পূরণের প্রয়োজনীয় অতিরিক্ত কিছু দানও করবে। প্রত্যেকের অধিকার রয়েছে যে, তার ব্যক্তিগত সম্পত্তি নিরাপদে থাকবে এবং চোর-ডাকাত বা অন্য কোনো লুটেরার হস্তগত হবে না। এতো সব নিরাপত্তার ব্যবস্থা করার পরও যখন কেউ চুরি করে, যখন প্রতিটি নাগরিকের মৌলিক প্রয়োজন পূরণ নিশ্চিত করা হয়েছে, প্রত্যেক নাগরিককে চুরি যে একটি গর্হিত অপরাধ ও নিষিদ্ধ কাজ তা জানিয়ে দেয়া হয়েছে। এবং অন্যের সম্পত্তি দেখে কারোই ক্ষিপ্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ যার যে সম্পত্তি আছে তা সে কারো সম্পত্তি হরণ করে অর্জন করেনি, বা হারাম উপায়েও উপার্জন করেনি । তখন তার ছুরির পক্ষে কোনো ওযর বা সাফাই দেয়ার অবকাশ নেই এবং তার অপরাধ প্রমাণিত হলে তার প্রতি সহানুভূতি প্রকাশ করা কারো পক্ষেই উচিত নয়। তবে যদি অভাব বা কোনো সংগত কারণ থাকার সন্দেহ দেখা দেয়, ইসলামের সাধারণ মূলনীতি এই যে, সন্দেহের উদ্রেক হলে শাস্তি মওকুফ করা হবে। এ জন্যে দুর্ভিক্ষের বছর যখন সর্বত্র ক্ষুধা ব্যাপক আকার ধারণ করেছিলো, তখন হযরত ওমর (রা.) চোরের হাত কাটা বন্ধ করে দিয়েছিলেন। বিশেষত হাতেব ইবনে আবী বালতায়ার ছেলের কয়েকজন ভূত্য যখন “মুযায়না' গোত্রের উট চুরি করে ধরা পড়লো এবং তিনি তাদের হাত কাটার নির্দেশও দিয়ে দিলেন, কিন্তু পরক্ষণেই যখন জানতে পারলেন যে, তাদের মনিব তাদেরকে ক্ষুধায় কষ্ট দেয়, তখন তাদের শাস্তি তো মওকুফ করলেনই, উপরস্ত্র তাদের মনিবের ওপর শাস্তি স্বরূপ উটটির মূল্যের দ্বিগুণ জরিমানা আরোপ করলেন। এভাবেই ইসলামের দন্ডবিধিকে বুঝতে হবে । বুঝতে হবে যে, ইসলামের স্বয়ংসম্পূর্ণ বিধান সকল নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করে। একটি শ্রেণীর স্বার্থের জন্যে অপর শ্রেণীকে বিসর্জন দেয় না। শান্তির ব্যবস্থা করার আগে অপরাধের প্রতিরোধ করে । একমাত্র তাদেরকেই সে শাস্তি দেয়, যারা কোনো কারণ ছাড়াই অন্যের ওপর আক্রমণ চালায় । ইম্লশামে ছুলিল শাক্তি ন্বিখাল এই সাধারণ তাত্বিক আলোচনার পর এবার ছুরির শাস্তি নিয়ে আলোচনা করা যেতে পারে। চুরি (ইসলামী আইনের পরিভাষায়)-অন্যের সংরক্ষিত সম্পদকে গোপনে অপহরণ করার নাম। সুতরাং অপহৃত জিনিস এমন কোনো জিনিস হওয়া চাই, যার মূল্য নিরূপিত আছে বা নিরূপণযোগ্য ৷ নচেত তা সম্পদ বলে গণ্য হবে না। যে সংরক্ষিত সম্পদ গোপনে অপহরণ করাকে চুরি বলা হয়, তার ন্যুনতম পরিমাণ প্রায় সকল ফেকাহ শান্ত্রবিদের সর্বসম্মত মতানুসারে সিকি দীনার অর্থাৎ আমাদের (মিসরের) বর্তমান মুদ্রায় প্রায় ২৫ কারস-এর সমান । এই চুরিকৃত সম্পদ চুরি হওয়ার আগে সুরক্ষিত স্থানে ছিলো এবং চোর তার সুরক্ষিত স্থান থেকে জিনিসটি নিয়ে বেরিয়ে গেছে এমন হওয়া চাই । সুতরাং যার কাছে কোনো জিনিস গচ্ছিত রাখা হয়েছে, সে যদি তা চুরি করে, তবে তার হাত কাটা যাবে না। অনুরূপ, গৃহের অভ্যন্তরে যাওয়া আসার অনুমতিপ্রাপ্ত ভূত্য চুরি করলে সে জন্যে তার হাত কাটা যাবে না। কেননা চোরাইকৃত সামগ্রী তার নাগাল থেকে সংরক্ষিত ছিলো না। অনুরূপভাবে, কেউ কোনো জিনিস ধার নিয়ে যদি অস্বীকার করে, তবে সে জন্যে তার হাত কাটা যাবে না। ক্ষেতে বিদ্যমান ফসল যতোক্ষণ ঘরে না ওঠে ততক্ষণ তা চুরি করলেও হাত কাটা যাবে না। অনুরূপ ঘরের বাইরে ৰা সংরক্ষণের জন্যে তৈরী সিন্দুকের বাইরে রাখা সম্পদ চুরির জন্যেও হাত কাটা যাবে না। তা ছাড়া সম্পদ নির্ভেজাল অন্যের মালিকানাভুক্ত হতে হবে । যৌথ মালিকানাভুক্ত সম্পদ থেকে কোনো অংশীদার চুরি করলে তার হাত কাটা যাবে না। কোনো ওই সম্পদে তারও অংশ রয়েছে। তাই তা অন্যের নির্ভেজাল মালিকানাভুক্ত সম্পত্তি নয়। অনুরূপভাবে সরকারী কোষাগার থেকে যে চুরি করে তারও হাত কাটা যাবে না। কেননা এ সম্পত্তিতে তারও অংশ রয়েছে। সুতরাং ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।