ঝর্না বের করেছিলেন এবং আকাশ থেকে তাদের জন্যে অলৌকিক মজাদার খাদ্য “মান ও “সালওয়া' অবতীর্ণ করেছিলেন । অজানা পথে ও অনিশ্চিত লক্ষ্যে উদভ্রান্ত ভবঘূরের মতো বিচরণ করা সত্তেও হযরত মুসা তাদেরকে এক উচ্চতর ও মর্যাদাপূর্ণ মুক্ত জীবনের দিকে নিয়ে যাচ্ছিলেন, আর সেই উচ্চতর লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ তায়ালা উচু মানের খাদ্য অবতীর্ণ করছিলেন । অথচ তারা তাদের ফেলে আসা অবমাননাকর জীবনে মিসরে যে সব নিম্ন মানের খাবার খেতে অভ্যস্ত ছিলো, সেই সব তরিতরকারি তরমুজ, ডাল, পিয়াজ, রসুন ইত্যাদির প্রতি আগ্রহ প্রকাশ করতে লাগলো । একটি ঘটনায় তাদেরকে একটি গরু জবাই করার নির্দেশ দিলে লাগলো । শেষ পর্যস্ত যদিও তারা গরু যবাই করেছিলো, কিন্তু তাদের টালবাহানার অভিজ্ঞতা হযরত মূসা আ.) ভুলে যাননি। হযরত মূসা (আ.) যখন আল্লাহর আদেশসমূহ নিয়ে ফিরে এলেন, তখন আবার তারা তা মানার অংগীকার করতে অস্বীকার করলো । অথচ তাদের ওপর আল্লাহ তায়ালা যে নযীরবিহীন নেয়ামতসমূহ অবতীর্ণ করেছিলেন এবং তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছিলেন, তার কথা তারা স্মরণই করলো না। তাদের মাথার ওপর পাহাড় ঝুলন্ত অবস্থায় না আনা পর্যন্ত তারা সেই আদেশ মেনে নেয়নি। কেননা তারা ওই পাহাড় তাদের মাথার ওপর পড়তে পারে বলে আশংকা করছিলো । এই শেষোক্ত অভিজ্ঞতাও হযরত মূসা ভুলে যাননি । এই সব অভিজ্ঞতা অর্জন করতে করতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মূসা (আ.) সেই পবিত্র ভূমির উপকষ্ঠে উপনীত হন, যার জন্যে বনী ইসরাইলকে নিয়ে তিনি যাত্রা করেছিলেন। এই ভূখন্ড সম্পর্কেই আল্লাহ তায়ালা বনী ইসরাইলকে প্রতিশ্র্ণতি দিয়েছিলেন যে, তারা সেখানে রাজা হবে এবং তাদের মধ্য থেকেই নবীরা আসবে, যাতে তারা আল্লাহরই তদারকীতে চলতে ও দেশ চালাতে পারে। | এ সব অভিজ্ঞতার আলোকে হযরত মূসা (আ.)-এর স্বাভাবিকভাবেই আশংকা জন্মেছিলো যে, তার এই সর্বশেষ আহবানেও তারা সাড়া নাও দিতে পারে। তাই এই আহবানে তিনি তাদের সবচেয়ে উজ্জ্বল স্ৃতিগুলোর উল্লেখ করেছেন। সর্বোত্তম সুসংবাদ দিয়েছেন, সবচেয়ে বড় প্রেরণাদায়ক কথাগুলো বলেছেন এবং সবচেয়ে কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন। ২০ ও ২১ নং আয়াতে তীর ভাষণে এটা স্পষ্টভাবে ফুটে উঠছে। বস্তুত আল্লাহ তায়ালা তাদের ওপর ওই সময় পর্যন্ত যে সব নেয়ামত দান করেছেন, তাদের মধ্যে থেকে বহু সংখ্যক নবী ও রাজা তথা শাসকের আবির্ভাব ঘটানোর যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং তা বাস্তবায়িত করেছেন, যা ইতিপূর্বে কোনো জাতির কপালে জোটেনি । আর যে পবিত্র ভূমির ওয়াদা করেছিলেন, সেটা তো এখন তাদের সামনেই হাযির । কাজেই এটা এখন সুনিশ্চিত ব্যাপার । ইতিপূর্বে তারা আল্লাহর দেয়া সমস্ত প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালিত হতে দেখেছে । এখনও তেমনি একটি ওয়াদা পালিত হয়েছে এবং তাদেরকে এ ভূমিতে প্রবেশ করতে হবে । এ ব্যাপারে পিছু হটলে তা হবে চরম ক্ষতির কারণ । কিন্তু কাপুরুষতা, ভীরুতা, পশ্চাদপসরণ ও অংগীকার ভংগ করা ইসরাইলী জাতির মজ্জাগত স্বভাব। তাই তারা বললো, | “হে মুসা! ওখানে এক দুর্ধষ প্রতাপশালী জাতি বাস করে......... "| (আয়াত ২২, ২৩) এ বক্তব্যের মধ্য দিয়ে ইহুদী জাতির মজ্জাগত স্বভাব ছ্যর্থহীনভাবে ফুটে উঠেছে। কোনো রাখঢাক না করে, এমনকি সামান্যতম শিষ্টাচারের পরোয়া না করে তারা জানিয়ে দিয়েছে যে, তারা ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।