Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয়ত, পবিত্রতা ও নামাযের বিধিসমূহ এই সূরায় আলোচিত অন্যান্য বিধি বা আহকাম যথা খাদ্য ও বিয়ে, ইহরাম বা ইহরামমুক্ত অবস্থায় শিকার করা এবং যুদ্ধ ও শান্তির অবস্থায় মানুষের সাথে আচরণ সংক্রান্ত বিধির মতোই । এ সবই আল্লাহর এবাদাত ও আল্লাহর দ্বীনের অন্তর্তৃক্ত। তাই পরবর্তী যুগে রচিত ফেকাহ শাস্ত্রে 'এবাদাত' ও “মোয়ামালাত' ইত্যাদি পরিভাষায় ভিন্ন ভিন্ন অধ্যায় হিসাবে বিন্যস্ত হলেও আসলে এগুলোর ভেতরে কোনো পার্থক্য নেই। আন্রাহর মূল বিধানে এবং ইসলামী শরীয়তের মূল কাঠামোতে এই সমস্ত বিভক্তির অবকাশ নেই । এবাদাত ও মোয়ামালাত বলে অভিহিত সব বিধির সমৰয়ে আল্লাহর দ্বীন, শরীয়ত ও বিধান গঠিত। আনুগত্য ও অনুসরণের ক্ষেত্রে এর কোনোটি অপরটির চেয়ে অগ্রগণ্য ও পশ্চাতগণ্য নয়। বরং এ দুয়ের ভেতরে এমন অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান যে, একটি ছাড়া অপরটির অস্তিত্বই টিকতে পারে না। মুসলমানদের জীবনে এই উভয় অংশ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত একথা বলা যাবে না যে, ইসলাম বাস্তবায়িত ও প্রতিষ্ঠিত হয়েছে। এর সব কটিই আল্লাহ ও বান্দার মধ্যকার “চুক্তির' অন্তর্ভুক্ত এবং এর প্রত্যেকটিই যথাযথভাবে মেনে চলার জন্যে আল্লাহ আদেশ দিয়েছেন। অনুরূপভাবে, এর সব ক'টিই “এবাদাত', যাকে বান্দা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে সম্পাদন করে থাকে এবং তার তা করা উচিত বটে । আর এর সব কটি যথাযথভাবে পালন করার মাধ্যমেই একজন মুসলমান নিজেকে আল্লাহর বান্দা রূপে স্বীকারোক্তি দেয় ও তার কাছে আত্মসমর্পণ করে। ইসলামে পৃথক কোনো “এবাদাত" নেই এবং পৃথক কোনো “মোয়ামালাত' নেই। এসব পরিভাষা শুধু ফেকাহ শাস্ত্রীয় পুস্তকাদি প্রণয়নের সময় অধ্যায় বিন্যাসে ব্যবহৃত হয়েছে। নচেত “এবাদাত” ও “মোয়ামালাত' এই উভয় জিনিসই আসলে পারিভাষিক অর্থে আল্লাহর “এবাদাত' আল্লাহর নির্ধারিত “ফরযও' এবং আল্লাহর সাথে সম্পাদিত “চুক্তিও' । এর একটিকে অন্যটি থেকে বিচ্ছিন্ন করা আসলে আল্লাহর প্রতি ঈমান এনে যে চুক্তি সম্পাদন করা হয়েছে, তাকেই খন্ডিত করার শামিল। ওষ্ব ও তাযম্সাম্মামেকর বিশখান কোরআনের বর্ণনায় যে ধারাবিন্যাস অবলম্বন করা হয়েছে, তা আসলে এই বিষয়টি বুঝানোর জলোই ব্রা হয়েছে। জারএই পথ এরই সুরা জজারমে বিভিন বিধির বিররদেরা হয়ছে! 'হে মোমেনরা! তোমরা যখন নামায পড়ার প্রস্তুতি নাও নামায হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাত করা, তার সামনে দন্ডায়মান হওয়া, তার কাছে দোয়া করা বা চাওয়া এবং অন্তরের একান্তিক আকুতি পেশ করার নাম। এমন একটি কাজের জন্যে শারীরিক পবিত্রতা ও মানসিক একাগ্রতার মাধ্যমে প্রস্তুতি নেয়া অপরিহার্য । এই প্রস্তুতি হিসাবেই ওযুর বিধান প্রবর্তিত হয়েছে বলে আমার ধারণা । অবশ্য প্রকৃত ব্যাপার আল্লাহই জানেন । এ আয়াতে উক্ত ওযুর ফরয কাজসমূহ বর্ণিত হয়েছে, যথা মুখমন্ডল ধোয়া, কনুই পর্যন্ত উভয় হাত €শবায়া, মাথা মোসেহ করা এবং দুই পা গিরে পর্যন্ত ধোয়া। এই ফরযগুলোকে ঘিরে সামান্য কিছু ফেক্হী মতপার্থক্য দেখা যায়। তনাধ্যে সবচেয়ে গুরুতৃপূর্ণ মতভেদটি ঘটেছে এই ফরযগুলো যে ধারাবাহিকতায় কোরআনে বর্ণিত হয়েছে, ঠিক সেই ধারাবাহিকতা অনুসারেই পালন করা জরুরী, না ধারাবাহিকতা ওলটপালট হলেও চলবে, তাই নিয়ে। এ ক্ষেত্রে উক্ত দুটো মতই প্রচলিত রয়েছে। ওযুর এ নির্দেশ 'হাদাসে আসগর' অর্থাৎ অপেক্ষাকৃত ছোট নাপাকী দূর করার জন্যে দেয়া হয়েছে, (যা পেশাব, পায়খানা ইত্যাদির কারণে সংঘটিত হয়ে থাকে)। আর “জানাবাত' তথা ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।