'সেফাহ' থেকে গঠিত, যার অর্থ হলো, যে কোনো পুরুষের সাথে সাময়িকভাবে মিলিত হওয়া তথা ব্যভিচার করা, আর 'মোত্তাখিধী আখদান' অর্থ বিয়ে ছাড়া একত্রে বসবাসকারী নারী পুরুষ । আরবের জাহেলী যুগে এই দুই ধরনের নর নারীর মিলনের প্রথা চালু ছিলো এবং তা স্বীকৃত ছিলো। পরে ইসলাম এসে সমাজকে এই নোংরা প্রথা থেকে পবিত্র করে। আয়াতের শেষাংশের মন্তব্যে রয়েছে কঠোর সতর্কবাণী, “আর যে ব্যক্তি ঈমানকে মিথ্যা প্রমাণিত করে, তার সকল সৎ কাজ বাতিল হয়ে যাবে এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।' শরীয়তের উল্লেখিত বিধিসমূহ ঈমানের সাথে সম্পৃক্ত । এগুলোকে নিখুতভাবে ও যথাযথভাবে বাস্তবায়িত করাই ঈমানের দাবী বা ঈমানের সত্যতা প্রমাণ করার উপায়। যে ব্যক্তি এটা করতে ব্যর্থ হয়, সে তার ঈমানকে মিথ্যা প্রমাণিত করে, অস্বীকার করে এবং তাকে চাপা দেয়। আর ঈমানকে যে মিথ্যা প্রমাণিত করে, তার সৎকাজ বাতিল হয়ে যায় এবং তা গৃহীত হয় না। 'হাবেতা' শব্দটি হুবুত' থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হলো বিষাক্ত ঘাস খেয়ে মরে যাওয়া পশুর মরদেহ স্ফীত হওয়া । বাতিল হয়ে যাওয়া সৎকাজের যথার্থ চিত্র তুলে ধরা হয়েছে এ আয়াতে । কোনো সৎ কাজ যতটুকু করা হয়, তার চেয়ে বহুগুণ বেড়ে যায়। কিন্তু পরবর্তীতে কুফরীতে লিপ্ত হওয়ার কারণে তা বিষাক্ত ঘাস খেয়ে মরা জন্তুর মতোই ধ্বংস হয়ে যায়। ফলে তার আর কোনো কার্যকারিতা থাকে না। আর আখেরাতের ক্ষতি তো দুনিয়ায় সৎকাজ নষ্ট হয়ে যাওয়ার চেয়েও ভয়ংকর পরিণতি । লক্ষণীয় যে, এই কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে খাদ্য ও বিয়ের হালাল হারাম সংক্রান্ত একটি বিধির উপসংহার ৷ এ থেকে বুঝা গেলো যে, ছোট হোক, বড় হোক, ইসলামের প্রতিটি বিধিই অকাট্য এবং তার লংঘন কুফরীর শামিল । যে ব্যক্তি তা লংঘন করবে, তার সৎ কাজও গৃহীত হবে না। এবাদাতিতর মাঝে দেহ ও আআ সম্মব্ক খাদ্য ও নারী সংক্রান্ত শরীয়তের বিধি বর্ণনা করার পর নামায এবং নামাযের জন্যে পবিত্রতা অর্জন সংক্রান্ত বিধি আলোচিত হচ্ছে, “হে মোমেনরা! তোমরা যখন নামায পড়ার প্রস্তুতি নেবে, তখন তোমাদের মুখমন্ডল ধৌত করবে এবং কনুই পর্যন্ত উভয় হাত খাদ্য ও বিয়ে শাদী সংক্রান্ত হালাল হারামের বিধির পাশাপাশি নামায ও পবিভ্রতার বিষয়ে আলোচনা এবং শিকার করা, ইহরাম ও মাসজিদুল হারামে যেতে বাধা দানকারীদের সাথে আচরণ সংক্রান্ত আলোচনা বা বিষয়টি এমনি এমনি শুরু হয়ে যায়নি। বিষয়টি সূরার পূর্বাপর আলোচ্য বিষয় থেকে বিচ্ছিন্ন এবং অপ্রাসংগিকও নয়, বরং কোরআনের আলোচনার ধারাবাহিকতায় তাকে যথাস্থানেই এবং অত্যন্ত বিজ্ঞতার সাথেই আনা হয়েছে। প্রথমত, পবিভ্র খাবার ও পবিত্র হালাল নারীর বিবরণের সাথে এটি আরেকটি পবিত্র জিনিসের সংযোজন। সে জিনিসটি হচ্ছে নির্ভেজালভাবে আত্মার উপভোগ্য একটি পবিত্র এবাদাত, নামায । এ জিনিসটিতে মোমেনের মন এমন স্বাদ পায়, যা আর কোনো জিনিসে পায় না। পবিত্র দেহ ও নিবিষ্ট মন নিয়ে বান্দা আল্লাহর সাথে মিলিত হয় নামাযে । তাই খাদ্য ও বিয়ের ন্যায় দুটো জৈবিক ভোগের সামগ্রীর উল্লেখ করার পর কোরআন আত্মার ভোগের সামগ্রী পবিত্রতা ও নামাযের বিবরণ দিতে চেয়েছে, যাতে মানুষের ইহকালীন জীবনের যাবতীয় পবিত্র ভোগ্য সামথরীর বিবরণ সম্পূর্ণ হয়, যাতে তার 'মনুষ্যোচিত' সত্ত্ব পূর্ণতা লাভ করে। ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।