Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ সাতে হহদীদেন অৎলীকাল্ এবার সূরার এ অংশে বর্ণিত উন্লিখিত তত্বসমূহের পর্যালোচনা একে একে শুরু করা যাক সংশিষ্ট আয়াতসমূহের ব্যাখ্যার মাধ্যমেঃ “আল্লাহ তায়ালা বনী ইসরাইলের অংগীকার গ্রহণ করেছিলেন.... তারা কী কাজ করতো তা তাদেরকে আল্লাহ অচিরেই জানিয়ে দেবেন ।' (আয়াত ১২, ১৩ ও ১৪) বস্তুত বনী ইসরাইলের কাছ থেকে গৃহীত আল্লাহর অংগীকার ছিলো দ্বিপাক্ষিক অংগীকার, যা ছিলো সুনির্দিষ্ট শর্তের আওতাধীন। এখানে কোরআনের বর্ণনায় সুস্পষ্ট ভাষায় সেই অংগীকার ও তার শর্তের উল্লেখ করা হয়েছে অংগীকারে আবদ্ধ হওয়া ও তার সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের উল্লেখের অব্যবহিত পরেই । এই অংগীকার গ্রহণ করা হয়েছিলো বনী ইসরাইলের ১২টি শাখার প্রধানদের কাছ থেকে। তারা ছিলো হযরত ইয়াকুব (আ.)-এর ১২ জন পৌত্র। ইয়াকুব (আ.)-এরই আর এক নাম ছিলো ইসরাইল। অংগীকারের ভাষা ছিলো এই, “আল্লাহ তায়ালা বলেছিলেন, আমি তোমাদের সাথে থাকবো যদি তোমরা নামায কায়েম “আমি তোমাদের সাথে থাকবো" এটা একটা বিরাট প্রতিশ্রুতি । যার বা যাদের সাথে আল্লাহ তায়ালা থাকেন, তার বা তাদের বিরুদ্ধে কেউ থাকতে পারে না। যদিও বা থাকে, সে কখনো | বিপথগামী হতে পারে না। কেননা আল্লাহর সাহায্য তাকে সুপথ প্রদর্শন করে এবং তা তার জন্যে যথেষ্ট । যার সাথে আল্লাহ তায়ালা থাকে, সে কখনো দুর্ভাবনা ও দুর্ভাগ্যের শিকার হতে পারে না। আল্লাহর নৈকট্য তাকে আশ্বস্ত করে ও সমৃদ্ধিশালী করে। এক কথায় বলা যায়, যে আল্লাহর সাহায্য পায়, সে সর্ব প্রকারের নিশ্চয়তা ও নিরাপত্তা পায়, সফলকাম হয় এবং কোনো প্রত্যাশাই তার অতৃপ্ত ও অপূর্ণ থাকে না। তবে আল্লাহ তায়ালা তার সাহচর্যকে নিছক কাকতালীয়, প্রিয়জনদের মধ্যে সীমাবদ্ধ এবং শর্তহীন ও উপলক্ষহীনভাবে পাওয়া যায় এমন কোনো ব্যক্তিগত সমান বানাননি, বরং এ হচ্ছে একটা চুক্তি, যা শর্তযুক্ত। এর পয়লা শর্ত হলো নামায কায়েম করা- শুধু নামায পড়া নয়। নামায কায়েম করার অর্থ নামাযকে তার সেই সব মূলনীতির ওপর প্রতিষ্ঠিত করা, যা বান্দা ও তার মনিবের মধ্যে যথার্থ সম্পর্ক গড়ে তোলে এবং এমন একটা সাংস্কৃতিক ও শিক্ষাগত উপাদান তৈরী করে যা মানুষকে আল্লাহর বিধানের অনুসারী বানায় এবং অশ্লীলতা ও দুফৃতি রোধ করে । কেননা অশ্লীলতা ও দুষ্কৃতি নিয়ে আল্লাহর সামনে দীড়াতে তার লজ্জা বোধ হয়। এর দ্বিতীয় শর্ত হলো যাকাত দেয়া । সকল জীবিকা যে আল্লাহর দেয়া, যাবতীয় ধন সম্পদের মূল মালিক যে আল্লাহ তায়ালা, মানুষ যে এ সম্পদের তত্ত্বাবধায়ক মাত্র এবং এই সম্পদের ব্যয় ও ব্যবহারে সে যে আল্লাহর দেয়া বিধি ও শর্ত মেনে চলতে বাধ্য, তার স্বীকৃতি হিসাবেই যাকাত দিতে হয়। যাকাত দেয়ার আর একটা উদ্দেশ্য হলো সামাজিক নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়ন । এই সামাজিক নিরাপত্তাই ইসলামী নীতিমালার ভিত্তি। যাকাত অর্থনৈতিক জীবনের ভিত্তিকে এমন বিধি-ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত করে, যার ফলে সম্পদ শুধু ধনীদের মধ্যে কেন্দ্রীভূত থাকার সুযোগ পায় না। গুটিকয় ব্যক্তির হাতে সম্পদ পুঞ্জীভূত থাকার কারণে অর্থনীতিতে সর্বব্যাপী অচলাবস্থা নেমে আসে এবং সংখ্যাণ্তরু জনগোষ্ঠী পণ্য কিনতে ও ভোগ করতে অক্ষম হয়ে পড়ায় উৎপাদনের ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।