Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

করেছিলো যে, তাদের জন্যে কী কী জিনিস হালাল করা হয়েছে। কেননা তারা কোনো জিনিসের বৈধতা সম্পর্কে নিশ্চিত না হয়ে তা স্পর্শ করা এবং তার ধারে কাছেও যাওয়া পছন্দ করতো না। এ প্রশ্রের জবাবে বলা হয়েছে যে, “বলো, তোমাদের জন্যে সকল পবিত্র জিনিস হালাল করা হয়েছে। এ জবাবটা গভীরভাবে বিচার বিশ্লেষণের দাবী রাখে । মুসলমানদেরকে এতে বলা হয়েছে যে, তাদেরকে কোনো পবিত্র জিনিস থেকে বঞ্চিত করা হয়নি এবং কোনো পবিত্র জিনিস খেতে নিষেধ করা হয়নি। সকল পবিত্র জিনিস তাদের জন্যে হালাল এবং নোংরা ও অপবিত্র জিনিস ছাড়া আর কিছু হারাম নয়। বস্তুত, আল্লাহ তায়ালা যে সব জিনিসকে হারাম করেছেন, হয় সে সব জিনিস খেতে মানুষের সুস্থ রুচি ও বিবেক এমনিতেই ঘৃণা বোধ করে, যেমন মদ, মৃতদেহ, রক্ত ও শুকরের গোশ্ত, অথবা কেবলমাত্র ঈমানদার ব্যক্তি ঘৃণা বোধ করে, যেমন আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো নামে যবাই করা জন্তু বা মূর্তিপূজার বেদিতে যবাই করা জন্তু বা তীর নিক্ষেপ পূর্বক ভাগ্য নির্ধারণ করা জন্তুর গোশত । বস্তুত শেষোক্তটি এক ধরনের জুয়া ছাড়া আর কিছু নয়। পবিত্র জিনিস হিসাবে আরো একটা জিনিসের উল্লেখ করা হয়েছে। সেটি হচ্ছে প্রশিক্ষিত পশু বা পাখি দ্বারা শিকার ধরা জন্তু । বাজ পাখি, শকুন, চিল, শিকারী কুকুর, বাঘ বা সিংহ ইত্যাদিকে প্রশিক্ষণ দিয়ে শিকার করানো যেতে পারে। এ ধরনের প্রাণীর শিকার করা জন্তু হালাল হওয়ার শর্ত এই যে, শিকার ধরার পর উক্ত শিকারী জন্তু নিজে তা খাবে না, বরং তার মালিকের জন্যে রেখে দেবে। অবশ্য মালিক যদি উপস্থিত না থাকে এবং সে ক্ষুধার্ত হয়ে পড়ে, তাহলে তার কথা স্বতন্ত্র। অন্যথায় শিকার ধরেই শিকারী জন্তু বা পাখি নিজেই যদি তা খায়, তা হলে প্রমাণিত হবে যে, সে প্রশিক্ষিত নয় এবং সে তার মালিকের জন্যে নয়, বরং নিজের জন্যে শিকার ধরেছে। এপ ক্ষেত্রে সে যদি শিকারের বেশীর ভাগ মালিকের জন্যে রেখেও দেয় এবং তাকে যদি জীবিতও এনে দেয়, কিন্তু খানিকটা নিজে খেয়ে নিয়েছে, তবে তা যবাই করলেও হালাল হবে না। এ সব প্রশিক্ষিত শিকারী জন্তুও যে আল্লাহর নেয়ামত, সে কথাও আল্লাহ ম্রণ করিয়ে দিয়েছেন। কেননা তাদেরকে প্রশিক্ষণ দানের কৌশল তাদেরকে আল্লাহ তায়ালাই শিখিয়েছেন। আল্লাহ তায়ালা এই সব শিকারী জন্তুকে মানুষের অনুগত করে দিয়েছেন এবং তাদেরকে প্রশিক্ষণ দানের ক্ষমতা ও যোগ্যতা দিয়েছেন। এটা কোরআনের শিক্ষাদানের একটা নমুনা ৷ একটি মুহূর্তের জন্যেও সে শিক্ষাদানের সুযোগ বা প্রসংগ হাতছাড়া করে না। প্রতি মুহূর্তে মানুষের মনে সে এই অনুভূতি জাথ্তত করতে থাকে যে, সব কিছুই আল্লাহ তায়ালা দিয়ে থাকেন, মানুষ বা অন্য কোনো সৃষ্টি যাই করুক, যাই অর্জন করুক, সব কিছুর কৃতিত আল্লাহর । তাই মোমেন বুঝতে পারে যে, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসে এবং আল্লাহর কাছেই ফিরে যায়। সব কিছুতে সে আল্লাহর অস্তিত্বকে সক্রিয় দেখতে পায় এবং এভাবেই সে যথার্থ “রব্বানী' বা আল্লাহওয়ালা হতে সক্ষম হয়। আল্লাহ তায়ালা মোমেনদেরকে শিক্ষা দিচ্ছেন যে, শিকারী জন্তুকে শিকার ধরতে ছাড়ার সময় যেন আল্লাহর নাম উচ্চারণ করা হয়। কেননা সে তার দীত বা নখর দ্বারা তাকে মেরেও ফেলতে পারে। তেমন হলে সেটা যবাই করার পর্যায়ভুক্ত হবে। যেহেতু যবাই করার সময় আল্লাহর নাম নিতে হয়। তাই সে একইভাবে শিকারী জন্তুকে ছাড়ার সময় আল্লাহর নাম নিলে তা যবাই করার পর্যায়তুক্ত হবে। আয়াতের শেষে পুনরায় আল্লাহকে ভয় করার তাগিদ দেয়া হয়েছে এবং তিনি যে দ্রুত হিসাব গ্রহণকারী, সে কথা স্বরণ করিয়ে দেয়া হয়েছে। এই খোদাভীতি ও হিসাব সচেতনতার সাথে সকল ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।