Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

অ-পল্াখশ্রবণতভা দসতন্বই হিওভাজ্যসস্তত প্রক্রিয়া | কিনতু যদি এই সব বিদ্রোহী নৈরাজ্ীধাদী তাদের অপতৎপরতা ও অপরাধের নিকৃষ্টতা উপলব্ধি করে এবং আল্লাহর কাছে তাওবা করে সঠিক পথে ফিরে আসে ও এ সব অপরাধমূলক কর্মকান্ড ধরা পড়ার আগেই বর্জন করে, তাহলে তাদের অপরাধ ও শাস্তি দুটোই এক সাথে রহিত হয়ে যাবে। সরকার তাদেরকে পাকড়াও করতে পারবে না, আর আল্লাহও আখেরাতে তাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ তায়ালা বলেন, কিন্তু যারা তোমাদের হাতে ধরা পড়ার আগেই তাওবা করে, জেনে রেখো যে, আল্লাহ তায়ালা তাদের জন্যে ক্ষমাশীল ও দয়ালু।' এই পরিস্থিতিতে তাদের অপরাধ ও শাস্তি মওকুফ করে দেয়ার দু'টি মহৎ উদ্দেশ্য রয়েছে, এক, তাদের তাওবাঞ্চে সম্মান প্রদর্শন এবং তাকে হেদায়াতপ্রান্তি ও আত্মশুদ্ধির প্রমাণ হিসাবে গ্রহণ। কেননা তারা তখনৌ আক্রমণাখ্নক কর্মকান্ড চালিয়ে যেতে পারতো । দুই, তাদেরকে তওবায় উৎসাহিত করা এবং তাদের সাথে লড়াই করতে যে ন্যুনতম শ্রম ব্যয় হতো, তা থেকে অব্যাহতি লাভ। এ থেকে এটাও বুঝা যায় যে, যেহেতু আল্লাহ তায়ালা মানবীয় স্বভাব-প্রকৃতির স্রষ্টা এবং স্রষ্টা হওয়ার কারণে তার স্বভাব প্রকৃতির সৃক্ষ্াতিসূক্্ম ও কল্যাণকর দিকগুলো সম্পর্কে সম্যক অবহিত, 58785587995 ভাবাবেগ ও সম্ভাবনার সাথে খাপ খাইয়ে চলার ব্যবস্থা রাখা হয়েছে। আল্লাহর এ বিধান মানুষকে শুধু আইনের ডাভা দিয়ে শাসন কারে না। আইনের হাতিয়ার শুধু সেই ব্যক্তির ওপর প্রয়োগ করে যাকে হাতিয়ার ছাড়া সোজা করা যায় না। আসলে সে তার অন্তরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলার ওপরই সর্বাধিক গুরুত্‌ দেয়। এভাবে সে তার স্বভাবকেই শুধু ও সুন্দর বানানোর চেষ্টা চালায় । এর পাশাপাশি সে এমন সমাজ গঠন করে, যেখানে দুষ্টের দমন ও শিষ্টের পালনের ব্যবস্থা রয়েছে, যেখানে সৎ কাজ উৎসাহিত ও অসৎ কাজ নিরুৎসাহিত হয়। এ জন্যে কোরআন মনকে শোধরানোর সর্বাত্মক ব্যবস্থা না নিয়ে প্রায়ই শাস্তির তয় দেখায় মা। শুরুতে সে তাকওয়ার আবেদন জানায় । আল্লাহর নৈকট্য লাত এবং আল্লাহর পথে জেহাদ করার মাধ্যমে সর্বাঙ্গীণ কল্যাণ ও সফলতা লাতের জন্যে উৎসাহ দেয় এবং কুফর থেকে সাবধান করে এবং আখেরাতে কাফেরদের কী ভয়ংকর পরিণতি হবে তা ব্যাখ্যা করে। যেমন পরবর্তী কয়েকটি আয়াতে বলা হয়েছে, “হে মোমেনরা! আল্লাহকে ভয় করো ..... (আয়াত নং ৩৫, ৩৬ ও ৩৭) যেহেতু ইসলাম একটি পূর্ণাংগ জীবন ব্যবস্থা, তাই তা মানুষের বাহ্যিক ও আভ্যন্তরীণ সত্ত্বার সকল অংশকে এবং তার জীবনের সকল দিক ও বিভাগকে নিজের আওতায় নিয়ে আসে, তাকে আল্লাহর আনুগত্যের দিকে এগিয়ে দেয় এবং আল্লাহর অবাধ্যতা ও আনুগত্যহীনতা থেকে দূরে সরিয়ে রাখে । ইসলামের প্রধানতম উদ্দেশ্য হলো মানুষকে বিশুদ্ধ করা, সঠিক পথে পরিচালিত করা এবং তাকে বিকৃতি ও বিভ্রান্তি থেকে ফিরিয়ে রাখা । সে তার জন্যে যে সব শাস্তির বিধান দেয়, তা হচ্ছে উক্ত উদ্দেশ্য সফল করার বহুসংখ্যক উপায় ও পন্থার একটি । শাস্তি দেয়াটা তার উদ্দেশ্য নয়, এবং ওটা তার একমাত্র পন্থাও নয়। এখানে আমরা লক্ষ্য করি যে, কোরআন এই বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত ঘটিয়েছে আদম (আ.)-এর দুই সন্তানের শিক্ষাপ্রদ ও. তাৎপর্যবহ ঘটনা দিয়ে। অতপর এই অপরাধের ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।