Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

কিংবা অন্য কোনো পার্থিব যোগসূত্র এ সম্পর্ককে বহাল রাখতে পারে না, যদি আদর্শ ও আকীদা বিশ্বাসের যোগসূত্র ছিন্ন হয়ে যায় এবং জীবন যাপন পদ্ধতি ভিন্নতর হয়। আল্লাহ তায়ালা তার নবীর দোয়া কবুল করলেন এবং আল্লাহর অবাধ্য লোকদের সমুচিত প্রতিফল দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন ।' তিনি বললেন, ঠিক আছে, ওই পবিত্র ভূমি চল্লিশ বছর পর্যন্ত তাদের জন্যে নিষিদ্ধ থাকবে । ততোদিন তারা পৃথিবীতে ভবঘুরে হয়ে ঘুরে বেড়াবে । কাজেই তুমি অবাধ্য লোকদের জন্যে দুঃখ করো না 1” এভাবে তারা পবিত্র ভূমির উপকণ্ঠে পৌছে যাওয়ার পরও আল্লাহ তায়ালা তাদেরকে ভবঘুরে বানিয়ে দিলেন এবং তাদের জন্যে বরাদ্দকৃত ভূমিকে তাদের জন্যে নিষিদ্ধ করে দিলেন। অধিকাংশের অভিমত এই যে, ওই ভূখন্ড শুধুমাত্র ওই প্রজন্মের ওপরই নিষিদ্ধ ছিলো, পরবর্তী কোনো বংশধরের জন্যে নয়। অন্য কোনো প্রজন্ম যদি তাদের পূর্ব পুরুষদের এই পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করে এবং যে প্রজন্মটি মিসরের গোলামী, শোষণ নিপীড়ন ও লাঞ্না গঞ্জনার দরুন এতোটা বিকারপ্রস্ত হয়ে পড়েছিলো যে, আল্লাহর দেয়া একটি ভূখন্ডকে আল্লাহর মর্জি মোতাবেক শাসন ও পরিচালনা করার অযোগ্য হয়ে গিয়েছিলো, তা থেকে ভিন্ন প্রকৃতির কোনো প্রজন্মের যদি আবির্ভাব ঘটে, তাহলে তাদের জন্যে আর ওই ভূখন্ড নিষিদ্ধ থাকবে না। বস্তুত গোলামী, শোষণ নির্যাতন, ও লাঞ্কনা গঞ্জনা যে কোনো ব্যক্তি বা জাতির স্বভাব প্রকৃতিকে বিকৃত ও বিনষ্ট করে দিতে সক্ষম । বনী ইসরাইলের ভবঘুরে হয়ে পৃথিবীর যত্রতত্র ঘুরে বেড়ানোর উল্লেখ করেই কোরআন আপাতত ক্ষান্ত হয়েছে। পরবর্তী ইতিহাস এখানে আর বর্ণনা করেনি । এটা কোরআনের বক্তব্য উপস্থাপনার একটা বিশেষ ভংগি, যার মধ্যে শৈল্পিক সুষমার পাশাপাশি মনস্তাত্বিক শিক্ষারও সমাবেশ ঘটেছে। বনী ইসরাইলের ইতিহাসের এই অধ্যায়টি বর্ণনা করার মধ্য দিয়ে আল্লাহ তায়ালা যে শিক্ষা দিয়েছেন, সে শিক্ষাটিকে মুসলমানরা যথাযথভাবেই হৃদয়ংগম করেছিলো । তাই বদরের প্রান্তরে তারা যখন মুষ্টিমেয় সংখ্যক মুসলমান তাদের চেয়ে কয়েকগুণ বেশি কাফেরের মোকাবেলায় কঠিন ঝুঁকির সম্মুখীন ছিলো, তখন তারা রসূল (স.)-কে বলেছিলেন, হে রসূলুল্লাহ! বনী ইসরাইল যেমন তাদের নবীকে বলেছিলো যে, আপনি ও আপনার প্রতিপালক গিয়ে লড়াই করুন, আমরা এখানে বসে রইলাম', আজ আমরা আপনাকে সে কথা বলবো না। আমরা বরং বলবো, আপনি ও আপনার প্রতিপালক চলুন এবং লড়াই করুন, আমরাও আপনাদের সহযোদ্ধা হয়ে লড়াই করতে পরস্তুত।' কোরআন কেসসা কাহিনীর মাধ্যমে মানুষকে শিক্ষা দানের যে সাধারণ নীতি অবলম্বন মধ্য দিয়ে। বিশেষত বনী ইসরাইলের ইতিবৃত্ত এতো বিশদভবে বর্ণনা করার পেছনে যে নিগৃঢ় রহস্য নিহিত রয়েছে, বদরের ঘটনাটিও তার অন্যতম। ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।