Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

জানা যায়, অতপর তা পালনে সাধ্যমত কাজ করা যায় এবং কোনো ত্রুটি ও অসম্পূর্ণতার জন্যে ক্ষমা চাওয়া যায়। কিন্তু ইসলামের এই অমূল্য নেয়ামত দিয়ে আল্লাহ তায়ালা আমাদের যে উপকার করেছেন, মহান আল্লাহকে তার প্রতিদান মুসলিম জাতির পক্ষে তার সর্বকালের সকল প্রজন্ম মিলে চেষ্টা করলেও দেয়া সন্ভব নয়। মুসলিম জাতিকে যে আল্লাহ তায়ালা ইসলামের ন্যায় এই অমূল্য নেয়ামতটি প্রদান করেছেন, তার সর্ব প্রথম দাবী এই যে, এই নেয়ামতের গুরুত্ব ও বিরাটতৃ যেন তারা অনুধাবন করে। অতপর আল্লাহর মনোনীত এই দ্বীন বা জীবন ব্যবস্থার ওপর তার অবিচল থাকা উচিত । নচেত স্বয়ং আল্লাহ তায়ালা যে জিনিসকে তার জন্যে মনোনীত করলেন, তার প্রতি ঈমান আনা তথা তাকে গ্রহণ করার পর পুনরায় তাকে অবজ্ঞা ও উপেক্ষা করে, অন্য কোনো মতবাদ গ্রহণ করার মতো বোকামি ও নির্বৃদ্ধিতা আর কিছু হতে পারে না। সেটা হবে চরম দুর্ভাগ্যজনক অপরাধ । এ অপরাধ কখনো বিনা শাস্তিতে যেতে পারে না এবং আল্লাহর মনোনীত জিনিসকে অগ্রাহ্যকারী কখনো মুক্তি পাওয়ার আশা করতে পারে না। যারা ইসলামকে কখনো নিজেদের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করেনি, কিংবা যারা ইসলামকে জেনেছে, অতপর তা ত্যাগ করেছে এবং নিজেদের আল্লাহ তায়ালা কখনো ছাড়বেন না এবং অবকাশও দেবেন না। তাদেরকে অবশ্যই শাস্তি দেবেন এবং তারা তার উপযুক্তও বটে । হাম্পাজ হান্লামেন্ল আরো কিছু বিশাল এ পর্যায়ে এতোটুকু আলোচনা করেই আমরা পরবর্তী আয়াতের ব্যাখ্যায় মনোযোগ দিচ্ছি। আল্লাহ তায়ালা বলেন, “ওরা জিজ্ঞাসা করে যে, তাদের জন্যে কী কী বৈধ করা হয়েছে ...' (আয়াত ৪ ও ৫) মোমেনদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা যে, তাদের জন্যে কী কী জিনিস হালাল বা বৈধ করা হয়েছে, আল্লাহর এই প্রিয় দলটির বিশেষ মানসিক অবস্থার চিত্র তুলে ধরে, যারা আল্লাহর প্রথম সন্বোধনের সৌভাগ্য অর্জন করেছিলো । এ জিজ্ঞাসা থেকে বুঝা ঘায় যে, জাহেলি যুগের প্রতিটি জিনিস নিয়ে তাদের মন খুঁতখুঁত করতো এবং প্রতিটি জিনিস সম্পর্কে সতর্কতা অবলম্বনের চিন্তায় তাদের মন সব সময় বিভোর থাকতো । তাদের মন সর্বদা এই ভয়ে অস্থির থাকতো যে, যে কাজটি তারা করেছে বা করতে যাচ্ছে, তা আল্লাহ তায়ালা হারাম করে দিয়েছেন কিনা । ইসলাম তাদের কার্যকলাপকে পছন্দ করে কিনা এবং বৈধ বলে স্বীকার করে কিনা, তা নিয়ে তারা সব সময় চিন্তিত থাকতো । এই যুগের ইতিহাস অধ্যয়নকারী মাত্রেই তৎকালীন মুসলিম মানসে ইসলাম কতো গভীর পরিবর্তন এনেছিলো, তা উপলব্ধি করতে পারে। মুসলিম মন মানসকে সে এমন প্রবল ঝাঁকুনি দিয়েছিলো যে, জাহেলিয়াতের সকল মলিনতা তা থেকে ঝরে গিয়েছিলো । যে মুসলমানদেরকে সে জাহেলিয়াতের নোংরা আস্তাকুড় থেকে তুলে পবিত্রতা ও মহত্বের সর্বোচ্চ শিখরে আরোহণ করাতে চেয়েছিলো, তাদেরকে সে এই ধারণা দিয়েছিলো যে, তাদেরকে নবজন্ম লাভ করতে হবে । তাদেরকে কতো বড় নেয়ামত দান করা হয়েছে, তাদের জীবনে কী আমূল পরিবর্তন আনা হয়েছে এবং কতো উচ্চে তাদেরকে তোলা হয়েছে, তাও তাদেরকে বুঝানো হয়েছিলো । এ জন্যে এই খোদায়ী জীবন ব্যবস্থার সাথে নিজেদের জীবনকে পুরোপুরি খাপ খাইয়ে নিতে এবং এর বিন্দুমাত্রও বিরোধিতা না করতে তারা ছিলো কৃতসংকল্প । এই গভীর অনুভূতি ও প্রবল ঝাঁকুনির ফলেই তারা জাহেলী যুগের প্রতিটি কর্মকান্ড ও রীতিনীতি সম্পর্কে অত্যন্ত সতর্ক হয়ে উঠেছিলো । এ জন্যেই ] হারাম বা নিষিদ্ধ জিনিসগুলোর বিবরণ সম্বলিত আয়াত শোনার অব্যবহিত পরই তারা জিজ্ঞাসা ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।