Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

“তুমি ও তোমার প্রতিপালক যাও, যুদ্ধ করো গে'- এ উক্তিটি অক্ষমের আশ্ষালনের একটা দৃষ্টান্ত । উদ্ধত্য ও আস্ফালনে উত্তপ্ত গলাবাজি করা ছাড়া আর কিছু করার প্রয়োজন হয় না। আর দায়িত্‌ পালনে উদ্যোগী. হলে মানুষ অস্ত্র হাতে নেয়া ও ময়দানে ঝাঁপিয়ে পড়াকেই যথেষ্ট মনে করে। “তুমি ও তোমার প্রতিপালক যাও । .এ উক্তি থেকে বুঝা যায় যে, আল্লাহকে এই মুহূর্তে তারা আর নিজেদের প্রতিপালক মনে করছে না। কারণ তিনি তাদেরকে লড়াই করার আদেশ দিয়েছেন। অথচ তারা মুসা (আ.)-কে উল্টে বলেছে- তুমি আর তোমার গিয়ে যুদ্ধ করো। “আমরা এখানে বসে রইলাম ।" অর্থাৎ আমাদের কোনো রাজত্ব বা দেশের দরকার নেই, নেই কোনো সম্মান ও মর্যাদার প্রয়োজন । আর যেখানে কোনো শক্তিশালী প্রতিপক্ষ আছে, সেখানে তার মোকাবেলা করে কোনো৷ ভূমি দখলেরও আমাদের ইচ্ছা নেই। এখানে এসেই শেষ হয়ে গেছে মূসা (আ.)-এর সাধ্যের সীমানা । এটাই ছিলো চূড়ান্ত ও শেষ চেষ্টা । বনী ইসরাইলের হীনতা, নীচতা ও ভ্রষ্টতা এখানে এসে সহ্যের শেষ প্রান্তে উপনীত হয়। পবিত্র ভূখন্ডের উপকণ্ঠে খোদ নবীর সাথে সাথে এসেও তারা পৃষ্ঠ প্রদর্শন ও আল্লাহর সাথে করা অংগীকার ভংগ করলো । তখন আর তিনি কী করবেন? কার কাছে আশ্রয় চাইবেন? অগত্য, তিনি বললেন, “হে আমার প্রতিপালক! আমি কেবল আমার নিজের ও আমার ভাই-এর দায়িত্ব নিতে পারি- আর কারো নয়। সুতরাং আমাদের মধ্যে ও এই অবাধ্য জাতির মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দাও ।' এ দোয়াতে রয়েছে মর্মবেদনা, রয়েছে কাকুতি-মিনতি ও আশ্রয় প্রার্থনা এবং আত্মসমর্পণ । আর সবশেষে এতে রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত ও বিচ্ছেদের বাসনা । মূসা (আ.) এ কথা বিলক্ষণ জানতেন যে তার হাতে তার নিজের ও তার ভাই ছাড়া আর কারোর নিয়ন্ত্রণ নেই। সে কথা আল্লাহ তায়ালা ভালোভাবেই জানেন। কিন্তু তিনি একজন উপেক্ষিত ও অপমানিত মানুষ হিসাবে, মহান আল্লাহর সাথে কথা বলার সুযোগপ্রাপ্ত একজন নবী হিসাবে এবং একজন আপোষহীন মোমেন হিসাবে আল্লাহ তায়ালা ছাড়া আর কারো কাছে আশ্রয় গ্রহণ করতে পারেননি । একমাত্র তারই কাছে তিনি নিজের উদ্বেগ ও ফরিয়াদ পেশ করেছেন এবং আল্লাহর অবাধ্য জাতির সাথে তীর বিচ্ছেদ কামনা করেছেন। কেননা আল্লাহর অংগীকার ভংগ করার পর.তাদের সাথে তার আর কোনো সম্পর্ক থাকতে পারে না। তাদের সাথে সম্পর্কের ভিত্তি কোনো বংশীয় ও এঁতিহাসিক বন্ধন বা পূর্বতন কোনো তৎপরতা নয় । সম্পর্কের ভিত্তি একমাত্র আল্লাহর দিকে আহবান এবং আল্লাহর সাথে করা অংগীকার। যা তারা ভংগ করেছে । তাই তাদের সাথে সম্পর্কের ভিত্তিই ধসে গেছে। নতুন কোনো বন্ধন সে সম্পর্ককে পুনপ্রতিষ্ঠিত করতে পারেনি । তাই তারা আল্লাহর অবাধ্য হয়ে গেলেও তিনি আল্লাহর সাথে করা অংগীকার পালনে অবিচল থাকবেন এটাই স্বাভাবিক। একজন নবীর জন্যে ও একজন মোমেনের জন্যে এটাই সঠিক কর্মপন্থা ও সঠিক নীতি । আর এটাই মোমেনদের পারস্পরিক সম্পর্ক ও বন্ধনের একমাত্র যোগসূত্র, যা টিকে থাকলে তাদের সম্পর্ক টিকে থাকবে, আর ছিন্ন হলে সম্পর্ক ছিন্ন হবে। বর্ণ, বংশ, জাতীয়তা, ভাষা, ইতিহাস ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।