Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

নিশ্চয়তা দিলে এবং আল্লাহ তায়ালা তার ওয়াদা পূরণ করবে এ আশ্বাস দিলে তাতেই তারা খুশী হয়ে যায়, তথাপি ইসলাম যেহেতু সর্বস্তরের মানুষের জীবন বিধান, সে তাদের স্বভাব প্রকৃতি সম্পর্কে ওয়াকেফহাল আর মানুষের যে ক্ষমা ও পুরস্কারের প্রতিশ্রুতি এবং কাফেরদের প্রতিদান জানার স্বাভাবিক আগ্রহ ও প্রয়োজনের কথা আল্লাহ তায়ালা জানেন, তাই এখানে প্রতিদানের বিবরণ দিয়ে তার এই স্বাভাবিক চাহিদা ও প্রয়োজন পূরণ করা হয়েছে এবং দু্ৃতকারীদের অপতৎপরতায় তার ক্ষোভ নিরসন করা হয়েছে। বিশেষত যাদের কাছ থেকে কষ্ট ও নির্যাতন পোহাতে হয়েছে, তাদের সাথেও যখন ন্যায় বিচার করার আদেশ দেয়া হয়েছে, তখন তাদেরকে সান্ত্বনা ও প্রবোধ দেয়া অত্যাবশ্যক ছিলো । মানুষের স্বভাব প্রকৃতি কী এবং তার দাবি ও চাহিদা কী, সে কথা একমাত্র আল্লাহ তায়ালাই ভালো জানেন, আর তাই তার যাতে কল্যাণ হয়, সেই ব্যবস্থাই তিনি করে থাকেন। সর্বোপরি, মনে রাখতে হবে যে, ক্ষমা ও প্রতিদান মহান আল্লাহর সন্তুষ্টিরই আলামত এবং এর স্বাদ বেহেশতের নেয়ামতের স্বাদের চেয়েও অনেক বেশী। পরবর্তী আয়াতেও মুসলিম সমাজে ন্যায়বিচার ও মহানুভবতার প্রেরণা উজ্জীবিত করা এবং শক্রতা ও প্রতিশোধন্পৃহা প্রশমিত করার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। এ উদ্দেশ্যে আল্লাহ তায়ালা মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, তিনি এক সময় হোদায়বিয়াতে বা অন্যান্য স্থানে তাদের ওপর মোশরেকদের আক্রমণের দুরভিসন্ধি নস্যাত করে দিয়ে বিরাট অনুগ্রহ প্রদর্শন করেছিলেন, “হে মোমেনরা, আল্লাহর সেই নেয়ামতকে স্মরণ করো ......' (আয়াত ১১) ূ্‌ এ আয়াতে মোশরেকদের কোন ষড়যন্ত্রের দিকে ইংগিত করা হয়েছে, তা নিয়ে কিছু মতভেদ রয়েছে। তবে সর্বাধিক প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য মতটি এই যে, হোদায়বিয়ার সন্ধির পর. মোশরেকদের যে দলটি সন্ধি ভংগ করে আকম্মিকভাবে রসূল (স.)-এর ওপর আক্রমণ চালাতে চেয়েছিলো, কিন্তু আল্লাহ তায়ালা তাদের ড়মন্ত্র ব্যর্থ করে দিয়ে তাদেরকে মুসলমানদের হাতে বন্দী করিয়ে দিয়েছিলেন, সেই দলটির কথাই এখানে বলা হয়েছে। (সূরা আল- ফাতহে ২৬শ পারায় আমি এর বিস্তারিত বিবরণ দিয়েছি।) ঘটনা যেটাই হোক, এখানে তার শিক্ষাটাই প্রতিপাদ্য । শিক্ষাটা এই যে, মোমেনদের মনে সেই সম্প্রদায়টির বিরুদ্ধে বিদ্যমান আক্রোশ ও বিদ্বেষ যেন দূরীভূত হয় এবং তারা যেন শান্ত ও নিশ্চিন্ত হয়। কেননা তারা দেখতেই পাচ্ছে যে, আল্লাহ তায়ালা নিজেই তাদের রক্ষক । এই প্রশান্তি ও নিশ্চিত্ততাই তাদের মধ্যে উঁদার্য, মহত্ত, ন্যায়বিচারপ্রীতি ও আত্মসধ্যম সৃষ্টি করতে পারে। যে আল্লাহ তায়ালা তাদেরকে রক্ষা করে চলেছেন ও আক্রমণ প্রতিহত করছেন, তাঁর সাথে অংগীকার পালনে ব্যর্থ হতে মুসলমানদের লজ্জা বোধ করা উচিত। এখানে কোরআনের বর্ণনাভরগির প্রতি একটু দৃষ্টি দেয়া প্রয়োজন । “যখন একটি দল তোমাদের প্রতি হাত বাড়াতে উদ্যত হলো, কিন্তু আল্লাহ তাদের হাতকে তোমাদের দিকে অগ্রসর হওয়া থেকে বিরত রাখলেন ।' অর্থাৎ কোনো এক স্থানে কোনো একটি দল তোমাদের ওপর আক্রমণ চালাতে উদ্যত হলো, কিছু আল্লাহ তায়ালা তাদের আক্রমণের কবল থেকে তোমাদেরকে রক্ষা করলেন। এখানে লক্ষণীয় যে, আক্রমণ চালাতে উদ্যত হলো বলার পরিবর্তে হাত বাড়াতে উদ্যত হলো বলা কতো বেশী তাৎপর্যবহ ও উদ্দীপনাময় | কোরআনের বর্ণনাভংগির এটাই একটা বৈশিষ্ট্য । ৬/৬/৬/.1051009016-100

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।