Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

লুষ্ঠন করে থাকে এবং হত্যা না করে থাকে, তাহলে দেশাস্তর করার এখতিয়ার নেই। বরঞ্চ |. এখতিয়ার শুধু হত্যা করা, শূলে চড়ানো ও হাত পা বিপরীত দিক থেকে কর্তন করার মধ্যে সীমাবদ্ধ । তবে যদি অপরাধী কেবল সন্ত্রাস ও আতংক ছড়ানোর কাজটাই করে থাকে, তাহলে শাসকের এখতিয়ার আছে যে, তাকে হত্যা, শূল, হাত-পা কর্তন বা দেশাস্তরের যে কোনো একটি শাস্তি প্রদান করে। ইমাম মালেকের মতে এখতিয়ার থাকার অর্থ এই যে, শাসক স্বাধীনভাবে বিচার বিবেচনা করে যে কোনো একটি শাস্তি নির্বাচন করতে পারেন। বিদ্বোহী যদি যথেষ্ট বুদ্ধিমান ও চতুর হয়, তবে তার জন্যে হত্যা ও শূলে চড়ানোর শান্তিই বাছাই করা উচিত । কেননা হাত পা কর্তন দ্বারা তার ক্ষতি রোধ করা সন্ভব নয়। আর যদি সে তেমন বুদ্ধিমান ও চতুর না হয়, তবে খুবই শক্তিশালী ও প্রভাবশালী হয়, তবে তাকে বিপরীত দিক থেকে হাত পা কেটে দিতে হবে। আর যদি তার এই দুটো গুণের অর্থাৎ বুদ্ধিমত্তা ও প্রভাব প্রতিপত্তির কোনোটাই না থাকে, তা হলে অপেক্ষাকৃত সহজ শাস্তি দেশাস্তরিত করা ও অন্য কোনো দর্শনমূলক শাস্তি দেয়া যেতে পারে । আমরা ইমাম মালেকের অভিমতের শেষাংশটি গ্রহণ করতে পারি। অর্থাৎ শুধুমাত্র বিদ্রোহ সংঘটন ও সন্ত্রাস সৃষ্টির জন্যেই শাস্তি প্রয়োগ করা যাবে। কেননা এটা একটা নিরাপত্তামূলক পদক্ষেপ, যার উদ্দেশ্য হবে প্রথমত অপরাধ যাতে ঘটতে না পারে, সেটা নিশ্চিত করা এবং অরাজকতা সৃষ্টিকারীদেরকে কঠোরভাবে দমন করা এবং যারা দারুল ইসলামে সন্ত্রাস সৃষ্টি করে এবং শরীয়তের অনুসারী মুসলমানদেরকে ভয়ভীতি প্রদর্শন করে বেড়ায় তাদেরকে সমুচিত শিক্ষা দেয়া। অথচ এই দেশ ও গ্রই সমাজের হওয়ার কথা শান্তির সবচেয়ে দুর্তেদ্য দুর্গ । দেশান্তরিত করার অর্থ নিয়েও মতভেদ রয়েছে। এর অর্থ কি যে দেশে অপরাধ সংঘটিত হয়েছে, সেখান থেকে বিতাড়িত করা, না যে জায়গায় সে স্বাধীনভাবে জীবন যাপন করে সেখান থেকে বিতাড়িত করা অর্থাৎ তাকে বন্দী করা, না তাকে একেবারে দুনিয়া থেকেই বিতাড়িত করা, যা মৃত্যু ছাড়া সম্ভব নয়? আমি মনে করি, এর এই অর্থটাই অগ্রগণ্য যে, তাকে অপরাধে লিপ্ত হওয়ার জায়গা থেকে এতো দূরবর্তী স্থানে নির্বাসিত করা হবে, যেখানে সে নিজেকে দেশাস্তরী ও দুর্বল বোধ করবে। সেখানে সে নিজের আপনজন বা দলবল থেকে বিচ্ছিন্ন হয়ে পুনরায় অপরাধে লিপ্ত হতে সক্ষম হবে না। এতে করে সে তার সেই ওদ্ধত্যের উপযুক্ত বদলা পাবে, যা সে নিরীহ মানুষকে দিজের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেয়া ও ভীতি প্রদর্শন করার সময় দেখিয়েছিলো। “ওটা হলো তাদের পার্থিব লাগ্ুনা, উপরস্তর তাদের জন্যে আখেরাতে রয়েছে ভয়াবহ শাস্তি ৷ অর্থাৎ দুনিয়াতে যে শাস্তি তারা ভোগ করবে, তা তাদের আখেরাতের শান্তি থেকে নিফৃতি দেবে না এবং অন্য কতক শান্তির ন্যায় তা দুনিয়ার অপবিব্রতা থেকেও তাদেরকে মুক্তি দেবে না। এখানেও শান্তিকে কঠোরতর ও অপরাধকে জঘন্যতর করে দেখানো হয়েছে। কেননা দারুল ইসলামের মুসলমানদের সমাজে শাস্তি ও নিরাপত্তা বিরাজ করা অত্যন্ত জরুরী এবং ইসলামী শরীয়ত মোতাবেক দেশ শাসনকারী সরকারের পক্ষে জনগণের আনুগত্য লাভ করা অপরিহার্য । এটাই হচ্ছে সেই একমাত্র কল্যাণমুখী মধ্যমপন্থী সমাজ, যার সমৃদ্ধির জন্যে তার সব রকমের নিরাপত্তা বিধান করা জরুরী । পরিপূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী এই প্রশাসনকে সব রকমের ক্ষতিকর হস্তক্ষেপ থেকে নিরাপদ রাখতে হবে। ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।