হালাল হারামের বিধানকে যুক্ত করা হয়েছে । কেননা মোমেনের জীবনের সকল কাজ ও সকল নিয়ত একেই কেন্দ্র করে আবর্তিত হয়ে থাকে । ফলে তার গোটা জীবনই হয়ে ওঠে আল্লাহর সাথে ঘনিষ্টতা, তার প্রতাপ ও পরাক্রম সম্পর্কে সচেতনতা এবং গোপনে ও প্রকাশ্যে তার উপস্থিতি অনুভব করার নামান্তর ৷ আল্লাহকে তয় করো। নিশ্চয়ই আন্নাহ দ্রুত হিসাব গ্রহণকারী" ।” আহলে হেতাবদেন খাদ্য ও তাদেক লার্বীদেল সাতে বিনে শ্রপহগ ৪র্থ আয়াতের ন্যায় ৫ম আয়াতেও হালাল হারামের বিধান অব্যাহত রয়েছে। প্রথমে খাদ্য সংক্রান্ত ও তারপর বিয়ে শাদী সংক্রান্ত বিধান দেয়া হয়েছে। “আজ তোমাদের জন্যে পবিত্র খাদ্যসমূহ হালাল করা হলো । ...." এভাবে হালাল খাদ্যের আরো কয়েকটি শ্রেণীর বিবরণ দেয়া হয়েছে । আমরা আগে যে কথা বলে এসেছি, এখানে তারই পুনরাবৃত্তি করা হয়েছে। নতুন নতুন খাদ্য তালিকার মধ্যে মূলনীতি একটাই, পবিত্র জিনিস হওয়া চাই। এখানে এসে আমরা দেখতে পাই, ইসলামী রাষ্ট্রে মুসলিম সমাজে বসবাসকারী অমুসলিম নাগরিক তথা চুক্তিবদ্ধ আহলে কেতাবের প্রতি ইসলাম কতো উদারতা ও মহানুভবতার আচরণ করেছে। ইসলাম তাদেরকে শুধু ধীয় স্বাধীনতা দিয়েই সমাজ থেকে বিচ্ছিন্ন করে রেখে দেয় না, বরং মুসলিম সমাজের সাথে সামাজিক অংশীদারী, প্রীতি ভালোবাসা, সৌজন্যে ও মেলামেশার একটা সুযোগও তাদেরকে দেয় । তাই তাদের তৈরী খাবার মুসলমানদের জন্যে এবং মুসলমানদের তৈরী খাবার তাদের জন্যে হালাল করে দিয়েছে, যাতে খানাপিনা, মেহমানদারী,,আদর আপ্যায়ন ও আসা যাওয়া চলতে থাকে এবং গোটা সমাজে প্রীতি ও উদারতার পরিবেশ বিরাজ করে। অনুরূপভাবে, তাদের মধ্যে যে সব সতী সাধবী সন্ত্রান্ত রমণী রয়েছে, তাদের সাথে মুসলমান পুরুষদের বিয়ে বৈধ করা হয়েছে। শুধু তাই নয়, সতী সাধ্বী মুসলিম রমনীদের সাথেই তাদের কথা উল্লেখ করা হয়েছে। এটা এমন উচ্চ পর্যায়ের উদারতা ও মহানুভবতা, যা ইসলামের অনুসারীরা ছাড়া দুনিয়ার আর কোনো ধর্মের অনুসারীরা উপলব্ধি করতে পারে না। ক্যাথলিক ৃষ্টানরা অর্থোডক্স বা প্োটে্ট্যান্ট কিংবা মারুনী খৃষ্টান মহিলাকে বিয়ে করা সংগত মনে করে না। আর যে ব্যক্তি এটা করে, তাকে তারা ধর্মচ্যুত মনে করে। এভাবে স্পষ্ট হয়ে যায় যে, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা, যার একটা বিশ্ব সমাজ গড়ে তোলার মতো ওঁদার্য রয়েছে। এতে আহলে কেতাব ও মুসলমানদের মধ্যে এবং একই ইসলামী রাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে আচার ব্যবহার ও সামাজিকতার ক্ষেত্রে কোনো ভেদ-বৈষম্য ও বিচ্ছিন্নতা নেই । তবে আত্মীয়তার ঘনিষ্ঠতার স্তর ও সহযোগিতার ধরনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার বিধান আছে বটে এবং সে সম্পর্কেও এই সূরায় আলোচনা আসছে। আয়াতের পরবর্তী অংশে দেখানো হয়েছে যে, আহলে কেতাব (ইহুদী ও খৃষ্টান) তুক্ত সতী সাধ্বী রমণীকে বিয়ে করার জন্যে অবিকল সেই শর্তাবলীই প্রযোজ্য, যা মুসলিম সতী সাধবী মহিলার বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য । তা হচ্ছে, “যখন তাদেরকে তোমরা তাদের মোহরানা দিয়ে দেবে এই উদ্দেশ্যে যে, তোমরাও সতীতৃ বজায় রাখবে, নিছক ব্যতিচার করে বেড়ানো এবং নিছক এক সাথে বসবাস করার উদ্দেশ্যে নয়।' অর্থাৎ তোমরা শরীয়তসম্মতভাবে বিয়ে করে এমন নির্মল দাম্পত্য জীবন যাপনের উদ্দেশ্যে মোহরানা দেবে, যা দ্বারা পুরুষ তার স্ত্রীর সতীতৃ রক্ষা করে। এ জন্যে নয় যে, এই অর্থ কেবল সাময়িক বা স্থায়ীভাবে কারো সাথে একত্র বসবাসের পথ উন্মুক্ত করবে । 'মোসাফেহীন' শব্দটি ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।