“যারা'বলেছে যে, মারইয়ামের পুত্র মসীহই আল্লাহ, তারা নিশ্চয়ই কাফের হয়ে গেছে এবং “যারা বলেছে যে, মরিয়মের পুত্র মসীহ তিন খোদার তৃতীয় জন, তারা অবশ্যই কাফের হয়ে আল্লাহ তায়ালা এখানে বিবেকবুদ্ধি, স্বভাব ও বাস্তবতা এই তিনটির আলোকেই যুক্তি প্রদর্শন করেছেন। তিনি বলেছেন, “হে নবী! তুমি বলো, আল্লাহ দি মারইয়ামের পুত্র মসীহকে তার জননীকে এবং সমগ্র পৃথিবীবাসীকে ধ্বংস করতে চান, তাহলে আল্লাহকে তা থেকে কে ঠেকাতে পারে?' (আয়াত-১৭) এখানে আল্লাহর সত্ত্বা, তার স্বভাব, তার ইচ্ছা এবং তার ক্ষমতা ও প্রতাপের সাথে হযরত ঈসার সত্ত্বা, তার জননীর সত্ত্বা এবং অন্য যে কারো সত্ত্বার পার্থক্য স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। আল্লাহর সত্ত্বা এক ও অদ্বিতীয়, তার ইচ্ছা অপ্রতিরোধ্য এবং ক্ষমতা অতুলনীয় এবং তিনি ঈসা মসীহকে, তার মাতাকে এবং সমগ্র বিশ্ববাসীকে ধ্বংস করে ফেলতে চাইলেও কারো কিছু করার সাধ্য নেই। আল্লাহ তায়ালা সব জিনিসের মালিক এবং সব জিনিসের স্রষ্টা । আর স্রুষ্টা সব সময় স্রষ্টাই, কখনো সৃষ্টি নয়। তিনি ছাড়া সব কিছুই মাখলুক বা সৃষ্টি । আল্লাহ তায়ালা বলেন, “আকাশ, পৃথিবী ও তাদের মধ্যবর্তী সব কিছুর একচ্ছত্র মালিকানা শুধু আল্লাহর । তিনি যা চান সৃষ্টি করেন এবং তিনি সর্বশক্তিমান। অনুরূপভাবে পরবর্তী আয়াতেও ইসলামী আকীদা বিশ্বাসকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আহলে কেতাবের একটি গোষ্ঠীর ভ্রান্ত ও বিকৃত ধ্যান ধারণা, আকীদা বিশ্বাস, বিভ্রান্তি ও কুসংস্কার নিরসন করা হয়েছে। দাসত্ব ও ইলাহত্ব কী জিনিস, তার ব্যাখায় ইসলামী আকীদার প্রধান বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে এবং উক্ত উভয় জিনিসের মধ্যে পরিপূর্ণ পার্থক্য কোনো জোড়াতালি না দিয়েই ব্যক্ত করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “ইহুদী ও খৃষ্টানরা বলেছে, যে, আমরাই আল্লাহর সন্তান-সন্ততি এবং তীর প্রিয়জন । .... (আয়াত ১৮) ৃ এর অর্থ দাড়াচ্ছে এই যে, তারা কোনো না কোনো পর্যায়ে আল্লাহকে পিতার আসনে বসিয়েছে। এটা শারীরিক পিতৃত্ব যদি নাও হয়, তবে অন্তত আত্মিক পিতৃত্ব অবশ্যই । কিন্তু যে রকমের পিতৃত্ই হোক, তা অবশ্যই একত্ববাদের পরিপন্থী এবং দাসতৃ ও উলুহিয়াতের মধ্যে যে আকাশ-পাতাল ব্যবধান, তারও পরিপন্থী । এ ব্যবধানকে স্বীকার না করে কোনো চিন্তা বাস্তব জীবন যাপনের কোনো পন্থা ও পদ্ধতি সঠিক হতে পারে না। এ ব্যবধানকে মেনে নিলেই বান্দারা একটা নির্দিষ্ট সত্ত্বার আনুগত্য ও উপাসনায় মনোনিবেশ করতে পারে এবং তার কাছ থেকে জীবনের আইন, বিধান ও মূল্যবোধ গ্রহণ করতে পারে । বস্তুত বিষয়টি শুধু আকীদাগত বিভ্রান্তির সাথেই জড়িত নয়, বরং এই বিভ্রান্তি গোটা জীবনের সম্ভাব্য বিনাশ ও ধ্বংসের সাথেও জড়িত। ইহুদী ও থৃষ্টানরা নিজেদেরকে আল্লাহর সন্তান ও প্রিয়জন আখ্যায়িত করে এই দাবিও করতো যে, তাদেরকে তাদের গুনাহর কারণে শাস্তি দেয়া হবে না এবং তারা দোযখে প্রবেশ করলেও সেখানে অল্প কয়েকদিন মাত্র থাকবে । এর অর্থ দীড়ায় এই যে, আল্লাহর ন্যায়বিচার নিজস্ব গতিতে চলে না, বরং তিনি তার বান্দাদের একটি দলের সাথে স্বজনপ্রীতিমূলক আচরণ করেন এবং তাদেরকে দুনিয়ার শান্তি শৃংখলা বিনষ্ট করার অবাধ সুযোগ দেন, অতপর একই অপরাধের দায়ে ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।