Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

'এর পরও তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুফরী করবে, সে অবশ্যই সঠিক পথ থেকে বিচ্যুত হবে ।' কেননা হেদায়াতের পথ সুস্পষ্ট হয়ে যাওয়া, চুক্তি সম্পাদিত হওয়া এবং পরিণাম ও ফলাফল জানার পর যে ব্যক্তি বিভ্রান্ত হয় ও কুফরী করে, তার আর সুপথে ফিরে আসার সুযোগ থাকতে পারে না। ব্বিশ্বান্দঘাতকতা ইহুদী চক্মিত্রেক অবিচ্ছেদ্য অথ বনী ইসরাইলের এই সব নেতা ও সরদারের সাথে আল্লাহর চুক্তি ও অংগীকার ছিলো গোটা বনী ইসরাইলের সাথে সম্পাদিত চুক্তি। এ চুক্তি তারা সবাই মেনেও নিয়েছিলো । ফলে ওই সম্প্রদায়ের প্রতিটি ব্যক্তি চুক্তি সম্পাদনকারী ও অংগীকারকারী রূপে পরিগণিত হয়েছিলো । আর তাদের দ্বারা যে জাতি গঠিত হয়েছিলো, সেই জাতিও ছিলো এই চুক্তির দ্বিতীয় পক্ষ। কিন্তু বনী ইসরাইল এই চুক্তির সাথে কী আচরণ করেছিলো? তারা চুক্তি ভংগ করেছিলো । তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিলো । তাদের মধ্যকার শেষ নবী হযরত ঈসা (আ.)-কে শূলে চড়িয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিলো । তাদের কেতাৰ তাওরাতকে বিকৃত করেছিলো । নিজেদের শরীয়তের বিধানকে তারা ভুলে গিয়েছিলো এবং তা বাস্তবায়িত করেনি। শেষ নবী মোহাম্মদ (স.)-এর সাথে তারা চরম বিশ্বাসঘাতকতা করেছিলো। তীর সাথে সম্পাদিত চুক্তিগুলো লংঘন করেছিলো । এর ফলে তারা আল্লাহর হেদায়াতের পথ থেকে বিতাড়িত হয়। তাদের মন এতো শক্ত হয়ে যায় যে, তারা নবীর হেদায়াতের বাণী গ্রহণের অযোগ্য হয়ে পড়ে । একথাই আল্লাহ তায়ালা বলেছেন ১৩ নং আয়াতে, “তাদের সম্পাদিত চুক্তি ভংগের কারণে আমি তাদের ওপর অভিশাপ বর্ষণ করেছি......... রঃ আল্লাহর এ উক্তি অকাট্য সত্য । এগুলো ইহুদীদের চিরাচরিত বৈশিষ্ট্য । হেদায়াতের সঠিক পথ এড়িয়ে বিভ্রান্তির বাকা পথে চলার জন্মগত প্রবণতার মধ্য দিয়ে তাদের কপালের অভিশাপের চিহ্ন ফুটে ওঠে। ভীতি ও আশংকা দেখা দিলে এবং স্বার্থ বিপন্ন হলে তারা কোমল ও সৌহার্দপূর্ণ কথাবার্তা বলার প্রতারণাময় কৌশল যতোই রপ্ত করুক, প্রকৃতপক্ষে তাদের অমানবিক আচরণ থেকে তাদের চরম নিষ্ঠুরতা ও পাষন্ডতাই প্রতিফলিত হয়। তাছাড়া কথাকে বিকৃত করা তাদের মজ্জাগত বদ স্বভাব । এই বদ স্কভাবটি তারা প্রথমত, তাদের কেতাব তাওরাতকে বিকৃত করার মাধ্যমে প্রদর্শন করেছে। ওই কেতাবের যে মূল রূপ হযরত মুসার ওপর নাধিল হয়েছিলো, তাকে তারা অনেকখানি পাল্টে ফেলে । কখনো এই কেতাবে তারা এমন বহু কথা সংযোজন করেছে, যা দ্বারা তাদের বিকৃত ও খারাপ উদ্দেশ্যগুলোর পক্ষে জালিয়াতির মাধ্যমে পরিবর্তিত আল্লাহর কেতাবের সমর্থন ও অনুমোদন প্রমাণ করা যায়। আবার কখনো অবশিষ্ট মূল বক্তব্যকে আপন আপন স্বার্থ, প্রবৃত্তির খায়েশ ও অসদুদ্দেশ্যের সমর্থনে অপব্যাখ্যা দিয়ে বিকৃত করতো । কখনো | আবার ইচ্ছাকৃতভাবে এর শরীয়তী বিধিসমূহকে উপেক্ষা ও অবজ্ঞা করে সমাজে ও রাষ্ট্রে অবাস্তবায়িত অবস্থায় রেখে দিতো । কেননা সমাজে ও রাষ্ট্রে ওগুলো বাস্তবায়িত করলে তাদেরকে আল্লাহর বিধান মেনে চলতে বাধ্য হতে হতো । “তুমি তাদের দিক থেকে অনবরতই একটা না একটা বিশ্বাসঘাতকতার কথা জানতে পারবে "| এখানে রসূল (স.)-কে সন্বোধন করা হয়েছে। এ উক্তিটিতে মদীনার মুসলিম সমাজে ইহুদী গোষ্ঠীর অবস্থান তুলে ধরা হয়েছে। রসূল (স.)-এর সাথে বিশ্বাসঘাতকতা করার কোনো চেষ্টা ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।