Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

মামা ও পবিল্রতাক্স পর্বাশ্পোচন্না “বরং তোমাদেরকে পবিত্র করতে চান ...' এই উক্তিতে ওযু, গোসল ও তায়াম্মুমের যে নিগৃঢ় উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে, তা থেকে আমরা এই মহাসত্যের সন্ধান পাই যে, ইসলাম তার আনুষ্ঠানিক এবাদাত ও দৈনন্দিন জীবনের আইন বিধির মধ্যে একটা এক্যসূত্র প্রতিষ্ঠা করে। ওযু ও গোসল তার দৃষ্টিতে নিছক দেহের পবিত্রতা অর্জনের নাম নয়। তা যদি হতো, তাহলে এ যুগের দার্শনিকরা বলতো যে, প্রাচীন আরবদের মতো এসব কর্মকান্ডের আশ্রয় নেয়ার আমাদের কোনো দরকার নেই । আমরা প্রচলিত সুসভ্য রীতি অনুসারে গোসল করি এবং আমাদের অংগ-প্রত্যংগ পরিষ্কার করে থাকি । আসলে ওযু ও গোসল হচ্ছে একই কাজের মাধ্যমে শরীর ও আত্মা তথা মনের পবিত্রতা অর্জনের চেষ্টার নাম । আর একই এবাদতের মধ্য দিয়ে মোমেন তার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করে । এখানে আত্মিক পবিত্রতার দিকটি অধিকতর প্রবল । কেননা পানি ব্যবহার করা যখন অসম্ভব হয়ে পড়ে, তখন তার ৰিকল্প ব্যবস্থা হিসাবে তায়াম্মুমের বিধান দেয়া হয়েছে, যা এই প্রবলতর দিকটিকেই অর্থাৎ আত্মার পবিব্রতাকেই প্রতিষ্ঠিত করে । অথচ এ সব সত্তেও ইসলাম একই স্থায়ী আইন ও বিধি দ্বারা সব রকমের অবস্থা, পরিস্থিতি ও পরিবেশের মোকাবেলা করে থাকে এবং সর্বাবস্থায় কোনো না কোনো উপায় এবং কোনো না কোনো অর্থে তার নিগৃঢ় ও প্রাজ্ঞ উদ্দেশ্যকে সফল করে এবং সেই নিগৃঢ়-ও প্রাজ্ঞ উদ্দেশ্য কোনো অবস্থাতেই বিফল হয় না বা পাল্টে যায় না। সুতরাং ইসলামী আকীদা ও আদর্শ সম্পর্কে না জেনে, কোনো দিক-নির্দেশনা না পেয়ে এবং কোনো তথ্যপূর্ণ গ্রন্থ ছাড়াই নিক অনুমানের ভিত্তিতে কোনো মতামত বা মন্তব্য প্রকাশ না করে এই আকীদা ও আদর্শের নিগৃঢ় তত্ব জানা ও বুঝার চেষ্টা করাই আমাদের কর্তব্য। আর আমাদের জানা ও না জানা উভয় বিষয়েই আল্লাহর প্রতি আমাদের অধিকতর শ্রদ্ধাশীল হওয়া উচিত ।(১) ওযু বা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যখন ক্ষতিকর বা অসন্তব হয়ে পড়ে, তখন নামাযের জন্যে তায়াম্মমের যে বিধান রয়েছে, সে সংক্রান্ত আলোচনার সূত্র ধরে আমরা খোদ নামাযের ব্যাপারে একটা চমৎকার তত্ব জানতে পারি । সেটি এই যে, ইসলামী বিধান নামায কায়েমের ব্যাপারে আপোষহীন এবং এর পথে সকল বাধা দূর করতে বদ্ধপরিকর । সুতরাং তায়াম্মুমের বিধান এবং শক্রর আক্রমণ ভীতির সময়ে নামায পড়া, সোলাতুল খাওফ) রোগকালীন শুয়ে-বসে ও ইশারায় হলেও সাধ্যমত নামায পড়া ইত্যাকার বিভিন্ন বিধি থেকে বুঝা যায় যে, ইসলাম সর্বাবস্থায় নামায কায়েমে বদ্ধপরিকর ।এ থেকে বুঝা যায়, মানুষের মনকে আল্লাহর আনুগত্যে অভ্যস্ত করে তোলার জন্যে ইসলাম তার প্রশিক্ষণ পদ্ধতিতে নামাযকে কতো বেশী গুরুত্ব দেয় এবং তার ওপর কতো বেশী নির্ভর করে। নামাযের মধ্য দিয়ে আল্লাহর সাথে বান্দার সাক্ষাত ও আল্লাহর সামনে তার উপস্থিতিকে সে এ ক্ষেত্রে এতো গভীর প্রভাব বিস্তারকারী ও কার্যকরী ব্যবস্থা রূপে গণ্য করে যে, কোনো কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও এই সাক্ষাত ও উপস্থিতির কাজটি অবহেলিত বা ব্যাঘাতপ্রাপ্ত হোক, তা সে হতে দিতে রাষী নয়। কেননা নামায মানুষের মনে বিনয় ও নম্রতার উদ্রেক করে এবং আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় গ্রহণের উদ্দীপনা ও তার সাথে সাক্ষাতের আগ্রহ সৃষ্টি করে৷ পরবর্তী আয়াত অর্থাৎ ৭ নং আয়াতে আল্লাহ পবিত্রতা অর্জনের বিধি ও তার পূর্বে বর্ণিত বিধিসমূহের উপসংহার হিসাবে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, আল্লাহ মোমেনদের ঈমান আনার তাওফীক দিয়ে এক মহামূল্যবান সম্পদ দান করেছেন। সুতরাং আন্মাহ তাদের কাছ থেকে বল্ল ন্দজ্্দ__555 ল্দ্দভক্্লহ ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।