িনুভানন ন্জল রেনর্র্ক্জ্ত নতম জ্র্িন্দুভে আহ্বান জানিয়েছে এবং আখেরাতের শাস্তির ভয়াল চিত্র তুলে ধরেছে। ৩৫ নং আয়াতের শুরু হয়েছে নিঙ্নোক্ত বাক্য দিয়ে, “হে মোমেনরা! আল্লাহকে ভয় করো' । বস্তুত মানুষের কাউকে ভয় করতে হলে আল্লাহকেই করা উচিত । একমাত্র আল্লাহর ভয়ই মানুষের জন্যে সম্মানজনক । তরবারি বা লাঠির ভয় হচ্ছে একান্ত (অর্থাৎ যে কোনো ধরনের অস্ত্রের ভয়) নিম্ন স্তরের ভয়। নি্ন স্তরের মানুষ তথা কাপুরুষ ছাড়া ওটার আর কারো প্রয়োজন হয় না। আল্লাহভীতিই সর্বোত্তম, সবচেয়ে পবিত্র ও সবচেয়ে মহৎ জিনিস। কেননা আল্লাহভীতিই মানুষের গোপন ও প্রকাশ্য: সব অবস্থার সাথী । যখন তাকে কোনো মানুষ দেখতে পায় না এবং আইন রক্ষক সংস্থার লোকেরা যখন তার নাগাল পায় না, তখনো একমাত্র আল্লাহর ভয়ই, তাকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে । আইন-আদালতের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায়. না, কিন্তু আল্লাহর ভয় ছাড়া আইন একা কার্যকর হতে পারে না। কেননা আইন যে ক'টি অপরাধকে দমন করতে সক্ষম হয়, আল্লাহভীতি না থাকলে তার চেয়ে বহুগুণ বেশী অপরাধ আইনের আওতার বাইরে থেকে যাবে । একমাত্র আইন দিয়ে না ব্যক্তিকে শুধরানো যায়, না. সমাজকে । যতোক্ষণ তার পেছনে অদৃশ্য তদারকীর চেতনা সক্রিয় না থাকবে এবং খোদায়ী শক্তি ও প্রতাপ সম্পর্কে বিবেক হুশিয়ার না হবে, ততক্ষণ নিছক আইন দিয়ে মানুষকে সৎপথে রাখা যাবে না। “আল্লাহর সান্ধ্য লাভের উপায় অনেষণ করো" ...... অর্থাৎ আল্লাহকে ভয় করার সাথে সাথে তার্ নৈকট্য লাভের উপায় কী হতে পারে তাও অনুসন্ধান করো এবং কি কি উপায় উপকরণ দ্বারা তার সাথে সম্পর্ক ঘনিষ্ঠতর করা যায়, তা খোজ করো । হযরত ইবনে আব্বাস রো.) বলেন, এর অর্থ হলো আল্লাহর কাছ থেকে তোমাদের যা কিছু প্রয়োজন, তা চাও। মানুষ যখন অনুভব করবে যে, আল্লাহর কাছেই তাদের প্রয়োজনীয় সব কিছু রয়েছে এবং আল্লাহর কাছ থেকে তা যখন সে চায়, তখন সে মহাপ্রভুর সামনে যথার্থ. গোলাম বা দাসের অবস্থান গ্রহণ করে। আর এভাবে সে সর্বোত্তম অবস্থানে এবং সাফল্যের নিকটতম অবস্থানে উপনীত হয়। উল্লেখিত উভয় তাফসীরই সঠিক ও সামঞ্জস্যশীল, আত্মশুদ্ধি ও বিবেকের উজ্জীবন এবং প্রত্যাশিত সাফল্যের সহায়ক | “আশা করা যায় তোমরা সাফল্য লাত করবে" কথাটায় উক্ত সাফল্যেরই আশ্বাস দেখা যায়। পরবর্তী দুটি আয়াতে (৩৬ ও ৩৭) দেখানো হয়েছে সেই সব কাফেরের দৃশ্য, যারা আল্লাহকে ভয় করে না, তীর নৈকট্য লাভেও সচেষ্ট হয় না এবং সফলকামও হয় না। এ এক জীবন্ত ও চলন্ত দৃশ্য । কোরআনের বাচন ভর্ধগিতে এটাকে শুধু বর্ণনায় ও প্রতিবেদনেই ফুটিয়ে | তোলা হয়নি, বরং চলন্ত তৎপরতা ও প্রতিক্রিয়ার আকারে দেখানো হয়েছে। কেয়ামতের দৃশ্য ও অধিরাংশ বক্তব্য তুলে ধরার ব্যাপারে এটাই কোরআনের স্থায়ী রীতি । আল্লাহ বলেন, মানুষ নিজের কল্পনাশক্তি প্রয়োগ করে বড় জোর এতোটুকুই কল্পনা করতে পারে গোটা তাদের কাছে তার চেয়েও বেশী সম্পদ থাকার কথা ধরে নিচ্ছে। সে.-ধরে নিচ্ছে যে, দুনিয়ায় যতো সহায় সম্পদ আছে, তার দ্বিগুণ সম্পদ যেন তাদের রয়েছে। | ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।