Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

অনুরূপ পরিণতির শিকার না হয়। কিন্তু মুসলিম উম্মাহ এই হুশিয়ারীতে কর্ণপাত না করে যখন বিপথগামী হয়েছে, তখন আল্লাহ তায়ালা তাদের কাছ থেকে বিশ্ব নেতৃত্বের পদমর্যাদা ও দায়িতৃ কেড়ে নিয়েছেন এবং তাকে একটা তুচ্ছ ও অবহেলিত জাতিতে পর্যবসিত করেছেন। যদি কখনো সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে ও তার সাথে করা অংগীকার পালন করে, তাহলে আল্লাহ তায়ালা তাকে বিশ্ব নেতৃত্ব এ মানব জাতির সাক্ষী ও অভিভাবক হবার সুযোগ পুনরায় দান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। মচেত আজ সে যেমন অবহেলিত আছে, আগামী কালও তেমনই থেকে যাবে । আল্লাহ তায়ালা কখনো তীর প্রতিশ্রতি ভংগ করেন না৷ যে সময় এ আয়াত নাযিল হয়, তখন আল্লাহ তায়ালা তার নবীকে নির্দেশ দিয়েছিলেন যে, “কাজেই তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ সদাচারীদেরকে ভালোবাসেন ।" বস্তুত, তাদের অপকর্ম ও বিশ্বাসঘাতকতাকে ক্ষমা করা সদাচারই বটে! তবে পরবর্তীকালে এই ক্ষমার আর অবকাশ থাকেনি । তখন তাদেরকে মদীনা থেকে বিতাড়িত করার জন্যে আল্লাহ তায়ালা তার নবীকে নির্দেশ দিয়েছিলেন এবং আরো পরে গোটা আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করার আদেশ দিয়েছিলেন । এ আদেশ যথাযথভাবে পালিত হয়েছিলো । আল্লাহ তায়ালা ১৪ নং আয়াতে খৃষ্টানদের বর্ণনা দিয়েছেন যে, তারাও আল্লাহর সাথে অংগীকার করে তা ভংগ করেছিলো এবং এর পরিণামও ভোগ করেছিলো । আয়াতের বর্ণনাভধগিটি বিশেষভাবে প্রণিধানযোগ্য । আল্লাহ তায়ালা বলেন, “আর তাদের থেকেও, যারা বলেছিলো যে, আমরা সাহায্যকারী" (অর্থাৎ হযরত ঈসার) অর্থাৎ তারা শুধু মুখে মুখেই এ দাবি করেছে, বাস্তবে তাদের জীবনে তা কার্যকরী করেনি । এই চুক্তি ও অংগীকারের ভিত্তি ছিলো আল্লাহর একতৃ। খৃষ্টানদের এঁতিহাসিক বিপথগামিতার সূচনাই ঘটেছিলো এই ভিত্তিকে ধসিয়ে দেয়ার মধ্য দিয়ে । আর এটাই হলো আল্লাহর স্মরণ করিয়ে দেয়া চুক্তির সেই অংশ, যাকে তারা ভুলে গেছে বলে আল্লাহ তায়ালা এ আয়াতে উল্লেখ করেছেন। আর এই ভুলে যাওয়ার কারণেই তাদের মধ্যে সৃষ্টি হয়েছে নিত্যনতুন গোমরাহী এবং নিত্যনতুন কোন্দল ও দলাদলি। খৃষ্টানদের মধ্যে সৃষ্ট প্রাচীন ও আধুনিক উপদলের সংখ্যা প্রায় অগণিত। (পরবর্তীতে এ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে) আর এ সব উপদলের মধ্যে কেয়ামত পর্যস্ত শক্রতা ও ঘৃণার সম্পর্ক বিরাজ করবে বলে আন্লাহ তায়ালা আমাদৈরকে জানিয়েছেন । আল্লাহর সাথে সম্পাদিত চুক্তি তারা লংঘন করেছিলো এবং এর একাংশ ভূলে গিয়েছিলো বলেই তাদের এই পরিণতি । আর আখেরাতের শান্তি তো রয়েছেই । কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তাদেরকে তাদের কৃতকর্ম জানিয়ে দেবেন এবং তদনুসারে প্রতিফল দেবেন। ইতিহাসের প্রাচীন ও আধুনিক যুগে খৃষ্টানদের মধ্যে এতো বেশি উপদলীয় সংঘাত ও সংঘর্ষ হয়েছে এবং তাদের একে অপরের হাতে স্বধীদের এতো বেশি রক্তপাত হয়েছে, যা অন্য কারো সাথে তাদের যুগ যুগকাল ধরে সংঘটিত যুদ্ধ বিগ্রহেও হয়নি। এসব সংঘাত সংঘর্ষ, আকীদা বিশ্বাস সংক্রান্ত ধর্মীয় মতভেদের কারণেই ঘটে থাকুক, ধীর রাষ্ট্র সংক্রান্ত মতভেদের কারণেই ঘটুক অথবা রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক মতভেদের কারণেই ঘটুক, তা যুগ যুগ কাল ধরে অব্যাহত থেকেছে । কখনো প্রশমিত হয়নি এবং কেয়ামত পর্যস্তও প্রশমিত হবে না। আল্লাহ এ তায়ালা সকল সত্যবাদীর মধ্যে সেরা সত্যবাদী। তিনিই এ কথা বলেছেন। তিনি এও বলেছেন হিশলাজা ৫ম্ম ৫ ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।