Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

আ্দমানদেন্ন জন্রস্লী একটি ভ্তাতব্য বিষয় এরপর আলোচনা করা হয়েছে বনী ইসরাইল তাদের রসূল ও ত্রাণকর্তা হযরত মূসা (আ.)-এর সাথে কী আচরণ করেছে, আল্লাহ তায়ালা যে পবিত্র ভূমি তাদের বরাদ্দ করেছিলেন তার উপকণ্ঠে এসে কিভাবে তারা পৃষ্ঠ প্রদর্শন করেছে, কিভাবে তারা আল্লাহর কাছে দেয়া প্রতিশ্রুতি ভংগ করেছে এবং তার কী পরিণাম তারা ভোগ করেছে। এ বিষয়টি সূরার ২০ থেকে ২৬ নং আয়াত পর্যস্ত আলোচিত হয়েছে। এখানে বনী ইসরাইলের ইতিবৃত্তের একটি অধ্যায় সঠিকভাবে তুলে ধরা হয়েছে। এর পেছনে অনেক নিগৃঢ় রহস্য ও গভীর তাৎপর্য রয়েছে। একটি উল্লেখযোগ্য তাৎপর্য এই যে, মদীনায় ও সমগ্ধ আরব উপদ্বীপে এই বনী ইসরাইলই সর্ব প্রথম ইসলামী আন্দোলনের বিব্ুদ্ধে শত্রুতা, ষড়যন্ত্র ও যুদ্ধের মাধ্যমে প্রতিরোধের সূচনা করেছিলো । প্রথম দিন থেকেই তারা মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলো । তারাই মদীনায় মোনাফেক তথা ভন্ড মুসলমানদেরকে লালন করে আসছিলো এবং ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সব রকমের চক্রান্তের উপকরণ তাদেরকে সরবরাহ করেছিলো । তারাই মোশরেকদেরকে মদীনার মুসলমানদের ওপর চড়াও হবার জন্যে উষ্কে দিচ্ছিলো, ফুসলাচ্ছিলো ও চক্রান্ত আটছিলো। এমনকি খোদ মুসলমানদের মধ্যেও নানা রকমের গুজব ছড়িয়ে, ধোকা ও জালিয়াতের আশ্রয় নিয়ে ইসলামের আকীদা বিশ্বাস ও নেতৃত্বের প্রতি সন্দেহ সংশয় ও বিকৃতি বিত্রান্তি ছড়ানোর চেষ্টায় তারাই ব্যাপৃত ছিলো। প্রকাশ্য'যুদ্ধে লিপ্ত হওয়ার আগেই তারা অতি গোপনে এ সব দুরভিসন্ধি চালিয়ে আসছিলো । ফলে তাদের মুখোশ উন্মোচন না করে মুসলমানাদের গত্যন্তর ছিলো না। কারা তাদের প্রকৃত শত্র, তাদের পরিচয় কী, ইতিহাস কী, | উপায় উপকরণ কী এবং তাদের সাথে যুদ্ধ-সংঘর্ষের প্রকৃত তাৎপর্য কী, এ কথা জানা মুসলমানদের জন্যে অপরিহার্য হয়ে পড়েছিলো । ্‌ আন্্াহ তায়ালা জানতেন যে, তারাই মুসলমানদের জন্যে কেয়ামত পর্যস্ত শক্র থাকবে, যেমন অতীতেও তারা আল্লাহর হীনের দুশমন ছিলো। তাই আল্লাহ তায়ালা মুসলমানদের সামনে তাদের ও তাদের চক্রান্তের মুখোশ খুলে দিয়েছেন। আরো একটা উল্লেখযোগ্য তাৎপর্য এই যে, আল্লাহর সর্বশেষ নবীর মাধ্যমে প্রেরিত হেদায়াতের পূর্বে সবশেষ যে কেতাৰ ও হেদায়াত এসেছে, তার ধারক বাহক ও অনুসারী ছিলো বনী ইসরাইল । ইসলামের পূর্বে তাদের যুগটা ছিলো বেশ দীর্ঘ । তাদের আকীদা বিশ্বাসে তারা বু বিকৃতি এনেছিলো, আল্লাহকে দেয়া অংগীকারকে তারা বারবার লংঘন করেছিলো । আর এই লংঘন ও বিপথগামিতার কুফল তাদের জীবনে, চরিত্রে ও এতিহ্যে দেখা দিয়েছিলো । এ কারণে মুসলিম জাতির পক্ষে তাদের পূর্বসূরী এই জাতির ইতিহাস ও এঁতিহাসিক আবর্তন, বিবর্তন সম্পর্কে ওয়াকেফহাল হওয়া আবশ্যক ছিলো । কেননা মুসলমানরা সর্বকালের সকল নবীর উম্মতের উত্তরাধিকারী এবং আল্লাহর দ্বীনের সবচেয়ে পূর্ণাংগ সংক্করণের অনুসারী । বনী ইসরাইলের এই ইতিহাস ও বিবর্তন জেনেই তারা উপলব্ধি করতে পারবে যে, আল্লাহর ছীনের পথে পদস্থলন ও পথঘ্রষ্টতা কিভাবে সংঘটিত হয় এবং তার পরিণাম কী হয় । বনী ইসরাইলের জীবনে ও চরিত্রে যে অধোপতন দেখা দিয়েছিলো, তার আলোকেই মুসলমানরা এ ব্যাপারে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে, তা দ্বারা যুগ-যুগ কাল ধরে উপকৃত হতে পারে। এতে করে তারা আত্মরক্ষা করতে পারবে পথের সকল বিপজ্জনক স্থান থেকে, শয়তানের পেতে রাখা কৃপ্ররোচনার ফাঁদ থেকে ও বিভ্রান্তির কবল থেকে। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।