Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

সহকারে তার অভ্যন্তরে স্থান গ্রহণ করেছে । এ কারণেই তাকে “আল্লাহর পুত্র" নামে আখ্যায়িত করা হয়েছে। অনেকে আবার এও বলেন যে, আল্লাহ তায়ালা একক অনাদি সত্ত্বা, তাকে তিন নামে নামকরণ করা হয়েছে। এই মতের লোকেরা “কলেমা' ও রুহুল “কুদুস'-এ বিশ্বাস করে না। আন্তাকিয়ার যাজক 'পলস শামনাতী' ও তার অনুসারীরা এই মতাবলম্বী । এদেরকে “বলিকানী'ও | বলা হয়। কেউ কেউ বলতো, ইলাহ মূলত তিনজন: সালেহ, েল্যাণের ইলাহ) তালেহ (অকল্যাণের ইলাহ) এবং এই উভয়ের মধ্যবর্তী “আদল' (অর্থাৎ মধ্যমপন্থী ও ন্যায় বিচারক . ইলাহ) অভিশপ্ত “মিরকিউন' ও তার অনুগামীরা এই মত পোষণ করতো তার অনুসারীরা দাবী করতো যে, মিরকিউনই হাওয়ারীদের হেযরত ঈসার সাহাবীদের) প্রধান, পিটারস নয়। কেউ কেউ সরাসরি বলতো যে, ঈসা মসীহ স্বয়ং একজন ইলাহ । “দ্বত পলস' ও তিনশো আঠারো জন আর্চ বিশপের অভিমত এটাই । (মুহাযারাতুন ফিন্‌ নাসরানিয়া, অধ্যাপক আবু যুহরা)। রোম সমর কনষ্টানটাইন পৌত্তিলিকতা থেকে খৃষ্টধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু খৃন্টধর্মের “ক-খ'ও জানতেন না। সেই কনস্টানটাইন উপরোক্ত শেষ মতটি গ্রহণ করেন, নিজের সাংগোপাংগদেরকে বিরোধীদের ওপর লেলিয়ে দেন এবং অন্য সকল ধর্মমতের অনুসারীদেরকে, বিশেষত যারা আল্লাহর একতেে ও উসার মানবে বিশ্বাস করতো, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেন। ৰ “তারীখুল উম্মাতিল কিবতিয়া' (কিবতী জাতির ইতিহাস) নামক গ্রন্থের লেখক সম্রাট কনষ্টান্টাইনের উক্ত অভিমত নিম্নরূপ উদ্ধৃত করেছেন, 'পবিত্র সংস্থা ও গীর্জা ঘোষণা করছে যে, কোনো এক সময়ে আল্লাহর পুত্র ছিলো না, কিংবা জন্গহণের পূর্বে তার অস্তিত্ব ছিলো না, কিংবা তাকে সম্পূর্ণ অস্তিত্হীন অবস্থা থেকে সৃষ্টি করা হয়েছে, কিংবা আল্লাহর পুত্র আল্লাহর ওরস ছাড়া অন্য কোনো বস্তু বা উৎস থেকে জন্ম লাভ করেছে, কিংবা তাকে সৃষ্টি করা হয়েছে, কিংবা তার ভেতরে পরিবর্তন আসে বা পরিবর্তনশীল যুগের প্রভাব তার ওপর পতিত হয়- এ সব কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ ।” | তবে এই ঘোষণা দ্বারা “আরিযুসের' অনুসারী তাওহীদপস্থীদেরকে নির্মূল করা সম্ভব হয়নি। তাওহীদপন্থীরা কনষ্টান্টিনোপল, আস্তাকিয়া, বাবেল, আলেকজান্দ্রিয়া ও মিসরে আধিপত্য বিস্তার করে ও বিজয়ী হয়। | : এরপর নতুন এক বিতর্কের উদ্ভব হয়, 'রূহুল কুদুস' তথা পবিত্র আত্মাকে কেন্দ্র করে। কেউ | . বললো, রূহুল কুদুস একজন ইলাহ বা উপাস্য । আবার অন্যরা বললো,. ইলাহ নয়। এ বিতর্কের |. নিষ্পত্তির জন্যে প্রথম কনষ্টান্টিনোপল একাডেমী' ৩৮১ খৃষ্টাব্দে এক সম্মেলনে মিলিত হয়ে যে | সিদ্ধান্ত গ্রহণ করে, তা আলেকজান্দ্রিয়ার আর্চ বিশপের উক্তির ভিত্তিতে বিতরিকের পুত্র নিম্নরূপ উদ্ধৃত করেন, “আলেকজান্দ্রিয়ার বিশপ ছিমুছাউস বলেছেন, রূহুল কুদুস বা পবিত্র আত্মা আমাদের কাছে রূহুল্লাহ বা আল্লাহর আত্মা ভিন্ন অন্য কিছু নয়, আর আল্লাহর আত্মা আল্লাহর জীবন ছাড়া আর কিছু নয়। কাজেই আমরা যখন বলি, যে, পবিত্র আত্মা একটি সৃষ্টি, তখন আমাদের এ কথাই বলা | হয় যে, আল্লাহর জীবন একটা সৃষ্টি । আর যখন বলি যে, আল্লাহর জীবন একটি সৃষ্টি, তখন . আমরা এটাই দাবি করি যে, আল্লাহ তায়ালা চিরঞ্জীব সত্ত্বা নয়। আর যখন দাবি করি যে, আল্লাহ্‌ |. তায়ালা চিরঞ্রীৰ নয়, তখন আমরা আল্লাহকে অস্বীকার করি। আর যে.ব্যক্তি আল্লাহকে অস্বীকার ' করে, তার ওপর অভিসম্পাত অনিবার্ধ।” ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।