Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

বিকৃত শ্ৃষ্টবাদেন্ন ইত্তিহাস্দ ইসলামের একত্ববাদই হচ্ছে সঠিক পথ । আর ঈসা মসীহকে আল্লাহ মনে করা কুফরী ও ভ্রান্ত পথ । আর ইহুদী ও খৃষ্টানরা আল্লাহর বংশধর ও বন্ধুবান্ধব একথাও ভিত্তিহীন ও প্রমাণহীন। উক্ত দুটো কথাই আহলে কেতাবের কথা এবং তাওহীদের পরিপন্থী কথা । এই ভ্রান্তি নিরসনের উদ্দেশ্যেই শেষ নবী এসেছেন। আল্লাহ তায়ালা বলেন, “যারা বলেছে যে, মরিয়ম তনয় মসীহই আল্লাহ, তারা কুফরী করেছে, (আয়াত নং ১৬) যে তাওহীদ নিয়ে প্রত্যেক নবী এসেছেন, হযরত ঈসাও (আ.) সেই একই তাওহীদ নিয়ে এসেছেন। প্রত্যেক রসূলই আল্লাহর নির্ভেজাল দাসত্‌ স্বীকার করেছেন। কিন্তু এই সুস্পষ্ট তাওহীদের আকীদা পরবর্তীকালে পৌত্তলিকেরা খৃষ্টধর্মে প্রবেশের কারণে বিকৃত হয়েছে। তারা পৌত্তলিকতাকে তাওহীদের সাথে এমনভাবে মিশ্রিত করেছে যে, একটাকে অন্যটা থেকে আলাদা করার কোনোই অবকাশ থাকেনি । | এই সব বিকৃতি রাতারাতি আসেনি। এগুলো এসেছে দীর্ঘ সময়ের ব্যবধানে পর্যায়ক্রমে । বিভিন্ন সময়ে খৃষ্টীয় সন্মেলনগুলো একের পর এক হযরত উসার প্রচারিত তাওহীদকে বিকৃত করতে করতে এমন পর্যায়ে এনে ফেলেছে যে, তা দেখে হতবুদ্ধি হয়ে যেতে হয়। হযরত ঈসা (আ.)-এর পর তার শিষ্য ও অনুসারীদের মধ্যে তাওহীদ বিশ্বাস অক্ষুণ্ন ছিলো । ইনজীল বা বাইবেল নামে লিপিবদ্ধ, গ্রন্থসমূহের অন্যতম বার্নাবাসের বাইবেলে হযরত ঈসা (আ.)-কে আল্লাহর পক্ষ থেকে আগত রসূল (আল্লাহর পুত্র নয়) বলে আখ্যায়িত করা হয়েছে। এরপর তাদের মধ্যে মতভেদ সংঘটিত হয়েছে। কেউ বলেছে যে, ঈসা (আ.) অন্যান্য রসূলের মতো একজন রসূল। কেউ বলেছে যে, রসূল ঠিকই, তবে আল্লাহ্‌র সাথে তার বিশেষ সম্পর্ক রয়েছে। কেউ বলেছে যে, তিনি আল্লাহর ছেলে । কারণ তিনি কোনো পিতা ছাড়াই জন্মেছেন, ' তবে তিনি আল্লাহর সৃষ্টি। অপর কেউ কেউ বলেছে যে, তিনি আল্লাহর ছেলে । তিনি সৃষ্টি নন, বরং আল্লাহর মতোই অবিনশ্বর স্ত্বা। . এই সৰ মতভেদের নিষ্পত্তির জন্যে ৩২৫ খৃষ্টাব্দে ৪৮ হাজার খৃষ্টীয় ধর্মযাজকের উপস্থিতিতে “নিক সম্মেলন' অনুষ্ঠিত হয়। বিশিষ্ট খৃ্টায় এতিহাসিক ইবনুল বিতরীক বলেন, 'এই সব ধর্মযাজক ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। কেউ বলেন, ঈসা মসীহ ও তার মা উভয়ে আল্লাহর অতিরিক্ত দু'জন ইলাহ বা উপাস্য । এই মতের ধারকদেরকে বলা হয় “বরবরানী' বা]. রোমিটিক গোষ্ঠী । আবার কেউ কেউ বলেন, পিতা (আল্লাহ) থেকে পুত্র মসীহের জন্মলাভ আগুনের একটি শিখা আর একটি শিখার প্রজ্বলনের মতো । প্রথমটি থেকে দ্বিতীয়টি বিচ্ছিন্ন হলে প্রথমটির কিছুই কমে না। এটা হলো “সারিয়াস' তার অনুসারীদের অভিমত । কেউ কেউ বলেন, মরিয়ম তাকে নয় মাস গর্ভে ধারণ করেননি । পানি যেমন ছাদের নল দিয়ে বেয়ে পড়ে, ঠিক তেমনি তার গর্ভ দিয়ে বেয়ে পড়েছেন। কেননা আল্লাহর কালেমা বা বাণী মারিয়ামের কান দিয়ে প্রবেশ করেছে এবং তাৎক্ষণাত সন্তান নির্গমনের নির্ধারিত স্থান দিয়ে তা বেরিয়ে গেছে। এটা “আলিয়াম' ও তার অনুসারীদের অভিমত । কেউ কেউ বলতেন, মসীহ একজন মানুষ বটে, তবে তিনি অতি প্রাকৃতিক বা আধ্যাত্মিক উৎস থেকে সৃষ্ট, যেমন আমাদের মধ্যকার প্রতিটি মানুষের মূল সত্তা অনুরূপ আধ্যাত্মিক বা অতি প্রাকৃতিক উৎস থেকে স্ৃষ্ট। পুত্রের সূচনা হয়েছে মারিয়াম থেকে । তবে তাকে বাছাই করা হয়েছে এজন্যে যেন তিনি মূল মানবীয় সত্ত্বার জন্যে নির্ডেজালভাবে নির্দিষ্ট হন। আল্লাহর অনুগহ তার সাথে যুক্ত হয়েছে এবং আল্লাহর প্রীতি ও ইচ্ছা তন্গক্পজদদ ভাজ্দদ___ 25577 ্দদ্দভক্লদ্দত | ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।