Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

অন্যদেরকে যে শাস্তি দেন, তাদেরকে তা দেন না। এরূপ ধারণা বিশ্বাস ও বিভ্রান্তির দরুন পৃথিবীতে যে কি সাংঘাতিক অরাজকতা ও বিশৃবলা দেখা দিতে পারে, তা ভাষায় ব্যক্ত করা যায় না। এই বিকৃত চিন্তার ওপর ইসলাম চূড়ান্ত আঘাত হেনে তা ভেঙ্গে চুরমার করে দিয়ে এমন এক নির্ভেজাল আকীদা প্রতিষ্ঠিত করে যাতে কোনো বিকৃতি দেখা দিতে না পারে এবং আল্লাহর আপোষহীন ন্যায়বিচারের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ন থাকে । ইসলাম এই আকীদাকে প্রতিষ্ঠিত করার সফল ব্যবস্থা করেছে এবং উক্ত অন্যায় দাবীকে খণ্ডন করেছে এই বলে, “হে নবী, তুমি বলো যে, তা হলে তিনি তোমাদের গুনাহর জন্যে তোমাদেরকে কেন শাস্তি দেবেন? বরং তোমরা আল্লাহর সৃষ্টির অন্তর্ভূক্ত মানুষ মাত্র । তিনি যাকে যাকে চান মাফ করেন এবং যাকে চান শাস্তি দেন।' এ উক্তি ছারা ঈমান ও আকীদার প্রকৃত সত্যকে তুলে ধরা হয়েছে এবং আল্লাহর যে কোনো | সন্তান নেই, তা অকাট্যভাবে বলা হয়েছে, বরং তারা সাধারণ মানুষ মাত্র । এখানে বলা হয়েছে যে, আল্লাহ তায়ালা সম্পূর্ণ ন্যায়বিচারক। ক্ষমা ও শাস্তির নীতি তার কাছে এক ও অপরিবর্তনীয়। তিনি সুনির্দিষ্ট কারণে শাস্তিদান ও সুনির্দিষ্ট কারণে ক্ষমা করার ব্যাপারে সুদৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী, কেউ তার সন্তান বা প্রিয়জন বলে দুর্বল নন। অতপর পুনরায় বলা হয়েছে যে, আল্লাহ তায়ালা সব কিছুর মালিক এবং সব কিছু তার কাছেই ফিরে যাবে। এখান থেকে বুঝানো হয়েছে যে, মালিক আর দাস কখনো সমান হয় না। মালিকের সত্ত্বা স্বাধীন, ইচ্ছা শক্তি স্বাধীন এবং সবাই তার বশীভূত ও তার কাছে প্রত্যাবর্তিত। এই আলোচনার শেষ প্রান্তে এসে আহলে কেতাবকে পুনরায় সম্বোধন করে তাদের ভ্রান্ত যুক্তি ও মতকে খন্ডন করা হয়েছে। বলা হয়েছে, “হে আহলে কেতাব! তোমাদের কাছে আমার রসূল এসেছে রসূলদের আগমনে কিছুটা এ উক্তি দ্বারা তাদের এই ওজুহাতের সুযোগ রহিত করা হয়েছে যে, তাদের কাছে রসূল পাঠানো হয়নি । কাজেই হেদায়াতের বাণী তারা পাবে কোথেকে? তারা বলতে পারবে না যে, দীর্ঘকাল যাবত তাদেরকে সতর্ক করা হয়নি বা সুসংবাদও দেয়া হয়নি । কাজেই ভুল -ন্রান্তি, বিপথগামিতা ও বিকৃতি আসা অসম্ভব নয়। এ সব ওজুহাত- দেয়ার আর সুযোগ নেই । কারণ মোহাম্মদ (সা.) সেই সতর্কবাণী ও সুসংবাদ নিয়ে এসে গেছেন। অতপর আল্লাহ সর্বশক্তিমান এ কথা বলে বুঝানো হয়েছে যে, একজন রসূল পাঠানো এবং আহলে কেতাবদের তাদের গুনাহের শাস্তি দেয়া এমন কাজ নয় যে, আল্লাহ তা করতে অক্ষম হবেন। আহলে কেতাব নিয়ে এ আলোচনার এখানেই সমান্তি। এতে আল্লাহর নির্ভুল দ্বীনে তারা যে সব বিকৃতি এনেছিলো, তা উন্মোচন ও সংশোধন করা হয়েছে। এ সত্য দ্বীন নিয়েই সকল নবী এসেছিলেন। আর এতেই সেই বিশুদ্ধ আকীদা রয়েছে, যা আল্লাহ তায়ালা মোমেনদের জন্যে মনোনীত করেছেন । এভাবে তাদেরকে ইসলামের দিরে আহবান জানানো এবং মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত তাদের চত্রান্তকে খর্ব করা হয়েছে। আর সেই সাথে মুসলমানদের. ও হেদায়াতপ্রার্থীদের জন্যে হেদায়াতের পথ উন্মুক্ত ও আলোকিত করা হয়েছে । সত্য ও নির্ভুল সেরাতুল মোস্তাকীমের দিকে তাদেরকে পরিচালিত করা হয়েছে । ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।