Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

মনমগযের ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তাই তাদের সত্ত্বায় না আসে কোনো কীপুনি, ঝাকুনি বা শিহরণ, আর না পড়ে তাদের জীবনে ওই আহ্বানের কোনো ছাপ বা প্রভাব। পড়লেও তা হয়ে থাকে ক্ষীণতম ও দুর্বলতম ছাপ। তা ছাড়া ইসলামের ব্যাপারে এই সমস্ত আহ্বান বা উপদেশ বাস্তব কার্যকলাপের সাথে মিলিত হয়েই পূর্ণতা লাভ করে থাকে । এগুলোকে নিছক শূন্যে নিক্ষেপ করা হয় না। ইসলাম যখন কেবলমাত্র উপদেশ সর্বস্ব ও শ্লোগান সর্বন্ব হয়ে যায়, তখন তার উপদেশ বাস্তবায়িত হয় না। এর বাস্তব দৃষ্টান্ত আমরা আজকাল সর্বত্র অহরহ দেখছি। ইসলামী বিধান অনুসারে সমগ্র মানব জীবনের জন্যে একটা শাসন ব্যবস্থা অপরিহার্য । এ ধরনের একটি শাসন ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থার অধীনেই ইসলাম তার আদর্শ নীতিমালা ও নির্দেশাবলী বাস্তবায়িত করতে সক্ষম । এমন বাস্তব পরিস্থিতি ও পরিবেশে তাকে বাস্তবায়িত করতে সক্ষম, যেখানে কথা ও কাজ, পরস্পরের পরিপূরক হয়ে বিরাজ করে । ইসলামী পরিভাষায় 'দ্বীন' বা ধর্ম বলতে একেই বুঝায়। কিন্তু অন্যান্য ধর্মে ধর্মের অর্থ এটা নয় । যে ধর্ম এটা রাষ্ট্রের মাধ্যমে বাস্তবায়িত হয়, সেই ধর্মই সমগ্র জীবনের তথা জীবনের সকল দিক ও বিভাগের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। যে সময় এই দ্বীন বা ধর্ম এই অর্থে মুসলিম জাতির জীবনে প্রতিষ্ঠিত ও বাস্তবায়িত হয়েছিলো, সেদিন সে সমগ্র মানব জাতির মধ্যে শ্রেষ্ঠতম জাতির আসন অলংকৃত করতে পেরেছিলো এবং আরবের জাহেলিয়াতের ন্যায় আজকের আধুনিক সকল জাহেলিয়াতের ওপর তার শ্রেষ্ঠত্ব আজও অল্লান রয়েছে। কিন্তু হীন বা ধর্ম যখন কেবল মাসজিদের মেম্বর থেকে উপদেশ বিতরণে ও আনুষ্ঠানিক এবাদাতে সীমাবদ্ধ হয়ে গেলো এবং রাষ্ট্র ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলো, সেদিন থেকে মানব জীবনে ধর্মের প্রকৃত স্বরূপের কোনো অস্তিত্ব থাকলো না। যে মোমেনরা একমাত্র 'ল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার পছন্দনীয় কাজে লিপ্ত থাকে, মানব জাতির তত্বাবধায়কের দায়িত্ব পালনে সাহসী ও উদ্যোগী ভূমিকা পালন করে এবং আল্লাহর সাথে করা প্রতিশ্রুতি পালন করে, ভাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান ও পুরস্কারের ব্যবস্থা থাকা ] যে অপরিহার্য এবং এই সব স্কর্মশীল মোমেনের প্রতিদান কাফের ও অবাধ্যদের প্রতিদান থেকে পৃথক না হয়ে যে পারে না, সে কথাই পরবর্তীদুটি আয়াতে বলা হয়েছে, “আল্লাহ সৎকর্মশীল মোমেনদের জন্যে প্রতিশ্রতি দিয়েছেন যে, তাদের জন্যে ক্ষমা ও বিরাট পুরস্কার রয়েছে ...' (আয়াত নং:৯ ও ১০) ₹ বস্তুত এখানে সেই সব সৎকর্মশীল ম্বোমেনের প্রতিদানের কথাই বলা হয়েছে। যাদের মানুষকে সৎপথে পরিচালিত করার দায়িত্ব পালন করতে গিয়ে দুনিয়ার জীবনে প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে। এক শ্রেণীর মানুষের প্রবৃত্তির গোলামী ইসলামের শক্রতা ও বিদ্বেষের ফলে তাদেরকে দুনিয়ায় যে ক্ষয়ক্ষতির সম্মুণীন হতে হয়েছে, তা আখেরাতের এই পুরস্কার ও প্রতিদানের সামনে নিতান্তই তুঁচ্ছ। এই প্রতিদান প্রদানের মধ্য দিয়ে আল্লাহ তায়ালা এমন নিখুত সুবিচার করবেন, যা সৎকর্মশীপদের কর্মফল ও দুৃতকারীদের কর্মফলে আকাশ পাতাল ব্যবধান করবে। হিটার হার বাতা, পার্থিব স্বার্থের আবিলতা থেকে মুক্ত হয়ে কেবল আল্লাহর সস্তুষ্টির জন্যে তারা কাজ করতে পারে, সে জন্যেই এ আয়াত দুটিতে তাদের পরকালে প্রাপ্য প্রতিদানের বর্ণনা দেয়া হয়েছে। যদিও কিছু কিছু মোমেনের আন্তরিকতা ও নিষ্ঠা এতো বেশী থাকে যে, তাদেরকে শুধু আল্লাহর সন্তুষ্টির ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।