে এতিহাসিকভাবে অসমর্থিত এমনি একটি কথা অবাধে প্রচার করে চলেছেন। অথচ কুরান ও কুরানের শিক্ষার প্রতিটি ছাত্রই জানেন যে তার অনুবাদের পাতায় কুরানের শিক্ষা সৌন্দর্য বাকধারার সাথে গিরিশচন্দ্র সেনের ৬ বছর আগে অর্থাৎ ১৭৭৯ সালে আরেকজন অমুসলিম রাজেন্দ্রলাল মিত্র কুরানের প্রথম পারার অনুবাদ করেন। কলকাতার আমুর্বেদ প্রেস নামক একটি ছাপাখানা থেকে এক ফর্মার (১৬ পৃষ্ঠা) এই অনুবাদটি ৫০০ কপি ছাপাও হয়েছিলো। ১৮৮৫ সালে গিরিশ চন্দ্রসেনের এই অনুবাদের প্রায় ৮০ বছর আগে অর্থাৎ ১৮০৮ সালে পূর্ব বাংলার রংপুর নিবাসী একজন সাধারণ কুরান কর্মী মওলানা আমিরুদ্দীন বসুনিয়া কুরানের প্রথম বাংলা অনুবাদের কাজে হাত দেন। তিনি সে সময় কুরানের আমপারার অনুবাদ স ম্পন্ন করেন। এই এঁতিহাসিক তথ্যের সমর্থন রয়েছে ঢাকা ও কলকাতার প্রায় সবকয়জন কুরান গবেষকের লেখায়। উভয়বাংলার প্রায় সবকয়টি কুরান গবেষণা সংস্থা, প্রকাশনা প্রতিষ্ঠানই এ ব্যাপারে একমত যে, মওলানা আমীরুদ্দীন বসুনিয়াই সে সৌভাগ্যবান মানুষ যিনি বাংলা ভাষায় কুরান অনুবাদের এই মহান কাজটির শুভ সুচনা করেছেন। গত এক দশকে আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় কুরান অনুবাদের ইতিহাসের ওপর যে সব পি এইচ ডি থিসিস লেখা হয়েছে তাতেও এ তথ্য সমভাবে সমর্থিত হয়েছে। ১৮১৫ সালে বাংলা মুদ্রণ যন্ত্রের ব্যবহারের পরপর কলকাতার মীর্জাপূরের পাঠোয়ার বাগানের অধিবাসী আকবর আলী এ কাজে এগিয়ে আসেন। তিনিও মাওলানা আমীরুদ্দীন বসুনিয়ার মতো শুধু আমপারা ও সুরা ফাতেহার বাংলা অনুবাদ সম্পন্ন করতে পেরেছিলেন। তার অনুদিত অংশটি ছিলো পুথির মতো। তার এ অনুবাদটি কুরানের কোনো মৌলিক অনুবাদও ছিলো না। তিনি যেটা করেছেন তা ছিলো ১৭৮০ সালে অনুদিত শাহ আবদুল কাদেরের উর্দু অনুবাদের বাংলা। সরাসরি কুরানের অনুবাদ নয় বলে সুধী মহলে এটা তেমন একটা স্বীকৃতি লাভ করেনি। আসলে ব্যক্তি যতো গুরুত্বপূর্ণ হোন না কেন তিনি যদি কুরানকে কুরান থেকে অনুবাদ না করেন তাহলে তাকে কখনো কুরানের অনুবাদ বলে চালিয়ে দেয়া উচিৎ নয়। কুরানের ব্যাকরণ, বিধি বিশেষ বাকধারা, ভাষা শৈলী, শিল্প সৌন্দর্য্য সর্বোপরি কুরানের 'ফাছাহাত বালাগাত' না জেনে কুরানের অনুবাদে হাত দেয়া কারোরই উচিৎ নয়। কুরানের প্রথম অনুবাদক মওলানা আমীরুদ্দিন বসুনিয়া কুরানের পূর্ণাংগ অনুবাদ করে যেতে পারেননি। পরবর্তী সময়ের গিরিশচন্দ্র সেনের পূর্ণাংগ অনুবাদ কর্ম যেটা তখন বাজারে প্রচলিত ছিলো তাও ছিলো নানা দোষে ভুষ্ট, তাই তার অনুবাদের মাত্র ২ বছরের ভেতরই কুরানের বিশ্ব স্ত ও পূর্ণাঙ্গ অনুবাদ কর্ম নিয়ে হাযির হয়েছেন বিখ্যাত কুরান গবেষক মাওলানা নায়ীমুদ্দীন। এর আগে কলকাতার একজন ইংরেজ পাদ্রীও কুরানের অনুবাদ করেছিলেন। শোনা যায় মাওলানা আমিরুদ্দীন বসুনিয়া থেকে গিরিশচন্দ্র সেন পর্যন্ত অর্থাৎ ১৮০৮ থেকে ১৮৮৫ সালের মধ্যে আরো ৯ জন ব্যক্তি কুরান অনুবাদ করেছেন। আল্লাহ তা'আলার শোকর আল কুরান একাডেমী লন্ডন চলতি বছরকে বাংলা ভাষায় কুরান অনুবাদের ২০০ বছর পূর্তি বছর হিসেবে উদযাপন করার সিদ্ধা স্ত গ্রহণ করায় এ বিষয়ে আরো অনেক অজানা তথ্য জনসমক্ষে আসতে শুরু করেছে। 00121721/19.00]া) পৃষ্ঠাঃ 0
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.