জাতি এবং সবচেয়ে মহৎ সমাজ ও সবচেয়ে সৎ নৈতিক চরিত্র সম্পন্ন জাতি । এই সবই ছিলো তাদের ওপর আল্লাহর অনুগ্হ। তাদের জন্যে শ্রেষ্ঠ নেয়ামত হিসাবে এই দ্বীনকে মনোনীত করেছিলেন । এই নেয়ামত না হলে অতো বড় নিরক্ষর ও মুর্খ জাতির পক্ষে সারা বিশ্বের নেতা ও অভিভাবক হওয়া সম্ভব হতো না। এই দ্বীন তথা ইসলাম ছাড়া তাদের কাছে আর কোনো জিনিস এমন ছিলো না এবং আজও পর্যন্ত হয়নি, যা তারা বিশ্ববাসীকে উপহার দিতে পারে। আহলে কেতাবের উদ্দেশ্যে উচ্চারিত আল্লাহর এই উদাত্ত আহবানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করা হয়েছে যে, মোহাম্মদ (স.) আনীত ইসলামের প্রতি তারাও আমন্ত্রিত এবং তিনি আরব ও গোটা বিশ্বের সাথে সাথে আহলে কেতাবেরও নবী । সুতরাং আল্লাহর পক্ষ থেকেই যে তিনি রসূল হয় এসেছেন, তার রেসালাত যে কেবল আরবদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আহলে কেতাবের জন্যেও, সে কথা ছ্যর্থহীনভাবে এ সব আয়াতে তুলে ধরা হয়েছে। ১৫ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, 'হে আহলে কেতাব! তোমাদের কাছে আমার রসূল এসে গেছে, যে তোমাদের কেতাবের আল্লাহর কেতাবের যে সব অংশ গোপন করতে তা প্রকাশ করা ও ব্যাখ্যা তার দায়িত্ব । এই গোপন করার কাজটি ইহুদী ও খৃষ্টান উভয় সম্প্রদায়ই সমভাবে করতো । খৃষ্টানরা তো আল্লাহর দ্বীনের সর্ব প্রধান ভিত্তি তাওহীদ বা একত্ববাদকেই লুকিয়ে ফেললো । আর ইহুদীরা শরীয়তের বহু বিধি লুকিয়ে ফেললো । যেমন ব্যাভিচারীকে পাথর মেরে হত্যা করার শাস্তি ও সুদ সর্বতোভাবে নিষিদ্ধকরণ, উভয় জাতি যে সব জিনিসকে গোপন করেছিলো, তার মধ্যে রয়েছে নিরক্ষর নবীকে পাঠানোর খবর, যা তাওরাত ও ইনজীলে লিখিতভাবে বিদ্যমান ছিলো । অবশ্য রসূল (স.) তাদের গোপন করা বা বিকৃত করা অনেক জিনিসকে যথাযথভাবে বহালও রেখেছেন। কেননা সে সব জিনিস সম্পর্কে তার আনীত শরীয়তে নতুন কিছু ছিলো না। আল্লাহর রীতি এই যে, তিনি পূর্ববর্তী নবীদের কেতাব ও শরীয়তের সেই সব হুকুম বা বিধি.রহিত করেন, যার কোনো কার্যকারিতা ও উপকারিতা মানব সমাজে অবশিষ্ট ছিলো না। সে সব বিধি সুনির্দিষ্ট কিছু ক্ষুদ্র মানব গোষ্ঠীর ওপর . সাময়িকভাবে প্রযোজ্য ও কার্যকর ছিলো । পরে যখন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পূর্ণাংগ ও চিরন্তন বিধান এলো, তখন আর কোনো বিধিতে পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধনের প্রয়োজন রইলো না কিংবা রহিতকরণেরও অবকাশ রইলো না। ইস্পপামই বিশ্ব মালবতাক একমাহ্য সুক্তিপত্থ আয়াতের শেষাংশে ও ১৬ নং আয়াতে বর্ণনা করা হচ্ছে শেষ নবী আনীত স্বীনের বৈশিষ্ট্য, মানব জীবনে তার ভূমিকা ও প্রভাব, 'তোমাদের কাছে আল্লাহর কাছ থেকে এসে গেছে আলো ও সুস্পষ্ট গ্রন্থ। এ দ্বারা আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান, যারা তার সন্তুষ্টির অনুরসণ করে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন তারই অনুমতিক্রমে এবং তাদেরকে নির্ভুল পথ দেখান ।” আল্লাহর কেতাৰ কোরআনকে এবং আল্লাহর বিধান ইসলামকে “নূর” তথা 'আলো' নামে আখ্যায়িত করে উভয়ের যে বৈশিষ্ট্য ও প্রকৃতি তুলে ধরেছে, তার চেয়ে সঠিক, নির্ভুল সত্য বৈশিষ্ট্য আর কিছু হতে পারে না। ৬//৬/.1051009016-100
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।