আয়াতটির আরো একটা ব্যাখ্যা রয়েছে এবং তাও এই ব্যাখ্যার কাছাকাছি। সেটি এই যে, | আলোচ্য অপরাধের জন্যে নির্ধারিত এই সমস্ত শাস্তি বিদ্রোহীদেরকে দেয়ার অধিকার একমাত্র সেই শাসকের রয়েছে, যিনি আল্লাহ তায়ালা ও রসূলের শরীয়তের অনুসারী ও বাস্তবায়নকারী, আর এই শাস্তি একমাত্র সেই দেশেই দেয়া যাবে যে দেশ আল্লাহ তায়ালা ও রসূল প্রবর্তিত শরীয়ত অনুযায়ী শাসিত । এই গুণটি যে শাসকের নেই তার পক্ষে এবং যে দেশের এই গুণটি নেই সে দেশে এই শাস্তি প্রয়োগ করা যাবে না। কথাটা আমি স্পষ্ট করেই বলছি। কেননা ক্ষমতাসীন শাসকদের লেজুড়বৃত্তিকারী একদল লোক সব সময়ই সেই সব শাসকের পক্ষে ফতোয়া দিতো, যারা তাদের ক্ষমতা আল্লাহর বিধান অনুসারে গ্রহণ করতো না, আল্লাহর আইন ও বিধানকে বাস্তবায়িত করতো না এবং তাদের দেশকে দারুল ইসলামে. পরিণত করতো না। অথচ তারা মুসলিম শাসক হবার দাবীদার ছিলো । লেজুড়বৃত্তিকারীরা এই মর্মে ফতোয়া দিতো যে, ওই শাসকদেরকে যারা মানে না, তাদের ওপর এই আয়াতে বর্ণিত বিদ্রোহের শাস্তিগুলো প্রয়োগ করা হোক । এই ফতোয়া তারা শরীয়তের নামেই দিতো । অথচ যারা ওই শাসকদের অবাধ্য ছিলো, তারা আসলে আল্লাহ তায়ালা ও রসূলের অবাধ্য ছিলো না, বরং আল্লাহ তায়ালা ও রসূলের বিরোধী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধরত ছিলো । মুসলমানদের দেশে আল্লাহর শরীয়ত অনুযায়ী শাসন পরিচালনা করে না এমন শাসকের এ অধিকার নেই যে, তার বিরুদ্ধে বিদ্বোহকারীদেরকে আল্লাহর শরীয়তের নামে পাকড়াও করে ও শাস্তি দেয়। আল্লাহর আইন ও শরীয়তের সাথে এ ধরনের শাসকের কী সম্পর্ক? সে তো অন্যায়ভাবে ইলাহ হবার অধিকার জবরদখলকারী এবং ইলাহ হবার অবৈধ দাবীদার ৷ আল্লাহর আইন ও শরীয়তকে ঢাল হিসাবে ব্যবহার করার তার কী অধিকার থাকতে পারে? আল্লাহর শরীয়তকে বাস্তবায়নকারী মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ সংঘটনকারী এবং দারুল' ইসলামের অধিবাসী আল্লাহর বান্দাদেরকে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে ভীত সন্্স্তকারী ও তাদের জান যাল ও মান সন্ত্রমের ওপর আক্রমণকারী এই সব সদস্য দল-উপদলের একমাত্র শাস্তি এই যে, হয় তাদেরকে স্বাভাবিক পন্থায় হত্যা করতে হবে, নচেত শূলে চড়িয়ে মেরে ফেলতে হবে, (কোনো কোনো মোফাসসেরের মতে, এরূপ অপরাধ করলে কিরূপ পরিণাম হয়, সে সম্পর্কে জন সাধারণের মধ্যে অধিকতর ভীতি সৃষ্টির জন্যে হত্যা করার পর মৃতদেরকে শুলে চড়াতে হবে) অথবা এক সাথে ডান হাত ও বাম পা কেটে ফেলতে হবে। | জনাব আব্দুল কাদের আওদা স্বীয় গ্রন্থ ইসলামের ফৌজদারী দন্ডবিধি' তে আধুনিক আইনের সাথে ইসলামী আইনের তুলনামূলক পর্যালোচনা করে বলেছেন, “হানাফী, শাফেয়ী ও হাম্বলী মাযহাবের ফকীহগণের অভিমত এই যে, বর্ণিত শাস্তিগুলোর কোন্টি কোথায় প্রযোজ্য হবে, তা সংঘটিত অপরাধের মাত্রা অনুপাতে নির্ধারিত হবে। যে ব্যক্তি কোনো জিনিসপত্র লুষ্ঠন করেনি কিন্তু হত্যা করেছে, তাকে হত্যা করা হবে। যে ব্যক্তি সম্পদ লুণ্ঠন করেছে, কিন্তু কোনো হত্যাকান্ড ঘটায়নি, তার হাত পা কাটা হবে। যে ব্যক্তি হত্যা ও নুগ্ঠন | দুটোই করেছে তাকে হত্যা করা হবে ও শূলে চড়ানো হবে। আর যে ব্যক্তি কেবল সন্ত্রাস ও আতংক ছড়িয়েছে, কিন্তু হত্যা ও লুণ্ঠন করেনি, তাকে দেশ থেকে বিতাড়িত করা হবে । পক্ষান্তরে ইমাম মালেক বলেন, বিদ্রোহীরা যখন কাউকে হত্যা করে তখন তাকে হত্যা করতেই হবে। এরূপ ক্ষেত্রে শাসকের এখতিয়ার নেই যে, তাকে হাত পা কাটা ও দেশান্তরিত করার মধ্যে যে কোনো মা ডিবাভি 185 জি নান রর ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।