Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

করেনি। ইসলামের স্বর্ণজ্্বল দিনগুলোতে ছাড়া এ দৃষ্টান্ত আর কখনো স্থাপিত হতে দেখা যায়নি । ইতিহাসে এ সংক্রান্ত যে সব দৃষ্টান্ত সংরক্ষিত হয়েছে, তার সংখ্যা প্রচুর। সে সব দৃষ্টান্ত এই মর্মে জলন্ত সাক্ষ্য দেয় যে, সততা, খোদাভীতি ও ন্যায়বিচারের এই দায়িত্ ও কর্তব্য মুসলিম উম্মাহর জীবনে একটা দৈনন্দিন ও বাস্তব ব্যবস্থায় পরিণত হয়েছিলো । এটা কোনো আকাশ কুসুম কল্পনা ছিলো না, কিংবা কারো কোনো ব্যক্তিগত নমুনাও ছিলো না। এটা ছিলো এমন এক স্বাভাবিক জীবনধারা, যার কোনো ব্যতিক্রম জনগণের চোখে পড়তো না। আল্লাহত্স আইন ও মাননবকচিত আইলে পার্থক্তি আমরা যখন সর্বকালের ও সকল দেশের জাহেলিয়াতের দিকে দৃষ্টিপাত করি, চাই তা নতুন বা পুরানো ধরনের জাহেলিয়াতই হোক না কেন, বুঝতে পারি যে, মানুষের জন্যে আল্লাহর রচিত জীবন ব্যবস্থা ও মানুষের জন্যে মানুষের রচিত জীবন ব্যবস্থায় কেমন আকাশ পাতাল ব্যবধান, আর এই দুই ধরনের জীবন ব্যবস্থা মানুষের জীবনে ও মন-মগযে যে প্রভাব বিস্তার করে, তাতে কত দুরতিক্রম্য পার্থক্য বিদ্যমান । মানুষ বিভিন্ন রকমের মতবাদের কথা শোনে, জানে এবং সেগুলোকে স্বাগত জানায় ।-কিন্তু মতবাদ এক জিনিস, আর বাস্তব ময়দানে তার বাস্তবায়ন আর এক জিনিস। মানুষের রচিত এই সব মতবাদের বাস্তবায়িত না হওয়া সম্পূর্ণ স্বাভাবিক । কেননা মানুষকে কিছু মতবাদের দাওয়াত দেওয়াটাই বড় কথা নয়। বরং কে দাওয়াত দিচ্ছে এটাই বড় কথা । দাওয়াত যার কাছ থেকে আসছে, সে কেমন এবং মানুষের বিবেকের ওপর এই দাওয়াতের আবেদন ও প্রভাব কতোখানি, সেটাই সবচেয়ে গুরুততপূর্ণ ব্যাপার । আর এই সমস্ত মতবাদের বাস্তবায়নের জন্যে মানুষ যে সাধনা ও পরিশ্রম করে তার ফলাফল নিয়ে যে জগতে সে প্রত্যাবর্তন করে সেটাই আসল প্রতিপাদ্য বিষয় । ইসলাম যে নীতিমালার দিকে মানুষকে আহ্বান জানায়, তার গুরুত্ব ও মর্যাদা শুধু এই কারণে যে, তার পেছনে মহান আল্লাহর অনুমোদনের প্রমাণ রয়েছে। সুতরাং যখন কেউ কোনো বক্তব্য রাখে, তখন দেখতে হবে কোন্‌ যুক্তি ও প্রমাণের ভিত্তিতে সে ওই বক্তব্য রাখলো এবং শ্রোতাদের বিবেক ও মনকে দখল করার মতো কী যুক্তি ও প্রমাণ তার কাছে রয়েছে। আর এই নীতিমালাকে বাস্তবায়িত করার জন্যে সাধ্যমত চেষ্টা সাধনা করে যখন মানুষ আল্লাহর কাছে পৌছবে, তখন সে কী প্রতিদান পাবে, সেটাই প্রধান বিবেচ্য বিষয়। ন্যায় বিচার, পবিত্রতা, উদারতা, মহত্ব. মহানুভবতা, গ্রীতি-ভালোবাসা, ত্যাগ ও কোরবানী প্রভৃতির আহ্বান তো অনেকেই জানায় । কিন্তু সে সব আহ্বান মানুষের বিবেককে নাড়া বা ঝাঁকুনি দেয় না এবং অন্তরে বদ্ধমূল হয় না। কেননা এসব আহ্বান যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এমন কোনো প্রমাণ এর পেছনে নেই। বস্তুত, যে কেউ একটা বক্তব্য উপস্থাপন করলেই তা গুরুত্বপূর্ণ হয়ে যায় না। বক্তব্যের গুরু নির্ণীত হয় তার মূল বক্তা কে, সেই অনুসারে । মানুষ যখন নিজেরই মতো আরেকজন বা একাধিক জনের কাছ থেকে কোনো মহৎ নীতিকথা, আদর্শের বুলি বা শ্রোগান শোনে এবং তা যে আল্লাহর বাণী বা নীতি, সে সম্পর্কে কোনো প্রমাণ বা সনদ তার পশ্চাতে থাকে না, তখন তার কী প্রভাব ওই শ্রোতাদের ওপর পড়তে পারে? তারা স্বভাবতই বুঝে নেয় যে, এগুলো তাদেরই মতো মানুষদের নির্দেশাবলী, যারা অন্য যে কোনো মানুষের মতোই অজ্ঞতা, অক্ষমতা, ভুলক্রুটি, অসম্পূর্ণতা ও প্রবৃত্তির কামনা বাসনার গোলাম ও তদ্রুপ বৈশিষ্ট্যের অধিকারী । তাই_এরূপ উপলব্ধির ভিত্তিতেই মানুষের স্বভাব প্রকৃতি ও মনমেযাজ তাদেরকে গ্রহণ করে থাকে। তাই এসব আহ্বান ও নির্দেশ তাদের স্বভাব প্রকৃতি ও ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।