Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

সিটি প্রি শে নত রি ঈমানের মাহ্বয়্য এবং তাকওয়া ও খোদাভীতির তীব্র অনুভূতিতে উজ্জীবিত করার মতো যথেষ্ট উপাদান ছিলো । যথেষ্ট উপাদান থাকলেও আল্লাহভীরু ভাইটি তাতে খানিকটা সতর্কবাণীও সংযোজন করলো, “আমি চাই যেন তুমি আমার পাপ ও তোমার পাপ বহন করে (আল্লাহর কাছে) প্রত্যাবর্তন করো, অতপর দোষর্থবাসী হও । এটাই যালেমদের পরিণতি 1'(আয়াত-২৯) অর্থাৎ তৃমি যখন আমাকে হত্যা করতে হাত বাড়াবে, তখন আমি তোমার সাথে একই আচরণ করবো না। কেননা হত্যা করার মনোবৃত্তি আদতেই আমার নেই এবং তা আমার চিস্তাতেই আসে না। এর কারণ আমার অক্ষমতা নয় বরং খোদাভীতি। তুমি আমাকে হত্যার পাপও বহন করবে, আবার তোমার পাপের কারণে কোরবানী কবুল হয়নি, তাও বহন করবে- এভাবে তোমার দ্বিগুন পাপ হবে এবং দ্বিগুণ আযাবও হবে । এতে আমি বাধা দেবো না। “ওটাই যালেমদের পরিণতি'- এ কথা দ্বারা সে হত্যার অপরাধটাকে অত্যন্ত ভয়ংকর করে চিত্রিত করলো, যাতে তার ভাইকে লজ্জা দিয়ে তার দুরভিসন্ধি থেকে ফেরাতে পারে । একজন সৎ, শান্তিপ্রিয় ও অমায়িক নিরীহ ভাইকে হত্যা করার মতো অপরাধের প্রতি তার যাতে ঘৃণা সৃষ্টি হয়, দ্বিগুণ পাপ থেকে সে মুক্ত থাকতে পারে এবং তার মধ্যে আল্লাহ্‌র ভয় সৃষ্টি হয়, সে জন্যে সে চেষ্টা চালালো । একজন মানুষের মন থেকে কোনো খারাপ কাজের ইচ্ছা দূর করার জন্যে আর একজন মানুষের পক্ষে যতোটা চেষ্টা করা সম্ভব তা করতে সে মোটেই কসুর করলো না। কিন্তু এতে তার ভাইয়ের প্রতিক্রিয়া কী হলো, তা থেকে আমরা বুঝতে পারলাম যে, একজন খারাপ মানুষ কতো বেশি খারাপ হতে পারে । আল্লাহ তায়ালা বলেন, - “অবশেষে তার প্রবৃত্তি তাকে ভ্রাতৃহত্যায় প্ররোচিত করলো । ফলে সে তাকে হত্যা করলো অর্থাৎ এতো উপদেশ, সতর্কবাণী ও শান্ত করনের প্রয়াস সবই বিফলে গেলো। শেষ পর্যন্ত অসৎপ্রবৃত্তি অপকর্মেই প্রবৃত্ত হলো । ফলে অপরাধ সংঘটিত হলো। তার প্রবৃত্তি তাকে হত্যাকান্ডে প্ররোচিত করলো । আপন ভাইয়ের হত্যাকান্ডে! আর তাতে তার যা পরিণতি হবার, তাই হলো। “ফলে-সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হয়ে গেলো ।' ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসের গহবরে নিক্ষিপ্ত হলো। নিজের সাহায্যকারী ও সাথী ভাইকে হারালো । দুনিয়ার জীবনের শাস্তি হারালো । কেননা খুনীর জীবন সুখের হয় না। সে আখেরাতেও ক্ষতিগ্রস্ত হলো। ফলে তাকে দ্বিগুণ গুনাহের ভার বহন করতে হলো । অতপর তার অপরাধের ফলে মৃত ভাই-এর লাশ পচে দুর্ণন্ধ ছড়িয়ে অসহনীয় পরিবেশ সৃষ্টি করলো. আল্লাহর সুগভীর প্রজ্ঞা সেই. দুর্ঘর্ধ খুনীর সামনে তার একটি অক্ষমতা উন্মোচিত করলো । ভাইয়ের লাশ.দাফন রুরার ব্যাপারে সে অক্ষম হয়ে পড়লো । এমনকি কাক যা পারে, তাও সে (আয়াত নং ৩১) | কোনো কোনো ধর্ণনা থেকে জাবা যায় যে, একটি কাক আর একটি কাককে হত্যা করলো, অথবা অপর একটি কাকের লাশ পেলো বা লাশ বহন করে আনলো । সে গর্ত খুঁড়ে তার. মধ্যে মৃত কাকটিকে-ফেলে মাটি চাপা দিলো । তাই-হত্যাকারী অনুশোচনা করলো এবং কাকের অনুকরণে ভাইকে সমাহিভ করলো । ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।