Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

নুমান ইবনুল মুনযিরও সীমাহীন অত্যাচার করতে করতে আরবের রাজা হয়ে গেলো । সে সপ্তাহের একদিনকে এ জন্যে নির্ধারিত করেছিলো যে, সেই দিন তার কাছে যেই আসবে, তাকেই বিপুল পরিমাণ বখশিস দেবে, চাই সে যতোই বেয়াদবী করুক বা অশিষ্টাচারী হোক । আর একদিনকে এজন্যে নির্দিষ্ট করে করে রেখেছিলো যে, সেই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যস্ত তার সামনে যেই আসবে সে তাকেই হত্যা করবে। কুলাইব ওয়ায়েলের প্রতাপ সম্পর্কে জনশ্রুতি আছে যে, যেখানেই তার কোনো শিকার পছন্দ হতো, সেখানে সে তার ছোট কুকুরটিকে পাঠিয়ে দিতো । আর এ জন্যেই কুলাইব নামে খ্যাত হয়ে গেছে কুলাইব অর্থ ছোট কুকুর)। ফলে ওই এলাকার কুকুরের ঘেউ ঘেউ শুনে কেউ কাছে আসতে সাহস পেতো না। সে ঘোষণা করে দিয়েছিলো যে, 'ওয়াদী আউফ' অঞ্চলে (তার শাসনাধীন এলাকার নাম) কোনো স্বাধীন লোক থাকতে পারবে না। কেননা সে মনে করতো, তার প্রতিবেশীদের কেউ স্বাধীনভাবে বসবাস করলে তার মর্যাদাহানি ঘটে । তাই সে এলাকার সকল স্বাধীন মানুষকে নিজের গোলাম মনে করতো । হোকায়েকুল ইসলাম ওয়া আবাতিলু খুসুমিহী, অধ্যাপক আল আক্কাদ, ১৫০-১৫১) ইসলাম সামাজিক রীতিপ্রথা, এঁতিহ্য, নৈতিকতা ও সামাজিক সম্পর্ক-বন্ধনের ক্ষেত্রেও চরম শোচনীয় অবস্থা থেকে আরবদেরকে উদ্ধার করেছিলো । নিষ্কৃতি দিয়েছিলো এমন এক পরিবেশ থেকে, যেখানে মেয়ে শিশুকে জ্যান্ত মাটি-চাপা দিয়ে হত্যা করা হতো, নারীকে করা হতো নিত্য নির্ধাতনের শিকার, যেখানে সেখানে বসতো মদ ও জুয়ার আসর, যৌন উচ্ছংখলতা, নরনারীর অবাধ মেলামেশা ও নির্লজ্জ বিচরণ ছিলো নিত্যকার ব্যাপার, অথচ নারীকে চরম অবমাননাকর জীবন যাপন করতে হতো, প্রতিশোধমূলক হত্যাকান্ড, ডাকাতি, রাহাজানি ও লুষ্ঠন চলতো নিয়ন্ত্রণহীন গতিতে, অপরদিকে কোনো বহিরাগত আগ্রাসন প্রতিরোধে জনগণ এঁক্যের অভাব ও কৌশলগত দুর্বলতার কারণে নিরূপায় হয়ে পড়তো, যেমনটি হয়েছিলো ইয়েমেনের হাবশী বাহিনী কর্তৃক কা*বা শরীফের ওপর আক্রমণের বছর। যে সব গোত্র পরস্পরের ওপর ভয়ংকর আক্রোশ ও ধদেহী মনোভাব পোষণ করতো, তারাও এই বিদেশী হানাদারদের সামনে হয়ে পড়লো একেবারেই হতাশ ও অসহায় । এই আরবদের মধ্য থেকেই ইসলাম এমন এক সুসভ্য ও উন্নত জাতি গড়ে তুললো, যারা জীবনের সর্বক্ষেত্রে জাহেলিয়াতের হীনতা থেকে শুধু নিজেরাই মুক্ত হলো না, বরং গোটা বিশ্ব মানবতাকে মুক্ত করার উদ্যোগ নিলো, আর তাও মাত্র একই প্রজন্মে। জাহেলিয়াতের নীচতা ও হীনতা আর ইসলামের মহত্ব উভয়টিই তারা জেনেছিলো ও প্রত্যক্ষ করেছিলো । জাহেলিয়াত কী আর ইসলাম কী, তা তারা যথাযথভাবে উপলব্ধি করেছিলো । এজন্যে আল্লাহর “আজ তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম' এই উক্তির প্রকৃত মর্ম ও তাৎপর্য তারা উপলব্ধি করেছিলো। এ আয়াতে তৃতীয় যে বিষয়টি মোমেনকে চিন্তা ভাবনার আহবান জানায় তা হচ্ছে এই যে, আল্লাহ তায়ালা মোমেনদের জন্যে ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করেছেন । এ কথাটা নিয়ে চিন্তা ভাবনা করতে গেলেই মোমেন দেখতে পাবে যে, আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর প্রতি বিশেষভাবে মনোযোগী ও সহানুভূতিশীল, তাকে বিশেষভাবে ভালোবাসেন ও তার প্রতি সত্তৃষ্ট। তাই তার জন্যে নিজের পছন্দসই জীবন ব্যবস্থা মনোনীত করেছেন। এই তাৎপর্যবহ্‌ উক্তি মুসলিম জাতির ঘাড়ে একটা গুরু দায়িত্ অর্পণ করে। সেই গুরু দায়িত্টা পালন করলে আল্লাহর এই বিরাট নেয়ামতের শোকর আদায়ে কিছুটা শক্তি ব্যয় করা হয় মাত্র! এ দ্বারা এই নেয়ামত দানকারী মহান আল্লাহকে চেনা যায়, তার প্রতি বান্দার কর্তব্য কী তা ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।