গতি রুদ্ধ অথবা শ্রথ হয়ে পড়ে । এর ফলে জনগোষ্ঠীর একাংশ বিলাসিতার স্রোতে গা ভাসিয়ে দেয়, অপরাংশ দারিদ্রের কশাঘাতে জর্জরিত হয় এবং তৃতীয় একটি অংশ সমাজে ছড়িয়ে দেয় বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের সয়লাব । যাকাত ও আল্লাহপ্রদত্ত অর্থনৈতিক বিধান এই সবক'টি অন্যায় ও ক্ষতিকর জিনিস রোধ করতে সক্ষম । তৃতীয় শর্ত আল্লাহর নবী রসূলদের ওপর ঈমান আনা । অর্থাৎ সকল রসূলের ওপর ঈমান আনতে হবে । তাদের মধ্যে তারতম্য ও বৈষম্য করা চলবে না। কেননা তারা সকলেই আল্লাহর কাছ থেকে আল্লাহর দ্বীন বহন করে নিয়ে এসেছেন। তাদের একজনকে অস্বীকার ও প্রত্যাখ্যান করা সকলকে অস্বীকার ও প্রত্যাখ্যান করার শামিল এবং যে আল্লাহ তায়ালা তাদের সবাইকে পাঠিয়েছেন, সেই আল্লাহকেও অবিশ্বাস করার নামান্তর । আর শুধু রসূলদের ওপর নেতিবাচক ঈমান আনাও যথেষ্ট নয়, বরং তাদেরকে ইতিবাচক ও সক্রিয় সাহায্যও করতে হবে। যে দায়িত দিয়ে আল্লাহ তায়ালা তাদেরকে পাঠিয়েছেন এবং যে কাজের জন্যে তারা নিজেদের গোটা জীবনকে উৎসর্গ করেছেন, সে কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে তাদেরকে সর্বাত্মক সহযোগিতাও করতে হবে । আল্লাহ্র দ্বীনের ওপর ঈমান আনার অন্যতম দাবী এই যে, মোমেন যে আদর্শের ওপর ঈমান আনলো তাকে বিজয়ী করতে তথা পৃথিবীতে ও মানুষের জীবনে তাকে প্রতিষ্ঠিত ও বাস্তবায়িত করতে সচেষ্ট ও উদ্যোগী হবে। কেননা আল্লাহর দ্বীন নিছক আকীদা ও বিশ্বাস সংক্রান্ত কোনো মতবাদ বা ধ্যানধারণা নয় কিংবা নিছক আনুষ্ঠানিক এবাদাত উপাসনাও নয় । বরঞ্চ তা হচ্ছে জীবনের জন্যে একটা বাস্তব ও কার্যকর আইন, বিধান এবং জনজীবনকে পরিচালনাকারী একটা প্রতিষ্ঠান ও শাসন কাঠামো । এ ধরনের আইন বিধান ও শাসন ব্যবস্থা নিজের বাস্তবায়নের জন্যে এবং বাস্তবায়িত হবার পর সংরক্ষণের জন্যে জনসাধারণের সাহায্য, সমর্থন, সহযোগিতা, চেষ্টা সাধনা ও সংগ্রামের মুখাপেক্ষী । এই বিধানে যারা বিশ্বাসী, তারা যদি এই সাহায্য সহযোগিতা ও সংগ্রাম না করে, তাহলে তাদের নিজ অংগীকার পালন করা হবে না। যাকাতের পর আরেকটা কর্তব্য থেকে যায় সাধারণ দান। এটিকে আল্লাহ তায়ালা “করঘ' বা খণ নামে আখ্যায়িত করেছেন। আল্লাহ তায়ালা স্বয়ং দুনিয়ার যাবতীয় সহায় সম্পদের আসল মালিক ও দাতা । অথচ এই সম্পদ যাকে দান করেন, সে যখন তার কিছু অংশ আল্লাহর পথে ব্যয় করে, তখন তিনি নিজের অনুগ্রহ ও করুণার বশে এই ব্যয়কে "আল্লাহকে দেয়া ঝণ' বলে অভিহিত করেন। এই কয়টি ছিলো শর্ত। এই শর্তগুলো পালিত হলে কী হবে, সেটা বলা হয়েছে আয়াতের শেষ ভাগে । বলা হয়েছে যে, এই শর্তগুলো পূর্ণ করা হলে মোমেনের দুটো প্রতিদান প্রাপ্য হবে। একটি হচ্ছে তার গুনাহ মাফ হয়ে যাওয়া এবং অপরটি জান্নাত লাভ । গুনাহ মাফ হওয়াটা বান্দার জন্যে একটা বিরাট পুরস্কার । কেননা সে যতো ভালো কাজই করুক, কিছু না কিছু ভুলক্রটি ও গুনাহ তার দ্বারা সংঘটিত হওয়া অবধারিত । এটা তার দুর্বলতা অক্ষমতা ও অসম্পূর্ণতা । তাই গুনাহ মাফ করে আল্লাহ তায়ালা তার প্রতি বিরাট অনুগ্রহ করে থাকেন এবং তার দুর্বলতার ক্ষতি পূরণ করে থাকেন। আর নিচ দিয়ে ঝর্ণা বয়ে যাওয়া জান্নাত আল্লাহর বিশেষ দান। মানুষ কেবল নিজের সৎ কর্মের বলে জান্নাত পেতে পারে না। এ জন্যে আল্লাহর অনুগ্রহ প্রয়োজন তবে সাধ্যমত সৎকাজ করার চেষ্টা ও সাধনা আল্লাহর অনুগ্রহপ্রান্তিতে সহায়ক হয়ে থাকে । এই অংগীকারের সাথে সংশ্লিষ্ট রয়েছে আরো একটা হুশিয়ারী । তা হচ্ছে, ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।