Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

অতপর তাদের চিত্র দেখাচ্ছে যেন তারা কেয়ামতের আযাব থেকে রেহাই পাবার জন্যে এই সমুদয় সম্পদকে মুক্তিপণ হিসাবে উপস্থাপন করছে । তাদের দোযখ থেকে বেরিয়ে আসার চেষ্টা, অতপর তাতে ব্যর্থতা ও চিরস্থায়ী আযাবের মধ্যে যেমন ছিলো তেমনই থেকে যাওয়ার ছবি তুলে ধরছে। এ হচ্ছে কতকগুলো ধারাবাহিক, সজীব ও সচল দৃশ্যের চিত্র। এতে যেমন রয়েছে কাফেরদের গোটা পৃথিবীর ছিগুণ সম্পদের মালিক হওয়ার দৃশ্য, তেমনি রয়েছে তাদের দোযখে প্রবেশের দৃশ্য, উক্ত সমুদয় সম্পদ মুক্তিপণ দিয়েও মুক্তিলাভে ব্যর্থতার দৃশ্য, বাধ্য হয়ে দোযখে অবস্থানের দৃশ্য, অতপর এই অবস্থায় তাদেরকে দোযখে রেখে যবনিকা পতনের দৃশ্য । অর্থতনতিক নিরাপত্তা বিশাল ও ভ্াল্সস্াম্তপ্রর্ণ দভ্ডব্িতি অতপর এই আলোচনার শেষ পর্যায়ে বর্ণিত হচ্ছে চুরির শাস্তির বিধান। আল্লাহ তায়ালা বলেন, (৩৮, ৩৯ ও ৪০তম আয়াত) “চোর পুরুষ হোক বা স্ত্রী হোক, তার হাত কেটে দাও ......? এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ইসলামী রাষ্ট্র তার নাগরিকদেরকে চাই তারা যে কোনো ধর্মমতের লোকই হোক না. কেন, চুরির প্রবণতা থেকে মুক্তি দেয়ার এমন ব্যবস্থা করে যে, যে কোনো সুস্থ বিবেক ও মধ্যম ধরনের সৎ স্বভাবের, লোকদের জন্যে তা যথেষ্ট । সে তাদের জীবিকার সমস্ত চাহিদা ও প্রয়োজন পূরণের নিশ্চয়তা দেয়, ত্বাকে সততার যাবতীয় প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয় এবং সম্পদের ন্যায়সংগত ও সুষম বন্টনের পূর্ণ নিশ্চয়তা দেয়। লেই সাথে সে এ. ব্যবস্থাও করে যেন প্রত্যেকের ব্যক্তিগত সম্পদ শুধুমাত্র হালাল উৎস থেকে উপার্জিত হয় এবং কারো ব্যক্তিগত মালিকানা সমাজের জন্যে ক্ষতিকর নয়, বরং উপকারী সাব্যস্ত হয়। আর এ সৰ কিছুর মাধ্যমে প্রত্যেক মানুষের মন থেকে চুরির প্ররোচনা দূরীভূত করা হয়। কাজেই চুরি, ব্যক্তি মালিকানার ওপর যে কোনো আগ্রাসন এবং সমাজের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার জন্যে কঠোর শাস্তি বিধান করার অধিকার তার থাকা উচিত। অথচ কঠোর শাস্তির ব্যবস্থা করা সত্তেও সে সামান্যতম সন্দেহ দেখা দিলেই শাস্তি রহিত করে এবং আসামীর অপরাধ অকাট্যভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত সে যাতে শাস্তি ভোগ না করে, তার নিশ্চয়তা দেয়। এ ব্যাপারে আরো একটু বিশদভাবে আলোচনা করা দরকার বলে মনে হচ্ছে। ইসলামী জীবন বিধান একটা স্বয়ংসম্পূর্ণ একক । তাই এই বিধানের প্রকৃতি, মূলনীতি ও এর নিরাপত্তার ব্যবস্থাগুলোর প্রতি দৃষ্টি না দেয়া পর্যন্ত এর আইনগত খুঁটিনাটিকে যথাযথভাবে বুঝা যাবে না। অনুরূপভাবে, এই সব খুঁটিনাটি বিধিগুলোকে ততোক্ষণ পর্যন্ত বাস্তবায়িত করা সম্ভব নয় যতোক্ষণ গোটা ইসলামী বিধানকে সার্বিকভাবে কার্যকরী ও প্রয়োগ করা না হয়। ইসলামের মূলনীতিসমূহ বা বিধিসমূহের মধ্য থেকে কোনো একটিকে আংশিকভাবে ও বিচ্ছিন্নভাবে বাস্তবায়ন করা এমন একটা সামষ্টিক ব্যবস্থার অধীনে কিছুমাত্র ফলদায়ক হতে পারে না, যা পূর্ণাংগ ইসলামী ব্যবস্থা নয়। এ ধরনের পরিবেশে বিচ্ছিন্রভাবে যে বিধিটি বাস্তবায়িত হবে, তাকে ইসলামের বাস্তবায়ন বলা যাবে না। কেননা ইসলাম কোনো আংশিক বা খন্ডিত বিধির নাম নয়, বরং তা হচ্ছে পূর্ণাংগ ও স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা, যা বাস্তবায়িত হলে জীবনের সকল দিক ও বিভাগসহই বাস্তবায়িত হবে। এতো গেল বিষয়টির একটা সার্বিক আলোচনা । সুনির্দিষ্টভাবে চুরির বিষয়টি নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলেও আমাদেরকে একই সিদ্ধান্তে উপনীত হতে হয়। [তল জল ন্দজ্ষলা75দ57 ন্দ্দভল্লদ্ল5 বিলাল ৫ম ৭ ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।